Category: সংবাদ


  • খুলনায় মাদক নির্মূলে কোমর বেঁধে নেমেছে কেএমপি

    এম এন আলী শিপলু, খুলনা : খুলনায় মাদক নির্মূলে বিভিন্ন মহল এক সপ্তাহ ধরে সরব হয়েছে। বিএনপি এই প্রথম মাদকের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে। সভা-সমাবেশও করেছে কয়েক দফা। তাদের পরামর্শ পুলিশ তৎপর হলেই মাদক নির্মূল হবে। নগরীর আটটি পয়েন্টকে কেন্দ্র করে এ অপদ্রব্য নির্মূলে কোমর বেঁধে নেমেছে কেএমপি। নগরীর আট থানায় জোরেসোরে উদ্ধার শুরু হয়েছে।জেলা…

  • সান্তাহারে যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত 

    সজীব হাসান, আদমদীঘি বগুড়া : কৃষি উন্নয়ন,পরিবেশ রক্ষা ও নাগরিক সমস্যা নিয়ে তারুণ্যের ভাবনা শীর্ষক সেমিনার এবং তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বগুড়ার আদমদীঘি উপজেলা ও সান্তাহার পৌর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৫ টায় উপজেলার সান্তাহার পৌর শহরের ফারিস্তা কমিউনিটি সেন্টারে রাজশাহী ও রংপুর বিভাগের যৌথ…

  • দিনাজপুরে সড়ক দুর্ঘটনারোধ ও দুর্ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন  অনুষ্ঠিত

    মাসুদুর রহমান,  দিনাজপুর : দিনাজপুরে সড়ক দুর্ঘটনারোধ ও দুর্ঘটনার সাথে জড়িত বাস ও ট্রাক চালকদের আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে দিনাজপুরের সর্বস্তরের সচেতন ছাত্র ও যুবসমাজ। বুধবার (১৪ মে ২০২৫) সকাল ১১টা দিনাজপুর সরকারি কলেজ মোড়ে এই মানববন্ধন পালন করা হয়। মানববন্ধন থেকে বক্তারা সড়কে শঙ্খলা ফিরিয়ে আনা, চালকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, প্রশিক্ষিত ও দক্ষ চালক নিয়োগসহ একটি সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা গড়ে তোলার আহবান জানান। বক্তারা আরো বলেন, দিনাজপুর-দশমাইল সড়কের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পাশ ঘেষে মূল সড়কজুড়ে প্রায়শই মর্মান্তিক দুর্ঘটনার সম্মুখীন হচ্ছেন বহু মানুষ। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীসহ সড়ক পরিবহন বিভাগের কর্মকর্তাদের এ বিষয়ে তেমন কোন কার্যকর ভূমিকা দেখি না।  মানববন্ধন থেকে অনতিবিলম্বে এই ঘটনার সাথে জড়িত বাসচালক ও ট্রাক চালককে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান বক্তারা। অন্যথায় আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুশিয়ারি দেন সতর্ক করে দেন তারা। মানববন্ধনে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি হাসানুজ্জামান উজ্জল, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না, চাঁদগঞ্জ কলেজের অধ্যক্ষ মোফাজ্জল হোসেন, সড়ক দুর্ঘটনায় নিহত ফারজানা সুলতানা লিপির স্বামী চাঁদগঞ্জ ডিগ্রি কলেজের ইংরেজী বিভাগের সিনিয়র প্রভাষক মাহবুবুল হক হেলাল, বিশিষ্ট সমাজসেবক আল মামুন বিপ্লব, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাসুদ রানা, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান সাজু, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক নুর নবী ইসলাম শুভ, প্রচার সম্পাদক মোঃ নয়ন, দিনাজপুর সরকারি কলেজ ছাত্রদল নেতা মোঃ দুর্জয়, মোঃ সুজন, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মিলন প্রমূখ। মানববন্ধনে চাঁদগঞ্জ কলেজের শিক্ষক, শিক্ষার্থীসহ স্থানীয় সচেতন  নাগরিক সমাজের ব্যক্তিবর্গ অংশগ্রহণ। উল্লেখ্য, গত ৫ মে ২০২৫ দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কাছে সাত মাইল জামতলি এলাকায় রংপুরগামী নূরানী পরিবহনের একটি বাসের সাথে মালবাহি একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত হয় চাঁদগঞ্জ কলেজের ইংরেজী বিভাগের সিনিয়র প্রভাষক মাহবুবুল হক হেলালের স্ত্রী ফারহানা সুলতানা (৪৫) ঘটনাস্থলেই নিহত হন। ঘটনায় ১৫ জন আহত। এদের মধ্যে মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরো এক শিক্ষার্থী নিহত হন। এই ঘটনার প্রতিবাদে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

