Tuesday, March 17
Shadow

Sample Page

স্বার্থের সমাজে এক মানুষের আর্তনাদ 

স্বার্থের সমাজে এক মানুষের আর্তনাদ 

মনের বাঁকে, সাহিত্য
সাবিত রিজওয়ান  প্রাপকে জানিয়ে দিই, আমার বাঁচার ইচ্ছে আর নেই। কষ্টে ভরা জীবন দিয়ে কী আর করব? হতাশা আমাকে দিনে দিনে শেষ করছে। সুখের জীবন না পেয়ে আমরা শোকের জীবন পাই। আমাদেরও তো একটা সম্মান আছে, তাই না? ছোট থেকে ভুলভাল বুঝানো হয়েছে—বিধায় হতাশার সাগরে ডুবতে হয়। “গরীবের ঘরে জন্ম নেওয়া তোমার দোষ না, কিন্তু গরীব হয়ে মরাটা তোমার দোষ”—এ কথাটি পুরোপুরি সত্য নয়। এটা এক ধরনের মনগড়া বুলি। কারণ মানুষের হাতে সব সময় সুযোগ থাকে না। মুর্খ মানুষের হাতে টাকা গেলে তাদের কথাও হয়ে যায় মহান ‘বাণী’। কিন্তু এই কথাটা শিক্ষিতের নাকি মূর্খের—তা আমি জানি না। জীবনে সুখ আসে ভাগ্য, পরিস্থিতি ও পরিশ্রমের মিলন থেকে। কিন্তু আমাদের ভাগ্যটা খারাপ, আর পরিস্থিতিও আমাদের প্রতিদিন ঠেলে দেয় পেছনে। পরিশ্রম করার শক্তিটুকু থাকলেও সুযোগটা পাই না। আমি শুনেছি, আমাদের পূর্বপুরুষরাও অনেক পরিশ্রম করেছেন, কিন্তু উন...
নওগাঁর মান্দায় অভয়াশ্রমের মৎস্য সম্পদ রক্ষায় বিশেষ উদ্যোগ

নওগাঁর মান্দায় অভয়াশ্রমের মৎস্য সম্পদ রক্ষায় বিশেষ উদ্যোগ

নওগাঁ, বাংলাদেশ, রাজশাহী
মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধিঃ মান্দা উপজেলার বুড়িদহ ঘাট মৎস্য অভয়াশ্রম এলাকার মৎস্য সম্পদ রক্ষায় বিশেষ উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। অভয়াশ্রমের কার্যক্রম আরও শক্তিশালী ও স্বচ্ছ করতে চলছে বিভিন্ন উন্নয়ন ও মনিটরিং ব্যবস্থার আধুনিকায়ন।উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দিপঙ্কর পাল-এর সহযোগিতায় বর্তমানে অভয়াশ্রম এলাকায় সংস্কার কাজ চলমান রয়েছে। মৎস্য শিকারীদের দৌরাত্ম্য কমাতে পুরো এলাকাটি সিসিটিভি ক্যামেরার আওতায় আনার কাজও দ্রুতগতিতে এগিয়ে চলছে।এ উপলক্ষে বুড়িদহ ঘাট মৎস্য অভয়াশ্রম ব্যবস্থাপনা কমিটি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সুফলভোগীদের নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দিপঙ্কর পাল।প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী বলেন, “মৎস্য সম্পদ রক্ষা করা শ...
লাকসামে তিন দফা দাবিতে প্রাথমিকের সহকারী শিক্ষকদের “কমপ্লিট শাটডাউন” কর্মসূচী পালন

লাকসামে তিন দফা দাবিতে প্রাথমিকের সহকারী শিক্ষকদের “কমপ্লিট শাটডাউন” কর্মসূচী পালন

