Thursday, April 9
Shadow

Author: M Hoque

মান্নান হীরাকে ইতালী বিএনপির সাধারণ সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা নোয়াখালীতে ব্যাপক আনন্দ উল্লাস  

মান্নান হীরাকে ইতালী বিএনপির সাধারণ সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা নোয়াখালীতে ব্যাপক আনন্দ উল্লাস  

চট্টগ্রাম, নোয়াখালী, বাংলাদেশ, বিএনপি, রাজনীতি
সাইফুল ইসলাম, নোয়াখালী বেগমগঞ্জ : নোয়াখালীর নাটেশ্বর ইউনিয়নের সন্তান সাবেক ছাত্র নেতা মান্নান হীরা কে আগামীতে ইতালী বিএনপির সাধারণ সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করায় নোয়াখালীতে নিজ এলাকায় মানুষের মাঝে ব্যাপক আনন্দ উল্লাস দেখা গেছে।  সোমবার বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী আর্দশের নেতৃবৃন্দকে নিয়ে আলোচনা সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করে ইতালী বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান হীরা। ইতালীর রাজধানী রোমের স্থানীয় একটি রেস্টুরেন্টর হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা সাবেক ছাত্র নেতা ইতালী বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান হীরাকে আগামীতে ইতালী বিএনপির কমিটিতে সাধারণ সম্পাদক পদে দেখার জোর দাবি জানান। বক্তারা এসময় আরো বলেন বৃহত্তর নোয়াখালীর নেতৃবৃন্দ দেশ বিদেশে বিএনপির রাজনীতিতে যথেষ্ট অবদান রেখে চলেছে। তাই আগামীতে বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদ...
সাড়ে ৪ হাজার মিটার উচ্চতায় সিচাংয়ের ঐতিহাসিক সৌর তাপবিদ্যুৎ কেন্দ্র

সাড়ে ৪ হাজার মিটার উচ্চতায় সিচাংয়ের ঐতিহাসিক সৌর তাপবিদ্যুৎ কেন্দ্র

বিদেশের খবর
সমুদ্রপৃষ্ঠ থেকে এক শ্বাসরুদ্ধকর ৪ হাজার ৬৫০ মিটার উচ্চতায় সিচাংয়ে চীনের প্রথম টাওয়ার সৌর তাপবিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ শুরু হয়েছে। প্রায় ২.০৩৭ বিলিয়ন ইউয়ান (প্রায় ২৮০ মিলিয়ন মার্কিন ডলার) বিনিয়োগে পরিচালিত এই উচ্চাভিলাষী প্রকল্পটি চীনের পরিবেশবান্ধব জ্বালানি খাতে এক নতুন অধ্যয়ের সূচনা করতে চলেছে। গলিত লবণ প্রযুক্তি ও ১৬,০০০ হেলিওস্ট্যাট: এক যুগান্তকারী পদক্ষেপ এই বিদ্যুৎ কেন্দ্রে গলিত লবণ টাওয়ার প্রযুক্তি (Molten Salt Tower Technology) ব্যবহার করা হবে, যা সৌরশক্তিকে অত্যন্ত কার্যকরভাবে বিদ্যুতে রূপান্তরিত করতে সক্ষম। এর মূল আকর্ষণ হলো ১৬,০০০ হেলিওস্ট্যাট বা সূর্যমুখী আয়নার বিশাল অ্যারে। এই আয়নাগুলো সূর্যের আলোকে কেন্দ্রীভূত করে টাওয়ারের চূড়ায় অবস্থিত রিসিভারে পাঠাবে, যেখানে গলিত লবণ উচ্চ তাপমাত্রায় উত্তপ্ত হবে। এই উত্তপ্ত লবণ তাপশক্তি সঞ্চয় করবে এবং প্রয়োজনে ট...
এ বছরের সেপ্টেম্বরেই শুরু হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে ২০২৬ সালের হজ  নিবন্ধন: আগে হজ করেননি যারা, তাঁদের দেওয়া হবে অগ্রাধিকার

এ বছরের সেপ্টেম্বরেই শুরু হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে ২০২৬ সালের হজ  নিবন্ধন: আগে হজ করেননি যারা, তাঁদের দেওয়া হবে অগ্রাধিকার