  • জোড়াগেট কোরবানি পশুর হাট ব্যবস্থাপনা বিষয়ে সভা

    এম এন আলী শিপলু, খুলনা : খুলনা মহানগরীর জোড়াগেট পাইকারী কাঁচা বাজার চত্বরে খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) পরিচালিত কোরবানি পশুর হাট ব্যবস্থাপনা বিষয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ মে) বিকালে কেসিসি শহীদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন খুলনার বিভাগীয় কমিশনার ও কেসিসি’র প্রশাসক মোঃ ফিরোজ সরকার। অনুষ্ঠানে সভাপতি বলেন, গত বছরের ন্যায় এবারও জোড়াগেট…

  • চিরিরবন্দরে অর্ধ বার্ষিক পুষ্টি কর্ম পরিকল্পনা মুল্যায়ন সভা অনুষ্ঠিত

    মোঃ আব্দুস সালাম, চিরিরবন্দর দিনাজপুর : চিরিরবন্দরে অর্ধ বার্ষিক পুষ্টি কর্ম পরিকল্পনা মুল্যায়ন সভা অনুষ্ঠিত হয়েছে।  ১৩ মে মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গ্লোবাল অ্যালায়েন্স ফর ইম্প্রুভড নিউট্রিশন (গেইন) এর আয়োজনে ইউনিয়ন মাল্টি স্টেকহোল্ডার প্লাটফর্ম এর অর্ধ বার্ষিক পুষ্টি কর্ম পরিকল্পনা মুল্যায়ন সভায় চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ- জোহরা,  উপজেলা…

  • সান্তাহারে এ্যাম্পলসহ দুই নারী গ্রেপ্তার

    সজীব হাসান, আদমদীঘি বগুড়া  : আদমদীঘির সান্তাহারে ১শ পিস এ্যাম্পল ইনজেকশনসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ফাঁড়ি পুলিশ। গত সোমবার (১২ মে) সন্ধ্যায় বগুড়া- নওগাঁ মহাসড়কের সান্তাহার মাছের আড়ৎ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার স্টেশনপাড়া বাসুদেবপুর এলএসডি গোডাউন এলাকার মামুনুর রশিদের স্ত্রী রিতা বেগম (৩৩) ও একই…

  • চিরিরবন্দরে  গলায় ওড়না পেঁচিয়ে কলেজ ছাত্রীর আত্মহত্যা

    মোঃ আব্দুস সালাম, চিরিরবন্দর দিনাজপুর : চিরিরবন্দর  কাকুলি রায় (২১) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছে বলে জানা গেছে।     সোমবার  (১২ মে )  সন্ধ্যায় চিরিরবন্দর  উপজেলার ১০নং পুনটি  ইউনিয়নের উচিৎপুর  গ্রামে এ ঘটনাটি ঘটে। কাকুলি রায় উচিৎপুর গ্রামের মৃত্যু- সুনীল চন্দ্র রায়ের মেয়ে বলে জানা গেছে। সে দিনাজপুর  সরকারী মহিলা কলেজের অনার্স দ্বিতীয় বর্ষে শিক্ষার্থী।…