কুমিল্লা, চট্টগ্রাম, বাংলাদেশ, শিক্ষা
সৈয়দ মুজিবুর রহমান দুলাল, লাকসাম. সারাদেশের ন্যায় কুমিল্লার লাকসামে তিন দফা দাবিতে  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের "কমপ্লিট শাটডাউন" কর্মসূচী পালিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের উদ্যোগে লাকসাম উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) মাধ্যমে কুমিল্লা জেলা প্রশাসক বরাবর আন্দোলনরত শিক্ষকরা স্মারকলিপি দিয়েছেন। পরে তাঁরা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচী পালন করেন। আন্দোলনরত শিক্ষকরা স্মারকলিপিতে অর্থ মন্ত্রণালয়ের প্রতিশ্রুত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তি (১০.১১.২০২৫) দ্রুত বাস্তবায়নের দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের আপাতত ১১তম গ্রেড প্রদান, উচ্চতর গ্রেড সংক্রান্ত সমস্যার সমাধান ও শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা প্রদানসহ দ্রুত ...
নাসিরনগরে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে ইটভাটা, পরিবেশ হুমকিতে  

নাসিরনগরে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে ইটভাটা, পরিবেশ হুমকিতে  

চট্টগ্রাম, বাংলাদেশ, ব্রাহ্মণবাড়িয়া
খ,ম,জায়েদ হোসেন,নাসিরনগর (ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় দেশের প্রচলিত আইন, তদারকি ও নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও ইটভাটার দৌরাত্ম্য কমছে না। মালিকরা মানছেন না কোন নিয়মকানুন ক্রমেই  কৃষির ক্ষতি ও দেশের ভূ-প্রকৃতি ধ্বংস করে মাটি পুড়িয়ে তৈরি করা হচ্ছে ইট। এতে ইটভাটার কালো ধোঁয়ায় বিপন্ন হচ্ছে পরিবেশ, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, কমছে চাষাবাদের জমি ও গাছ।  নাসিরনগর উপজেলার বিভিন্ন এলাকায় এভাবেই গড়ে উঠেছে ইটভাটাগুলো। আইন অমান্য করে কাঠ পোড়ানো হলেও রহস্যজনক কারণে স্থানীয় প্রশাসনের নেই কোনো তৎপরতা বা নজরদারি। সূত্র মতে, জেলার নাসিরনগর উপজেলার প্রায় ৩০টির মতো ইটভাটার মধ্যে অধিকাংশের অনুমতি নেই স্থানীয় পরিবেশ অধিদফতরের। সরেজমিন দেখা যায়, উপজেলার চাতলপাড়, গোয়ালনগর, কুন্ডা, নাসিরনগর, গোকর্ণ, পূর্বভাগ, বুড়িশ্বর, হরিপুর...
মান্দায় বাজার নিরাপত্তায় প্রহরীদের বিশেষ পোশাক ও বাঁশি বিতরণ

মান্দায় বাজার নিরাপত্তায় প্রহরীদের বিশেষ পোশাক ও বাঁশি বিতরণ

নওগাঁ, বাংলাদেশ, রাজশাহী
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দা উপজেলায় বাজারভিত্তিক নিরাপত্তা জোরদারে নিরাপত্তা প্রহরীদের মধ্যে বিশেষ পোশাক ও বাঁশি বিতরণ করেছে উপজেলা প্রশাসন।সোমবার বিকেলে উপজেলা হলরুমে আয়োজিত অনুষ্ঠানে নিরাপত্তা প্রহরীদের হাতে এসব সরঞ্জাম তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী।উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের সরবরাহ করা তালিকা অনুযায়ী মোট ১২০ জন নিরাপত্তা প্রহরীর মধ্যে রেডিয়াম টাইপের কালারফুল ইউনিক ড্রেস ও বাঁশি প্রদান করা হয়। বাজারের নামসংবলিত এসব পোশাক রাতে দূর থেকেও প্রহরীদের অবস্থান শনাক্তে সহায়ক হবে বলে জানায় প্রশাসন।অনুষ্ঠানে ইউএনও আখতার জাহান সাথী বলেন, “বাজারে নিরাপত্তা রক্ষায় আপনারা যে আন্তরিকতা ও নিষ্ঠা দেখাচ্ছেন, তা প্রশংসার দাবি রাখে। নতুন পোশাক ও সরঞ্জাম ব্যবহারের ফলে আপনাদের কার্যক্রম আরও সুসংগঠিত ও কার্যকর হবে।”সরঞ্জাম পেয়ে উপজেলা প্রশাসনের প্রতি ...
পোল্ট্রি খাতে অস্থিরতা: প্রান্তিক খামারিকে বাঁচানো এখন রাষ্ট্রের নৈতিক দায়িত্ব