ইসলাম, ফিচার
২০২৫ সালে সফলভাবে হজ মৌসুম সম্পন্ন হওয়ার পর সংযুক্ত আরব আমিরাত (ইউএই) কর্তৃপক্ষ আগামী ২০২৬ সালের হজ (১৪৪৭ হিজরি) মৌসুমের জন্য নিবন্ধন কার্যক্রম শুরুর ঘোষণা দিয়েছে। ইউএই নাগরিকদের জন্য নিবন্ধন কার্যক্রম শুরু হবে ২০২৫ সালের সেপ্টেম্বরে। এ বছর হজে অংশ নেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে এমন নাগরিকদের, যারা আগে কখনও হজ পালন করেননি। নিবন্ধন প্রক্রিয়াটি পরিচালনা করবে ইসলামিক অ্যাফেয়ার্স, ওয়াকফ এবং যাকাত বিষয়ক সাধারণ কর্তৃপক্ষ (আউকাফ)। এ সংক্রান্ত যাবতীয় নিয়ম-কানুন, শর্তাবলি ও প্রক্রিয়ার বিস্তারিত তথ্য আগেভাগেই কর্তৃপক্ষের ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশ করা হবে। আবেদনকারীরা এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমেই নিবন্ধন সম্পন্ন করতে পারবেন। আগ্রহী নাগরিকদেরকে পরামর্শ দেওয়া হয়েছে, তারা যেন পূর্ব প্রস্তুতি হিসেবে আউকাফের ইলেকট্রনিক রেজিস্ট্রেশন সিস্টেমে নির্ধারিত সব শর্ত পূরণে প্রস্ত...
বাংলাদেশ দলের লক্ষ্য এশিয়ান কাপ:  সামনের চার ম্যাচে জয়ের বিকল্প নেই

বাংলাদেশ দলের লক্ষ্য এশিয়ান কাপ:  সামনের চার ম্যাচে জয়ের বিকল্প নেই

খেলা
২০২৭ সালের এশিয়ান কাপে খেলার লক্ষ্য নিয়ে এগোচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। তবে এই পথে বড় একটি ধাক্কা খেয়েছে দলটি—বাছাই পর্বে সিঙ্গাপুরের কাছে হেরে গিয়ে। যদিও এখনই সব সম্ভাবনা শেষ হয়ে যায়নি, জামাল ভুঁইয়ারা এখনও লড়াইয়ে আছে। এবারের এশিয়ান কাপের বাছাই পর্বে ২৪টি দল ছয়টি গ্রুপে ভাগ হয়ে খেলছে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে। প্রতিটি গ্রুপের শীর্ষ দল সরাসরি চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পাবে। বাংলাদেশের জায়গা পড়েছে ‘সি’ গ্রুপে। এই গ্রুপ থেকেই চ্যাম্পিয়ন হয়ে মূল পর্বে খেলতে হবে বাংলাদেশকে। বর্তমানে ‘সি’ গ্রুপের শীর্ষে রয়েছে সিঙ্গাপুর, দুই ম্যাচে তাদের সংগ্রহ ৪ পয়েন্ট। হংকংয়েরও পয়েন্ট সমান ৪, তবে গোল গড়ে পিছিয়ে থাকায় অবস্থান দ্বিতীয়। বাংলাদেশ ও ভারতের অর্জন ১ পয়েন্ট করে, তবে গোল ব্যবধানের কারণে বাংলাদেশ তিনে, আর ভারত চারে। গ্রুপ চ্যাম্পিয়ন হতে হলে বাকি চারটি ম্যাচেই জ...
ভুটানের নারী ফুটবল লিগে আলো ছড়াল বাংলাদেশি মেয়েরা, সাবিনা-সুমাইয়ার হ্যাটট্রিকে পারোর বিশাল জয়

ভুটানের নারী ফুটবল লিগে আলো ছড়াল বাংলাদেশি মেয়েরা, সাবিনা-সুমাইয়ার হ্যাটট্রিকে পারোর বিশাল জয়

