Tuesday, March 17
Shadow

খুলনা জেলা

৬০ একর জমিতে ধৈঞ্চার আবাদ, সবুজ সার খ্যাত ধৈঞ্চা গাছে ভরে গেছে বোয়ালিয়া বিএডিসি খামার 

৬০ একর জমিতে ধৈঞ্চার আবাদ, সবুজ সার খ্যাত ধৈঞ্চা গাছে ভরে গেছে বোয়ালিয়া বিএডিসি খামার 

খুলনা, খুলনা জেলা, বাংলাদেশ
 পাইকগাছা: ধৈঞ্চা। মাটির স্বাস্থ্য সুরক্ষা ও জৈব সবুজ সার উৎপাদন করে। পাইকগাছার বোয়ালিয়া বীজ উৎপাদন খামারে সেজন্য ধৈঞ্চার আবাদ করা হয়। প্রতিবছরের ন্যায় এবছরও খামারে ধৈঞ্চার আবাদ করা হয়েছে। বর্ষা মৌসুম হওয়ায় গাছগুলো তর তর বেড়ে উঠছে। খামারটি সবুজে ভরে গেছে। মাটির প্রাকৃতিক উর্বারতা বাড়াতে জৈব সারের বিকল্প নেই। সবুজ সার হিসাবে খ্যাত ধৈঞ্চা গাছ মাটির সঙ্গে মিশে উর্বাতরা শক্তি বৃদ্ধি করে। আমারা জানি একই মাটিতে একই ফসল বারবার আবাদ করলে মাটির শক্তি হ্রাস পায়। মাটির পূর্ণশক্তি ফিরে পেতে ধৈঞ্চার সবুজ চারা গাছ মাটির সঙ্গে চাষ করে মিশিয়ে দেয়া হয়। সেজন্য মাটির স্বাস্থ্য সুরক্ষার জন্য ধৈঞ্চা চাষের গুরুত্ব অপরিসীম। এটি একটি সবুজ সার, যা মাটির উর্বরতা বাড়াতে সাহায্য করে। ভিয়েতনাম জাতের এসব ধঞ্চা গাছের শিকড়, কাণ্ড এবং পাতার নিচে ছোট ছোট দানার মতো গঠন তৈরি হয়। এগুলোকে নডিউল বলা হয়। ধ...

পাইকগাছায় উৎসব মুখর পরিবেশে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত 

খুলনা, খুলনা জেলা, বাংলাদেশ
পূর্ণ চন্দ্র মন্ডল, পাইকগাছা: পাইকগাছায় উৎসব মুখর পরিবেশে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় মহোৎসব শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৪টায় শ্রীমৎ অমূল্য কৃষ্ণ গোস্বামী'র প্রতিষ্ঠীত প্রতিষ্ঠান পৌরসভার বাতিখালী রায় ভবন (হিয়া কুঠির) উৎসবাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা শ্রীমৎ ধ্রুব রঞ্জন মন্ডল গোস্বামী (ছোট সাধু) নেতৃত্বে এবং শংকর প্রসাদ রায়ের সার্বিক সহযোগিতায় পৌরসদরের প্রধান প্রধান সড়ক সহ বাতিখালী ষোলআনা বাজার ব্যবসায়ী সমিতি মন্দির হয়ে বাতিখালী হরিতলা মন্দির এবং উপজেলা কেন্দ্রীয় পূজা মন্দির সরল কালী বাড়ি হয়ে মাসী'র বাড়ি সরল দাসপাড়া পূজা মন্দির অবস্থান করেন। বিকাল সাড়ে ৪টায় আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন)'র আয়োজনে এবং উপজেলা কেন্দ্রীয় পূজা মন্দির সরল কালী বাড়ি'র সহযোগীতায় পৌরসভার বাতিখালী শ্রীশ্র...
পাইকগাছায় উপজেলা কৃষক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত 

পাইকগাছায় উপজেলা কৃষক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত 

খুলনা, খুলনা জেলা, বাংলাদেশ
পাইকগাছা: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে   পাইকগাছা উপজেলা কৃষি দলের উদ্যোগে  বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। গদাইপুর ইউনিয়ন কমিটির আয়োজনে বৃহস্পতিবার বিকালে নতুন বাজারে দলীয় নেতা-কর্মীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ এবং বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও খুলনা -৬ (পাইকগাছা -কয়রা) সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী ডা. আব্দুল মজিদ। সভাপতিত্ব করেন, উপজেলা কৃষক দলের সভাপতি মেছের আলী সানা। বিশেষ অতিথি সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ও সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি তুষার কান্তি মন্ডল, যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন। কৃষক দলের উপজেলা সেক্রেটারি আবুল কাশেম সরদার এর সঞ্চালনায় এসময় বক্তৃতা করেন, বিএনপি নেতা অ্যাড. সাইফুদ্দিন সুমন, মিজান জোয়াদ্দার, আসাদুজ্জামান খোক...

