Tuesday, March 17
Shadow

Sample Page

বাংলাদেশে আরেকটি ফল্টলাইন!

বাংলাদেশে আরেকটি ফল্টলাইন!

এক্সক্লুসিভ, জাতীয়
বাংলাদেশে আরেকটি সক্রিয় ভূগর্ভস্থ ফাটলরেখার (ফল্টলাইন) সন্ধান পেয়েছে ভূমিকম্প নিয়ে কাজ করা আন্তর্জাতিক গবেষকদের একটি দল। এটি বাংলাদেশের জামালপুর ও ময়মনসিংহ থেকে ভারতের কলকাতা পর্যন্ত বিস্তৃত। দৈর্ঘ্য প্রায় ৪০০ কিলোমিটার। ফাটলরেখাটির একটি অংশ ভূমিকম্পপ্রবণ, যা বাংলাদেশের ভেতরেও পড়েছে। এটি সর্বোচ্চ ৬ মাত্রার ভূমিকম্প তৈরি করতে পারে বলে তথ্য উঠে এসেছে গবেষণায়। ভূমিকম্পবিশেষজ্ঞরা দেশে দুটি প্রধান ফাটলরেখা থাকার কথা বলে আসছিলেন। তা হলো ডাউকি ফাটলরেখা এবং ইন্দোবার্মা মেগাথ্রাস্ট (মেগাথ্রাস্ট হলো পৃথিবীর বড় প্লেটগুলো একে অপরের নিচে চাপ দেওয়ার কারণে তৈরি হওয়া বড় ভূমিকম্প-সৃষ্ট ফল্ট বা চ্যুতি)। এর বাইরে সীতাকুণ্ডের উপকূলীয় ফাটলরেখা, মধুপুর, শাহজিবাজার, জাফলং ও কুমিল্লা ফাটলরেখা রয়েছে। এর সঙ্গে নতুন খোঁজ পাওয়া ফাটলরেখাটি যোগ হলো। বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের উপপরিচালক ...
৫৪ বছর পরে ইসলামকে রাষ্ট্র পরিচালনায় নেয়ার যে সুযোগ এসেছে তা সম্মিলিতভাবে কাজে লাগাতে হবে-পীর সাহেব চরমোনাই

৫৪ বছর পরে ইসলামকে রাষ্ট্র পরিচালনায় নেয়ার যে সুযোগ এসেছে তা সম্মিলিতভাবে কাজে লাগাতে হবে-পীর সাহেব চরমোনাই

ইসলামী আন্দোলন বাংলাদেশ, রাজনীতি
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই বলেন, আমি কোথাও নির্বাচনে প্রার্থী হই নাই, ফলে মন্ত্রী হওয়ারও কোন সুযোগ নাই। তারপরেও আমার এবং আমাদের সকল প্রচেষ্টার লক্ষ দেশকে একটি ভালো অবস্থায় নেয়া। জীবন উৎসর্গকারী জনতার রক্তকে সার্থক করার জন্যই আমাদের প্রচেষ্টা। ৫৪ বছর পরে একটি সুযোগ এসেছে। এই সুযোগ কাজে লাগাতে না পারলে আগামী প্রজন্ম আমাদের ধিক্কার দেবে। আজ চরমোনাই ঐতিহাসিক অগ্রহায়ণের মাহফিলের ২য় দিন অনুষ্ঠিত উলামা-মাশায়েখ ও দ্বীনদার বুদ্ধিজীবী সমাবেশে পীর সাহেব চরমোনাই বলেন, আগে যারা দেশ শাসনের সুযোগ পেয়ে দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে তারা আবারো ক্ষমতায় আসার জন্য উঠেপড়ে লেগেছে। বাংলাদেশের মানুষ নতুন শাড়িতে পুরোনো বউ দেখতে চায় না। ফলে আগামীর নির্বাচনে পরিবর্তন আসতেই হবে। সম্মেলনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা ডক্টর আফম খা...
পাইকগাছায় প্রায় ২ লক্ষ প্রাকৃতিক উৎসের চিংড়ি রেনু  জব্দ 