পোল্ট্রি খাতে অস্থিরতা: প্রান্তিক খামারিকে বাঁচানো এখন রাষ্ট্রের নৈতিক দায়িত্ব

কলাম, কৃষি
রহিম রানা: বাংলাদেশের পোল্ট্রি শিল্প এক সময় কৃষিভিত্তিক অর্থনীতির প্রাণভোমরা হিসেবে বিবেচিত হতো। ডিম ও ব্রয়লার উৎপাদনের দ্রুত সম্প্রসারণ শুধু পুষ্টিহীনতা কমাতেই ভূমিকা রাখেনি—এটি লাখো মানুষের জীবিকা, নারীর আর্থিক অন্তর্ভুক্তি এবং গ্রামীণ অর্থনীতির চাকা সচল রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। কিন্তু আজ সেই খাত একটি নীরব বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছে। বাজারব্যবস্থার অস্থিরতা, অসাধু চক্রের দৌরাত্ম্য, কন্ট্রাক্ট গ্রোয়িংয়ের একতরফা আধিপত্য, অনিয়ন্ত্রিত আমদানি, ফিড–বাচ্চার লাগামহীন দাম বৃদ্ধি—এসব সমস্যার সম্মিলিত অভিঘাতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রান্তিক খামারিরা; যারা এই শিল্পের প্রকৃত ভিত্তি। বিভিন্ন অঞ্চলে এখন যে চিত্র দেখা যাচ্ছে তা উদ্বেগজনক। ফার্মগেটে মুরগির দাম কমে গেলেও খুচরা বাজারে দাম অপরিবর্তিত বা বেশি। অর্থাৎ খামারি লোকসান গুনছেন, ভোক্তা অতিরিক্ত দাম দিচ্ছেন—আর লাভে আছে অদৃশ্...
শেষ আমন্ত্রণ

শেষ আমন্ত্রণ

গল্প, সাহিত্য
সাবিত রিজওয়ান তুফান সীমাকে ভালবাসে। সীমাও বলেছিল— “তোমায় অনেক ভালবাসি।” প্রেমের আট মাস কেটে গেছে ফোনে নিয়মিত আলাপে। এরপর ধীরে ধীরে কমতে থাকে কথা। সীমার কাছে সবসময় টাকা থাকে না—বাবা বা ভাই যেদিন দেয়, সেদিনই। তুফানও একইরকম—শিক্ষার্থী, নিজের আয় নেই। বাবা কিছু টাকা দিলেও কোনো মাসে দুইবার কোনো মাসে একবার দেয়, তবে মাসে একবার দেওয়া এটাই বেশি ঘটেছে। তাই তুফান চেষ্টা করে মাসে অন্তত এক-দুইবার কল দিতে। কখনো কথা হয়, কখনো ফোন বন্ধ, কখনো ব্যস্ত। এরপরের মাসে তুফানের নিজেরও টাকা প্রয়োজন পড়ে—ফোন রিচার্জ করতে পারে না। দু’মাস তারা কথা বলে না। সীমাও আর কোনোদিন কল দেয়নি। তারপরের মাসে তুফান ফোন দিলে বারবার ব্যস্ত। এভাবে তিন-চার-ছয় মাস কেটে যায়। কখনো ফের সীমার ফোন ধরেছিলেন তার বাবা-মা। সাত মাস ধরে তুফান আর সীমার কথাই হয়নি।  গাইবান্ধা যাত্রা তুফান রংপুরে থাকত। হঠাৎ বাবা তাকে গাইবান...
নাসিরনগরে সরিষা চাষে অনাগ্রহ কৃষকদের, খুঁজে নিচ্ছে বিকল্প পথ।