পাইকগাছায় প্লাস্টিকের বিনিময়ে গাছে চারা উপহার

খুলনা, খুলনা জেলা, বাংলাদেশ
পাইকগাছা: পাইকগাছায় প্লাস্টিক জমা দিয়ে পরিবেশ বান্ধব গাছের চারা পেয়েছে ২০ শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এমনই ব্যতিক্রমী  উদ্যোগ নিয়েছে ইয়ুথ ফর সুন্দরবন ও উপজেলা যুব ফোরাম। "প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়" প্রতিপাদ্য বিষয়ের উপর আয়োজন করা হয় প্লাস্টিকের বিনিময়ে গাছের চারা উপহার অনুষ্ঠানের। অনুষ্ঠানে ৫'শ গ্রাম বা তদূর্ধ্ব  প্লাস্টিক জমা দিলে তাকে একটি গাছের চারা উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে  শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণি পেশার ২০ জন কে প্লাস্টিকের বিনিময়ে গাছের চারা উপহার দেওয়া হয়। এসময়  যুব ফোরামের সদস্য মোঃ রাকিবুল ইসলাম,  আব্দুস সামাদ ও  মনোয়ার হুসাইন বাপ্পী সহ ফোরামের অন্যান্য সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।...

পাইকগাছায় তুচ্ছ ঘটনায় হামলা ও মারপিটে মা-ছেলে আহত; থানায় এজাহার দাখিল 

খুলনা, খুলনা জেলা, বাংলাদেশ
পাইকগাছা: পাইকগাছার তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হামলা-মারপিটে মা-ছেলে আহতের  ঘটনায় থানায় এজাহার হয়েছে। চিকিৎসাধীন আহত  ময়না রানীর ছেলে চাঁদখালীর  মৌখালীর বাসিন্দা রবীন্দ্রনাথ সানা বাদী হয়ে অভিযুক্ত মনোরঞ্জন সানা গংদের বিরুদ্ধে  বুধবারে  থানায় এজাহার দাখিল করেছেন।  জানাগেছে, অতিবৃষ্টিতে মাছ ধরতে বিলে জালপাতা নিয়ে এ ন্যাক্কার জনক মারপিটের ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। রবীন্দ্রনাথ নাথ সানা জানান, ক'দিনের অতিবৃষ্টিতে বিলে মাছ ধরতে ১৮ জুন সকালে  আমার জমিতে ভাগ্নে ৮ম শ্রেণির ছাত্র শক্তি মন্ডল (১৪) জাল পাতে। ঐদিন কেন কারণ ছাড়াই  প্রতিবেশি মনোরঞ্জন সানা সেই জাল টেনে-হেঁচড়ে ছিড়ে ফেলে দেয়। ঘটনা সস্পর্কে শিশু শক্তি জানান, ঘটনার দিন বিকেলে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে দেখি মনোরঞ্জন সানা আমার দাদু শিবপদ সানার জমি থেকে কারেন্ট জাল তুল...
পাইকগাছায় বন্যায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক চাষীদের মাঝে মৎস্য খাদ্য বিতরণ 

পাইকগাছায় বন্যায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক চাষীদের মাঝে মৎস্য খাদ্য বিতরণ 

খুলনা, খুলনা জেলা, বাংলাদেশ
পাইকগাছা: মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় পাইকগাছায় বন্যা কবলিত দেলুটি ইউনিয়নের ৫ টি ওয়ার্ডের ক্ষতিগ্রস্ত প্রান্তিক চাষীদের মাঝে মৎস্য খাদ্য বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক চাষীদের মাঝে ২.৭ মেট্রিক টন মৎস্য খাদ্য বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। এটি বাস্তবায়ন করেন সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ একরামুল হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, পল্লী সঞ্চয় ব্যাংকের সিনিয়র কর্মকর্তা জয়ন্ত কুমার ঘোষ, ক্ষেত্র রণধীর সরকার, মেরিন অফিসার মোঃ তরিকুল ইসলাম, ইউপি সদস্য পবিত্র কুমার সরদার, শ্রীরামকৃষ্ণ টিকাদার, বদিয়ার হোসেন, পলাশ কান্তি রায়, মেরী রাণী সরদার সহ উপকার ভোগী মৎস্য চাষী গণ উপস্থিত ছিলেন। বিতরণ কালে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বলেন, উপকূলীয় ...
পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা ও মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত 

পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা ও মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত 

খুলনা, খুলনা জেলা, বাংলাদেশ
পাইকগাছা: পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা ও উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে পৃথক এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. ইফতেখারুল ইসলাম শামীম, নবগতওসি রিয়াদ মাহমুদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রুহুল আমিন গাজী, কৃষি অফিসার একরামুল হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, ডাঃ ইব্রাহিম গাজী, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, পল্লী সঞ্চয় ব্যাংকের সিনিয়র কর্মকর্তা জয়ন্ত কুমার ঘোষ, পল্লী উন্নয়ন কর্মকর্তা ওয়াহিদ মুরাদ, আনসার ও ভিডিপি কর্মকর্তা মৌলুদা খাতুন, বন কর্মকর্তা প্রবীর কুমার দত্ত, ইউআরসি ইন্সট্রাক্টর মো. ঈমান উদ্দিন, পিআইও রাজিব বিশ্বাস, উপ সহকারী প্রকৌশলী প্রশান্ত পাল, একাডেমিক সুপ...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে র‍্যালি ও বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত 

পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে র‍্যালি ও বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত 

খুলনা, খুলনা জেলা, বাংলাদেশ
পাইকগাছা: "প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময়"- প্রতিপাদ্যকে সামনে রেখে পাইকগাছায়  বিশ্ব পরিবেশ দিবস -২০২৫ উদযাপন উপলক্ষ্যে সচেতনতা মূলক র‍্যালি ও বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে এবং ডিএসকে নবপল্লব এর সহযোগিতায় বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। যাহা পরিবেশ সংরক্ষণ ও প্লাস্টিক দূষণ রোধে গণসচেতনতা বৃদ্ধির বার্তা করে। এসময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ একরামুল হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, অফিসার ইনচার্জ রিয়াদ মাহমুদ, শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, বন কর্মকর্তা প্রবীর কুমার দত্ত, ইউআরসি ইন্সট্রাক্টর মো. ঈমান উদ্দিন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, পল্লী সঞ্চয় ব্যাংকের সিনিয়র কর্...
পাইকগাছায় হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের অবস্থান কর্মসূচি  

পাইকগাছায় হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের অবস্থান কর্মসূচি  

খুলনা, খুলনা জেলা, বাংলাদেশ
পাইকগাছা: বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পাইকগাছায় অবস্থান কর্মসূচি পালন করেছে কর্মরত সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীরা। মঙ্গলবার সকাল ৮ টা থেকে সকাল ১০ টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে দুই ঘন্টা অবস্থান কর্মসূচি পালন করেছেন। স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের নিয়োগ বিধি সংশোধন পূর্বক স্নাতক / সমমান সংযুক্ত করে  ১৪ তম গ্রেড প্রদান ও ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিক ভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদান সহ ৬ দফা বাস্তবায়নের দাবিতে  এসোসিয়েশন এর পাইকগাছা উপজেলা শাখা এ  অবস্থান কর্মসূচির আয়োজন করে। এসোসিয়েশন এর উপজেলা শাখার সভাপতি রুহুল কুদ্দুসের সভাপতিত্বে এসময়  সহ সভাপতি সিরা...
পাইকগাছায় পাট চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত

পাইকগাছায় পাট চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত

খুলনা, খুলনা জেলা, বাংলাদেশ
পাইকগাছা: উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় পাইকগাছায় পাট চাষী প্রশিক্ষণ -২০২৫ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন এবং পাট অধিদপ্তর, বস্ত্র ও পাট মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত এ প্রশিক্ষণ কর্মশালা মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তৃতা করেন, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা বাসুদেব হালদার। প্রশিক্ষক ছিলেন কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. এনামুল হোসেন, মূখ্য পরিদর্শক পাট অধিদপ্তর মুজিবর রহমান। সঞ্চালক ছিলেন, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা অনিরুদ্ধ কুমার বৈদ্য। বক্তারা বলেন, গতবছরের থেকে ২০২৪-২৫ অর্থবছরে উপজেলায় পাট চাষ বেশি হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে পাট চাষীরা পাটের আশানুরূপ ফলন বেশি পাবে বলে জানান। আশাকরি, গতবছরের মত এবছর পাটের ভালো দাম পাবেন। পাট প্রশিক্ষণ ...