পাইকগাছায় প্রায় ২ লক্ষ প্রাকৃতিক উৎসের চিংড়ি রেনু  জব্দ 

খুলনা, খুলনা জেলা, বাংলাদেশ
পাইকগাছা প্রতিনিধি পাইকগাছায় মৎস্য সম্পদ সুরক্ষা ও সংরক্ষণ আইন বাস্তবায়নে অভিযানে ৪ চিংড়ী ব্যবসায়ীর কাছ থেকে ৬ ড্রামে আনুমানিক ২ লক্ষ প্রাকৃতিক উৎসের চিংড়ি রেনু  জব্দ করে নদীতে অবমুক্ত করা হয়েছে। রবিবার সকালে সিনিয়র উপজেলা মৎস্য কার্যালয় থেকে উপজেলার রাড়ুলী ইউনিয়নের বাঁকা- ভবানীপুর সহ বিভিন্ন এলাকায় পুশ বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় নিষিদ্ধ ঘোষিত প্রাকৃতিক উৎসের চিংড়ি রেনু জব্দ করে কপোতাক্ষ নদীতে অবমুক্ত করা হয়। এবং ব্যবসায়ীদের সচেতন করে ছেড়ে দেয়া হয়। অন্যথায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান। মৎস্য ও মৎস্য পণ্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ আইনের আওতায় এ অভিযান পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক। নৌ পুলিশের সহযোগিতায় অভিযানে উপস্থিত ছিলেন ক্ষেত্র সহকারী রণধীর সরকার, এএসআই আতাউর রহমান সহ সঙ্গীয় ফোর্স।...
নাসির নগরে অদৃশ্য কারণে অচল ধাতব মুদ্রা এক ও দুই টাকার কয়েন

নাসির নগরে অদৃশ্য কারণে অচল ধাতব মুদ্রা এক ও দুই টাকার কয়েন

চট্টগ্রাম, বাংলাদেশ, ব্রাহ্মণবাড়িয়া
খ,ম,জায়েদ হোসেন, নাসির নগর, (ব্রাহ্মণবাড়ীয়া): অদৃশ্য কারণে অচল হয়ে পড়েছে ১ ও ২ টাকার ধাতব মুদ্রা, ব্রাহ্মণবাড়ীয়া জেলার হাওর বেষ্টিত নাসির নগর উপজেলায় সচল ধাতব মুদ্রা এখন অচল হয়ে পড়েছে। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জনের পর ১৯৭২ সালের ৪ মার্চ সর্বপ্রথম বাংলাদেশি মুদ্রার প্রচলন শুরু হয়। সরকারি মুদ্রার নাম রাখা হয় টাকা, পরবর্তীতে টাকাকে প্রকাশের চিহ্ন বা সংকেত হিসাবে “৳” কে নির্ধারণ করা হয়। টাকার সর্বনিম্ন একক নির্ধারণ করা হয় এক টাকা। আর এক টাকার শতাংশকে পয়সা নামে অভিহিত করা হয়। অর্থাৎ ৳১ সমান ১০০ পয়সা।৭৫ সালে ১ টাকা ধাতব মুদ্রা প্রবর্তন করা হয় এবং ২০০৪ সালে ‘‘স্টিল’’ এর তৈরী ২ টাকার মুদ্রা ইস্যু হয়। গত আট থেকে দশ বছর ধরে অজানা বা অদৃশ্য কারণেই নাসির নগর উপজেলা সহ ব্রাহ্মণবাড়ীয়া জেলায় অচল হয়ে পড়ে রয়েছে এক ও দুই টাকার কয়েন। ভি...
লবণের মতো ভাগ্য

লবণের মতো ভাগ্য

কবিতা, সাহিত্য
সাবিত রিজওয়ান অনেক কথায় রয়ে যায় অজানা। আফসোসগুলো জীবনে হানা দেয়, বাঁচার স্বাদ থাকেনা— তবু চাইতেই হবে, কারো জন্য বাঁচতে। কজনই বা ভালোবাসবে? কেউ না কেউ ঘৃণা করবেই—প্রকাশ্যে বা আড়ালে। আমিও কাউকে ঘৃণা করি, কাউকে শত্রু ভাবি। এভাবেই নিজেকে নিজে চালনা করি আমরা। সত্যি, আর সেই মানুষটি হতে পারলাম না। স্বপ্নের বীজ রোপণ করলাম, ভাগ্যই আমার লবণের মতো— আর সেই ভাগ্যটাই ছিল সার। জমি থেকে আগাছা পরিষ্কার না করতেই দেখলাম অঙ্কুর মারা গেছে। নিজের মাঝে কত কি যে চাষ করি, হয়তো নিজের যত্ন নিজেই নিতে পারছি না। কান্না করার ইচ্ছে হলেও তা ব্যর্থতা; হাসতে চাওয়াটা বোকামি, আর নীরব থাকা অহংকার। হেসে কি তাই পাগল নামটিই কিনব? হাসলে তো শুধু পাগল তা নয়, আরো কত কারণে যে পাগল হতে হয়! কারো জন্য কিছু করতে পারলাম না। নক্ষত্রগুলো অভিমান করছে— কখ...
আমরা কি ভালবাসার যোগ্য নই? 