  • মাদক ব্যবসায়ী মিনু দম্পতিকে গ্রেপ্তারের দাবিতে পোস্টারিং

    সজীব হাসান, আদমদিঘী বগুড়া : বগুড়ার আদমদীঘি উপজেলার মাদক ব্যবসায়ী ডজন খানিক মাদক মামলার আসামী মিনু বেগম ও তার স্বামী আমিনুর হোসেনকে গ্রেপ্তারের দাবিতে এলাকায় পোষ্টারিং ও মানবন্ধন করেছে গ্রামবাসী। যুব সমাজকে মাদকের কবল থেকে রক্ষা করতে গত কয়েকদিন যাবত উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পোষ্টারিং করেছেন তারা। এ বিষয়ে উপজেলা নির্বাহি অফিসার, থানাসহ বিভিন্ন দপ্তরে লিখিত…

  • দিনাজপুরে জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ

    মাসুদুর রহমান, দিনাজপুর : দিনাজপুর জেলায় জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদ পরিবারের সদস্যদের মাঝে অনুদান হিসেবে সঞ্চয়পত্র বিতরণ করা হয়েছে। প্রতি পরিবারে জনপ্রতি ১০ লক্ষ টাকার সঞ্চয়পত্র বিতরণ করা হয়। মঙ্গলবার (১৩ মে ২০২৫) সকাল ১১টায় দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম শহীদ পরিবারের সদস্যদের হাতে প্রতিজনকে দশ লক্ষ টাকার সঞ্চয়পত্র তুলে দেন।  সঞ্চয়পত্র বিতরণ অনুষ্ঠানে দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নূর-এ- আলম ও জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার শাহানা আফরোজ উপস্থিত ছিলেন। শহীদ পরিবারের সঞ্চয়পত্রপ্রাপ্ত সদস্যরা হলেন-দিনাজপুর সদর উপজেলার রানীগঞ্জ উত্তরপাড়া গ্রামের শহীদ রবিউর ইসলাম রাহুলের পিতা মোঃ মুসলেম উদ্দীন, দিনাজপুর পৌর শহরের পাহাড়পুর মহল্লার শহীদ রুদ্র সেন’র পিতা সুবীর কুমার সেন, বীরগঞ্জ উপজেলার সেনগ্রাম গ্রামের শহীদ মোঃ আল আমিন সরকার’র স্ত্রী মোছাঃ সুমাইয়া আক্তার, ঢাকার বনশ্রী এলাকার জি ব্লকের বাসিন্দা শহীদ মোঃ আশিকুল ইসলাম’র মাতা আরিশা আফরোজ, দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার লক্ষীপুর গ্রামের শহীদ মোঃ সুমন পাটোয়ারী’র পিতা মোঃ ওমর ফারুক, বিরল উপজেলার নোনা গ্রামের শহীদ আসাদুল হক বাবু’র স্ত্রীর শারমিন আক্তার, একই উপজেলার ভান্ডারা ইউনিয়নের এম নাগর বাড়ী গ্রামের শহীদ মোঃ জিয়াউর রহমানের স্ত্রী মোছাঃ শাহানাজ আক্তার ও একই উপজেলার ৫ নম্বর বিরল ইউনিয়নের মধ্য করলা গ্রামের শহীদ মোঃ মাসুম রেজা অন্তর’র পিতা মোঃ মিজানুর রহমান।

  • খুলনার রূপসায় ভাসছিল মরদেহ, নৌ-পুলিশের উদ্ধার

    এম এন আলী শিপলু, খুলনা : খুলনার খানজাহান আলী সেতু সংলগ্ন হিরনের ঘাট নামক স্থান থেকে অজ্ঞাতনামা (৪২) এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ মে) রাত ৮ টার দিকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। তবে তার পরিচয় শনাক্তে ঘটনাস্থলে পিবিআই এবং সিআইডিকে ডেকেছে রূপসা নৌ পুলিশ। স্থানীয়রা জানান, রাত ৮ টার…