খেলা
ভুটানে চলমান নারী ফুটবল লিগে দারুণ পারফরম্যান্স করছেন বাংলাদেশের নারী ফুটবলাররা। এবারের আসরে একের পর এক জয় তুলে নিচ্ছে তাদের দলগুলো। সেই ধারাবাহিকতায় আবারও দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে পারো এফসি। সোমবার (তারিখ উল্লেখযোগ্য হলে সংযুক্ত করা যেতে পারে) অনুষ্ঠিত ম্যাচে গেলেফু সিটিকে ১১-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে পারো এফসি। এ জয়ে বড় ভূমিকা রেখেছেন বাংলাদেশের দুই ফুটবলার—সাবিনা খাতুন ও সুমাইয়া মাতসুশিমা। ম্যাচে হ্যাটট্রিক করেছেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক সাবিনা খাতুন। অপরদিকে, চার গোল করে ম্যাচসেরা হয়েছেন সুমাইয়া মাতসুশিমা। প্রথমার্ধেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় পারো এফসি। প্রথমার্ধ শেষ হয় ৫-০ গোলের ব্যবধানে। বিরতির পর আরও ছয় গোল করে দলটি, যেখানে প্রতিপক্ষ গেলেফু সিটি একবারই জালে বল পাঠাতে সক্ষম হয়। এর আগেও ভুটানের নারী লিগে নজরকাড়া পারফরম্যান্স দেখিয়েছেন বাংলাদেশ...
আওয়ামী লীগ কি আদৌ রাজনৈতিক দল? প্রশ্ন ডঃ ইউনূসের

আওয়ামী লীগ কি আদৌ রাজনৈতিক দল? প্রশ্ন ডঃ ইউনূসের

জাতীয়
আওয়ামী লীগকে আদৌ একটি রাজনৈতিক দল বলা যায় কি না—এই প্রশ্ন তুলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। একই সঙ্গে তিনি আশ্বস্ত করেছেন, বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবেই অনুষ্ঠিত হবে। লন্ডনে এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়নি। তবে দেশের নিরাপত্তা ও রাজনৈতিক স্থিতিশীলতার স্বার্থে এই দলটির কার্যক্রম বিচার শেষ না হওয়া পর্যন্ত সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। গণমাধ্যমের ওপর বলপ্রয়োগ বা ‘মিডিয়া ক্র্যাকডাউন’–এর অভিযোগ সম্পর্কে জানতে চাইলে অধ্যাপক ইউনূস দাবি করেন, তার সরকারের আমলেই বাংলাদেশের সংবাদমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে, যা অতীতে কখনও দেখা যায়নি। তিনি আরও জানান, আগামী জুলাই মাসে দেশের সব রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি ‘জুলাই চার্টার’ ঘোষণা করা হবে, আর সেই চার্টারের ভিত্তিতেই অনুষ্ঠিত হবে জাতীয় ...
দিল্লিতে জয়ের মায়ের সঙ্গে ঈদ: পলাতক আওয়ামী নেতাদের বৈঠক

দিল্লিতে জয়ের মায়ের সঙ্গে ঈদ: পলাতক আওয়ামী নেতাদের বৈঠক

Uncategorized
ক্ষমতা হারানোর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দিল্লিতে ঈদ করেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। ৬ জুন শুক্রবার তিনি ভারতে আসেন এবং পরদিনই ছিল কোরবানির ঈদ। ভারতের নিরাপত্তা সংস্থাগুলোর একাধিক সূত্র এবং সেখানে পালিয়ে থাকা আওয়ামী লীগের কিছু শীর্ষ নেতা বিবিসিকে বিষয়টি নিশ্চিত করেছেন। বিবিসির বরাত দিয়ে জানা গেছে, বর্তমানে জয় দিল্লিতে তার মায়ের সঙ্গেই অবস্থান করছেন। সূত্রগুলো বলছে, তার এই সফরটি মূলত পারিবারিক, তবে এর রাজনৈতিক তাৎপর্যও আছে। এদিকে কলকাতায় আশ্রয় নেওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা দারুণভাবে আশাবাদী হয়ে উঠেছেন। তাদের বিশ্বাস, বিএনপির সঙ্গে বিরোধে জড়িয়ে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগ করতে পারেন। আর এমন পরিস্থিতিতে কী ধরনের আইনি জটিলতা তৈরি হতে পারে, তা নিয়েই কলকাতার পলাতক নেতাদের মধ্যে চলছে তুমুল আলোচনা। বিশেষ করে নিউ টাউনের আশেপাশে ...
বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল বেগমগঞ্জ উপজেলা শাখার আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত 

বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল বেগমগঞ্জ উপজেলা শাখার আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত 