আমরা কি ভালবাসার যোগ্য নই? 

কবিতা, সাহিত্য
—সাবিত রিজওয়ান  আমি কি সত্যিই এতটাই খারাপ, যে তুমি আমায় ভালোবাসতে পারবে না? গরিব মানুষের সাথে কি প্রেমে জড়ানো যায় না? তুমি কি কোনো জমিদারের মেয়ে, যে সাধারণ মানুষের হৃদয়ের কাছে আসা তোমার মানায় না? আজকের প্রশ্নগুলোর উত্তর ভালোবাসাও হতে পারে, আবার আঘাতের মতো কোনো তীক্ষ্ণ সত্যও হতে পারে। তুমি কি সেই আকাশের চাঁদের আলো? আর আমি কি নর্দমার অন্ধকার, তাই আমাদের পথ মেলে না? যদি পরিবেশের কথা বলো— তোমার-আমার আধুনিকতা, স্মার্টনেস, পোশাক, আচরণ, চলাফেরা, কথা-বার্তা, সবকিছুর তুলনা করো— তবে সেখানে আর প্রেম থাকে কোথায়? ধনীর সাথে ধনীর প্রেম, গরিবের সাথে গরিবের— এই হিসাব-নিকাশে ভালোবাসা তো নেই; ভালোবাসা সওদাও নয়, বংশ-পরিচয়েরও নয়… এটা কেবল হৃদয়ের অধিকার, আর সেই অধিকার তুমি কি আমাকে দেবে না?...
চসিকের নিষেধাজ্ঞা অমান্য করে চলাচলের রাস্তায় বর্জ্য ফেলার প্রতিবাদে মানববন্ধন 

চসিকের নিষেধাজ্ঞা অমান্য করে চলাচলের রাস্তায় বর্জ্য ফেলার প্রতিবাদে মানববন্ধন 

চট্টগ্রাম, চট্টগ্রাম জেলা শহর, বাংলাদেশ
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরীর জনবহুল এলাকা ১৭ নং ওয়ার্ড পশ্চিম বাকলিয়া খালপাড় বায়তুল মামুর জামে মসজিদ, কবরস্থান ও আবাসিক বাসা - বাড়ির সামনের চলাচলের রাস্তায় চসিকের নিষেধাজ্ঞা অমান্য করে রসুলবাগ সমাজকল্যাণ পরিষদ কর্তৃক বর্জ্যের ডাস্টবিনে পরিণত করার প্রতিবাদে মানববন্ধন করেছে গ্রীন সিটি হাউজিং সোসাইটি ও স্থানীয় এলাকাবাসী ও মুসল্লি বৃন্দ। ২৬ নভেম্বর বুধবার, বিকেল চারটায় আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন একর্ড গ্রীন ভিলেজ ফ্ল্যাট ওনার্স এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ এরশাদ উল্লাহ, প্রফেসর নূরুল্লাহ, মোহাম্মদ আলম খান, ইসমাইল জসীম, নাজিমুদ্দিন, ইসমাইল ইমন, সাইফুল ইসলাম, আজিজুল হক, ছমদুল করিম ভুট্টো, সালমান ফারসি, সালাউদ্দিন চৌধুরী, চৈতি বড়ুয়া প্রমুখ। মানববন্ধনে উপস্থিত স্থানীয় বাসিন্দা, নারী ও শিশু শিক্ষার্থীরা বলেন, আমরা এই বর্জ্যের স্তূপের কারণে স্কুলে যাওয়া-আসার সময় ময়লার ...
মূল্যবৃদ্ধির স্থিতিশীল ধারায় চীনের ইউয়ান