নাসিরনগরে সরিষা চাষে অনাগ্রহ কৃষকদের, খুঁজে নিচ্ছে বিকল্প পথ।

কৃষি, চট্টগ্রাম, বাংলাদেশ, ব্রাহ্মণবাড়িয়া
খ,ম,জায়েদ হোসেন,নাসিরনগর (ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধিঃ কৃষিপ্রধান জেলা ব্রাহ্মণবাড়ীয়া খাদ্যশস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বলে কৃষি নির্ভর জেলা নামেও পরিচিত। এখানে সব ধরনের ফসল ও শস্য উৎপাদন হলেও দেশের মোট উৎপাদিত ধানের সিংহভাগই হয় এ জেলায়। তবে এ জেলার নাসিরনগর উপজেলায় ধান,সহ অন্যান্য ফসলের আবাদ বেশি হলেও দিন দিন সরিষা চাষে আগ্রহ হারাচ্ছেন কৃষকরা। ফলে কয়েক বছরে ধীরে ধীরে এ উপজেলায় কমেছে সরিষা চাষ। সরিষা লাভজনক ফসল হলেও কৃষকেরা বলছেন আগ্রহ হারানোর পেছনে অন্যতম কারণ উৎপাদন খরচের তুলনায় মুনাফা না পাওয়া এবং ইরি ধানের প্রভাবে দিনদিন হারিয়ে যাচ্ছে সরিষা চাষ। এদিকে কৃষি অধিদপ্তর মনে করছে, অল্প সময়ে, স্বল্প খরচে সরিষা লাভজনক ফলন ও মুনাফা না হওয়ায় সরিষা চাষে আগ্রহ হারাচ্ছে কৃষকরা। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ ইমরান হোসাইন জানান, সরিসা চাষে তুলনামূলক সেচ কম লাগে এবং অল্প সময়ে ফ...
দেশে ফিরলেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

দেশে ফিরলেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

চট্টগ্রাম, চট্টগ্রাম জেলা শহর, বাংলাদেশ
ইসমাইল ইমন চট্টগ্রাম : বিদেশ সফর শেষে দেশে ফিরেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।  বৃহস্পতিবার দুপুর সাড়ে বারটায় থাই এয়ারওয়েজ এর ফ্লাইটে ব্যাংকক হতে ঢাকা বিমানবন্দর পৌছালে মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন।  এসময় উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী জসিম উদ্দিন, নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম। এসময় মেয়র চট্টগ্রামের চলমান উন্নয়ন ও নাগরিক সেবা কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং নাগরিকসেবার বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন।  গত ৮ নভেম্বর সকাল ১০টা ৪৫ মিনিটে কাতার এয়ারওয়েজের বিমানে ঢাকা থেকে দোহা, এবং সেখান থেকে লন্ডনের উদ্দেশে রওনা দেন মেয়র।  সফরকালে মেয়র লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাত করেন। এছাড়া, ইংল্যান্ডের বার্মিং...
বাকৃবিতে বায়োটেকনোলজি কারিকুলাম প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত

বাকৃবিতে বায়োটেকনোলজি কারিকুলাম প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত

কৃষি, ক্যাম্পাস, ফিচার
বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের নব প্রতিষ্ঠিত ‘ইন্সটিটিউট অব বায়োটেকনোলজি’ এর উদ্যোগে ‘বায়োটেকনোলজি এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং-এ বি.এস.সি ডিগ্রির জন্য কোর্স কারিকুলাম প্রণয়ন’ শীর্ষক একটি পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) , সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদীয় কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। ইন্সটিটিউট অব বায়োটেকনোলজির পরিচালক অধ্যাপক ড. মোঃ শহীদুল হকের সভাপতিত্বে কর্মশালায় আরও উপস্থিত ছিলেন অধ্যাপক (অব.) ড. মোঃ গোলাম রাব্বানী, কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. জি.এম. মুজিবুর রহমান এবং ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ বাহানুর রহমান। কর্মশালাটি সঞ্চালনা করেন বায়োটেকনোলজি বিভাগের প্রধান অধ্যাপক ড. ফাহমিদা খাতুন এবং স্বাগত বক্তব্য প্রদান করেন...