চট্টগ্রাম, নোয়াখালী, বাংলাদেশ
সাইফুল ইসলাম নোয়াখালী (বেগমগঞ্জ): বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল বেগমগঞ্জ উপজেলা শাখার আয়োজনে ঈদ পুনর্মিলনী ও নবগঠিত নোয়াখালী জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা ফখরুল ইসলাম ও সদস্য-সচিব কাজী মাওলানা ফয়েজ উল্লাহকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল বেগমগঞ্জ উপজেলা শাখার সভাপতি কাজী মাওলানা আব্দুল আলী’র সভাপতিত্বে  ও সদস্য সচিব মাওলানা মাকছুদুর রহমান নাদিম’র সঞ্চালনায় ১১ জুন বুধবার বিকালে চৌমুহনী বাজার মোরশেদ আলম কমপ্লেক্স এর চতুর্থ তলায় স্টেক বেলী চাইনিজ রেস্টুরেন্টে এ ঈদ পুনর্মিলনী ও ফুলেল শুভেচ্ছা প্রদান অনুষ্ঠিত হয়। এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন নোয়াখালী জেলা ওলামাদলের আহবায়ক মাওলানা ফখরুল ইসলাম ও সদস্য-সচিব কাজী মাওলানা ফয়েজ উল্লাহ, যুগ্ম আহবায়ক  মাওলানা সফিকুর রহমান, সোনাইমুড়ী উপজেলা আহবায়ক  কাজী মিজানুর রহমানসহ অনেকেই।&nb...
চৌমুহনীর যানজট নিরশনে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে যৌথবাহিনীর উচ্ছেদ অভিযান

চৌমুহনীর যানজট নিরশনে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে যৌথবাহিনীর উচ্ছেদ অভিযান

চট্টগ্রাম, নোয়াখালী, বাংলাদেশ
সাইফুল ইসলাম, বেগমগঞ্জ নোয়াখালী: নোয়াখালীর প্রধান বাণিজ্য কেন্দ্র চৌমুহনী বাজারের যানজট নিরসনের লক্ষ্যে বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরিফুর রহমানের নেতৃত্বে অবৈধ ফুটপাতের স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। লক্ষ্মীপুর-ফেনী মহাসড়কের চৌমুহনীর অংশের রাস্তার আশেপাশে অবৈধ গড়ে তোলা ফুটপাত দখল করা ব্যবসায়ীদের ব্যবসায়ী সরঞ্জাম ও ব্যবসায়িক কাচামাল জব্দ করে এ অভিযান সকাল ১০টা থেকে শুরু করে বেলা ১২টা পর্যন্ত পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর নোয়াখালীর সদর মাইজদী আর্মি ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন মাহমুদুল হাসান হিমেল, সোনাইমুড়ী ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন অর্ণব মাহমুদ, নোয়াখালী র‍্যাব-১১ সিইও মিঠুন কুন্ড এর নির্দেশনা র‍্যাব এর একটি টিম, বেগমগঞ্জ সার্কেল অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইমরান ও বেগমগঞ্জ থানার অফিসার ইনচার্জ লিটন দেওয়ান এর নেতৃ...
কেন্দুয়া কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি জসিম উদ্দিন আহমেদ খোকন 

কেন্দুয়া কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি জসিম উদ্দিন আহমেদ খোকন 

নেত্রকোনা, বাংলাদেশ, ময়মনসিংহ
আশরাফ গোলাপ, নেত্রকোনা: নেত্রকোনা কেন্দুয়া উপজেলাধীন কিন্ডারগার্টেন এসোসিয়েশন আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ জুন) বিকাল ৩ ঘটিকায় কেন্দুয়া প্রেসক্লাব মিলনায়তনে সভাপতিত্ব করেন কেন্দুয়া উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আহবায়ক ও জমিলা মেমোরিয়াল কিন্ডারগার্ডেনের পরিচালক মো: লুৎফর রহমান।  কেন্দুয়া উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সদস্য সচিব মো: মনিরুজ্জামানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি মো: সেকুল ইসলাম খান, কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: আব্দুল হাই সেলিম। পল্লী কুড়ি কিন্ডারগার্টেনের পরিচালক মো: আজহারুল ইসলাম, ফুলকলি কিন্ডারগার্ডেনের পরিচালক ভানু দত্ত, সাফিয়া খুরশেদ আহম্মদ মডেল একাডেমির পরিচালক মো: জসিম উদ্দিন আহমেদ খোকন, হলি চাইল্ড কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক ইলিয়াস কাঞ্চন সুজন। এ সময় আরও বক্ত...