মূল্যবৃদ্ধির স্থিতিশীল ধারায় চীনের ইউয়ান

বিদেশের খবর
চীনা মুদ্রা ইউয়ান বা রেনমিনবির কেন্দ্রীয় বিনিময় হার বুধবার ৩০ পিপস (পারসেন্টেজ ইন পয়েন্টস) বেড়ে ডলারের বিপরীতে ৭.০৭৯৬ হয়েছে। মঙ্গলবার বেড়েছিল ২১ পিপস। বিশ্লেষকদের মতে, স্বল্পমেয়াদে ইউয়ান সামান্য শক্তিশালী অবস্থান বজায় রাখবে এবং দীর্ঘমেয়াদে মূল্যবৃদ্ধির ধারা অব্যাহত থাকবে। গোল্ডেন ক্রেডিট রেটিং ইন্টারন্যাশনালের প্রধান ম্যাক্রো অর্থনীতিবিদ ওয়াং ছিং বলেন, জাপানিজ ইয়েনের দ্রুত অবমূল্যায়নসহ বিভিন্ন কারণে বিশ্ব বাজারে মুদ্রার অস্থিরতা বেড়েছে। তবে এই পরিস্থিতিতেও রেনমিনবি তুলনামূলক স্থির থেকেছে। তিনি আরও বলেন, ইউয়ানের কেন্দ্রীয় বিনিময় হার ধারাবাহিকভাবে শক্তিশালী অবস্থানের দিকে সমন্বয় করা হচ্ছে। চীনের প্রত্যাশার চেয়ে ভালো অর্থনৈতিক পারফরম্যান্স, যুক্তরাষ্ট্রের ডলারের দুর্বলতা, এবং চীনের রপ্তানির উন্নতির প্রভাব রয়েছে এর নেপথ্যে। জুলাই থেকে চীনের পুঁজিবাজারের শক্তিশালী অবস...
যুক্তরাষ্ট্র ও চীনের তাইওয়ান অঞ্চলের আনুষ্ঠানিক যোগাযোগের বিরোধিতা করে চীন

যুক্তরাষ্ট্র ও চীনের তাইওয়ান অঞ্চলের আনুষ্ঠানিক যোগাযোগের বিরোধিতা করে চীন

বিদেশের খবর
যুক্তরাষ্ট্র ও চীনের তাইওয়ান অঞ্চলের মধ্যে যেকোনো ধরনের আনুষ্ঠানিক যোগাযোগ ও সামরিক সম্পর্কের কঠোর বিরোধিতা করে চীন। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এ কথা বলেন। তাইওয়ানের ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি (ডিপিপি) কর্তৃপক্ষের ঘোষিত চার হাজার কোটি ডলারের সামরিক ব্যয় পরিকল্পনায় যুক্তরাষ্ট্রের স্বাগত জানানো প্রসঙ্গে তিনি বলেন, বেইজিং এ ধরনের পদক্ষেপ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে। মাও নিং আরও বলেন, সামরিক শক্তি বাড়িয়ে ডিপিপি কর্তৃপক্ষ কখনই তথাকথিত স্বাধীনতা অর্জন করতে পারবে না এবং এই পথে তারা পুনরায় একীকরণ প্রচেষ্টাকে প্রতিহত করতেও সফল হবে না। সূত্র: সিএমজি...
আজকের বাজারে সোনার ভরি কত?

আজকের বাজারে সোনার ভরি কত?

অর্থনীতি ও বাণিজ্য
দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। এবার ভরিতে দাম কমেছে ১ হাজার ৩৫৩ টাকা। নতুন দামে ২২ ক্যারেট সোনার মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ৮ হাজার ১৬৭ টাকা।  বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দাম শুক্রবার (২১ নভেম্বর) থেকে কার্যকর হয়েছে। আজ বৃহস্পতিবারও (২৭ নভেম্বর) একই দামে বিক্রি হচ্ছে সোনা। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম হ্রাস পাওয়ায় সোনার দামে এই সমন্বয় করা হয়েছে।  সোনার নতুন দাম— ২২ ক্যারেট : প্রতি ভরি ২ লাখ ৮ হাজার ১৬৭ টাকা২১ ক্যারেট : প্রতি ভরি ১ লাখ ৯৮ হাজার ৬৯৬ টাকা১৮ ক্যারেট : প্রতি ভরি ১ লাখ ৭০ হাজার ৩১৮ টাকাসনাতন পদ্ধতি : প্রতি ভরি ১ লাখ ৪১ হাজার ৬৪৮ টাকা বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ সরকার নির্ধারি...