Category: সংবাদ


  • লাকসামে ইউএনও’র মানবিক উদ্যোগ প্রতিবন্ধী শিক্ষার্থীকে ওয়াকার উপহার

    সৈয়দ মুজিবুর রহমান দুলাল, লাকসাম : লাকসাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাউছার হামিদ সোমবার (১২ মে) একজন শারীরিক প্রতিবন্ধী স্কুল শিক্ষার্থীকে চলাফেরার জন্য একটি ওয়াকার প্রদান করেছেন। প্রতিবন্ধী ওই শিক্ষার্থীর নাম পল্লব মজুমদার। সে উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের ছোট চাঁদপুর (চুনাতি) গ্রামের বাবুল মজুমদারের ছেলে। সে বরইগাঁও জ‍্যোতিপাল মহাথের বৌদ্ধ অনাথ আশ্রম উচ্চ বিদ‍্যালয়ের অষ্টম শ্রেণিতে…

  • স্মারকলিপি দিলেন চট্টগ্রামে হাইকোর্ট বেঞ্চ বাস্তবায়ন পরিষদ

    ইসমাইল ইমন, চট্টগ্রাম : বিচারপ্রার্থীর কল্যাণে ‘চট্টগ্রামে হাইকোর্ট বেঞ্চ’ স্থাপনের দাবিতে স্মারকলিপি দিয়েছে চট্টগ্রামে হাইকোর্ট বেঞ্চ বাস্তবায়ন পরিষদ। ১২ মে সোমবার দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, রাষ্ট্রপতি ও সুপ্রীম কোর্টের প্রধান বিচারপতি বরাবরে এ স্মারকলিপি দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)সহ বিভিন্ন স্তরের…

  • দিনাজপুরের  ফুলবাড়ি থানা কর্তৃক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১০০ বোতল ফেনসিডিল সহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে

    মাসুদুর রহমান, দিনাজপুর : পুলিশ সুপার দিনাজপুর মহোদয়ের নির্দেশনায় এবং অফিসার ইনচার্জ এর নেতৃত্বে এসআই বুলু মিয়া, এএসআই কমলাকান্ত সঙ্গীয় ফোর্স সহ আজ ১১/০৩/২০২৫ খ্রিঃ দুপুর অনুমান ১২.১৫   ঘটিকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ফুলবাড়ি থানার লক্ষ্মীপুর শিব মন্দির এলাকা থেকে ১০০ বোতল ফেনসিডিল সহ কুখ্যাত মাদক কারবারি মোঃ মাসুদ রানা (৩৮) কে গ্রেফতার…

  • খুলনা জেলা অনুর্ধ্ব-১৫ ফুটবলারদের অনুশীলন মঙ্গলবার

    এম এন আলী শিপলু, খুলনা : ‘তারুণ্যের উৎসব ২০২৫’ এর ‘ইউসিবি বাফুফে অনূর্ধ্ব-১৫ ফুটবল লীগ’ খুলনা-২ জোনের খেলা অনুষ্ঠিত হবে। আগামী ১৭ মে খুলনা জেলা স্টেডিয়ামে শুরু হয়ে চলবে আগামী ২৭ মে পর্যন্ত। উক্ত খেলায় অংশগ্রহণের লক্ষ্যে খুলনা জেলার বাঁছাইকৃত অনুর্ধ্ব-১৫ ফুটবল খেলোয়াড়দের অনুশীলন আগামী মঙ্গলবার শুরু হবে। বাঁছাইকৃত খেলোয়াড়দের আগামী ১৩ মে (মঙ্গলবার) সকাল…

  • নওগাঁয় কালবৈশাখী ঝড়ের তান্ডবে

    ব্যাপক ক্ষতি বজ্রপাতে নিহত–১ গৌতম কুমার মহন্ত, নওগাঁ : নওগাঁর মান্দায় ১১ মে রবিবার কালবৈশাখী ঝড়ের তান্ডবে উপজেলার বিভিন্ন স্থানে কাঁচাপাকা ঘরের চালা উড়ে যাওয়াসহ গাছপালা উপড়ে পড়েছে।ঝড়ের সময় বজ্রপাতে জিল্লুর রহমান(৪০)নামে কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।স্থানীয়রা জানান,বেলা ৪ টার দিকে প্রচন্ড গতিতে কালবৈশাখী ঝড় শুরু হয়। এসময় বাড়ির পাশের মাঠে থাকা শুকানো ধান তুলতে গিয়ে…

  • আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা

    খুলনা ইসলামী আন্দোলনের শুকরিয়া মিছিল এম এন আলী শিপলু, খুলনা : আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণায় খুলনা ইসলামী আন্দোলন অভিনন্দন জানিয়ে শুকরিয়া মিছিল করেছে। রবিবার (১১ মে) বিকাল ৪টায় নগরীর পাওয়ার হাউজ মোড়ের আইএবি কার্যালয়ের সামনে মহানগর সভাপতি মুফতী আমানুল্লাহের সভাপতিত্বে সঞ্চালনা করেন এসিস্ট্যান্ট সেক্রেটারি ইমরান হোসেন মিয়া। বক্তব্য রাখেন সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন,…

  • খুলনা তেরখাদার চাষিরা হারাচ্ছে আগ্রহ, বড় ধরনের হুমকিতে চিংড়ি খাত

    এম এন আলী শিপলু, খুলনা : তেরখাদা উপজেলার ছয়টি ইউনিয়নের বিভিন্ন এলাকার ঘের মালিকেরা চিংড়ি চাষে আগ্রহ হারাচ্ছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, চিংড়ির ঘেরে বিষপ্রয়োগ, লুটসহ নানা কারনে চিংড়ি চাষে আগ্রহ হারাচ্ছেন ঘের মালিকেরা। এরকম চলতে থাকলে এ উপজেলার চিংড়ি খাত অচিরেই বড় ধরনের হুমকির মুখে পড়বে বলে জানিয়েছেন চিংড়ি চাষিরা। জানা গেছে, চিংড়িতে অধিক…

  • সর্বোচ্চ ৪০ ডিগ্রি তাপমাত্রায় খুলনার জনজীবনে অস্বস্তি

    এম এন আলী শিপলু, খুলনা : তাপদাহে খুলনার জনপদ পুড়ছে। তীব্র গরমে গত কয়েকদিনের জনজীবন হয়ে পড়েছে বিপর্যস্ত। সেই সাথে প্রাণীকূল পড়েছে অস্বস্তিতে। রোদের তাপ আর ভ্যাপসা গরমে কৃষক, দিনমজুর, দোকানদার, ঠেলা-ভ্যান-রিকশা চালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অস্থির হয়ে পড়ছেন। এ অবস্থায় জরুরি প্রয়োজন ছাড়া মানুষ বাড়ি থেকে বের হচ্ছে না। খুলনা আবহাওয়া অফিসের ইনচার্জ মো.…

  • জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ ও আহতদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠানে মেয়র ডা. শাহাদাত হোসেন: ‘তরুণদের আদর্শ হবে শহীদদের ত্যাগ’

    ইসমাইল ইমন চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, “জুলাই গণ-অভ্যুত্থানের শহীদরা শুধু একটি সময়ের প্রতীক নন, তাঁরা গণতন্ত্র, ন্যায় ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে চিরন্তন প্রেরণার উৎস। তরুণ প্রজন্মের উচিত তাঁদের আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে এগিয়ে আসা।” রবিবার সন্ধ্যায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম প্রাঙ্গণে সন্তান ও অভিভাবক ফোরামের উদ্যোগে অনুষ্ঠিত ‘জুলাই…

  • ডিপ্লোমা কে স্নাতক করার দাবিতে দিনাজপুরে ডিপ্লোমা ইন নার্সিং শিক্ষার্থীরা বিহ্মোভ ও অবস্থান কর্মসূচি পালন  করেছে

    মাসুদুর রহমান, দিনাজপুর : ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এন্ড ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক ডিগ্রী সমমান করার দাবিতে ১১/০৫/২০২৫ইং তারিখে বেলা ১১:০০ ঘটিকায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে গেটে অবস্থান ও বিহ্মোভ সমাবেশ করে ডিপ্লোমা স্টুডেন্ট ইন্টার্ন নার্স ও মিডওয়াইফারি নার্সরা। উক্ত আন্দোলনে দিনাজপুরের সকল স্তরের নার্সিং ইনস্টিটিউটের শিহ্মার্থীরা অংশগ্রহন করেছিল। তাদের একটিই দাবি ডিপ্লোমাকে ডিগ্রীর সমমান দিতে হবে। তারা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলমান রাখবেন। তারা বিভিন্ন রকম স্লোগান দেয় ‘দফা এক দাবি এক, ডিপ্লোমা কে ডিগ্রি সমমান দিতে হবে, দিতে হবে’। উপস্থিত ছিলেন ডিপ্লোমা ইন নার্সেস এর সকল ছাত্র-ছাত্রীর পহ্মে মো ঈসমাইল হোসেন, শান্ত বাবু, মাহবুবা মাহানুর, খালিদ হাসান, বাঁধন রায়, বিথী দত্ত, সানজিদা ওয়াসী, তানজু আরা, জয় এবং  ইন্টার্ন নার্স ও ইন্টার্ন মিডিয়াইফারি এর সকল ছাত্র-ছাত্রীবৃন্দ।