ইসমাইল ইমন চট্টগ্রাম : চট্টগ্রামের রেডিসন ব্লু এর মেজবান হলে তিনদিনব্যাপী ঈদ-উল-আজহা ফেস্ট-২০২৫ , ১৫ মে থেকে শুরু হয়েছে। মেকাপ শেকাপ বাই জুহি চৌধুরীর আয়োজনে চট্টগ্রামের অন্যতম এই মেগা ইভেন্টের টাইটেল রূপা ফ্যাশনস। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও বাংলাদেশ সংবাদ সংস্থা(বাসস) চট্টগ্রাম ব্যুরো চীফ মোহাম্মদ শাহ নওয়াজ,…
জড়িতদের বিচারের আওতায় আনার দাবি মুস্তাফা নঈম, চট্টগ্রাম ব্যুরো : রাজধানীর কাকরাইলে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে লক্ষ্য করে বোতল নিক্ষেপের অনাকাংক্ষিত ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে চট্টগ্রাম প্রেসক্লাব ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন নেতৃবৃন্দ। চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি এক বিবৃতিতে এমন ন্যাক্কারজনক হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, বর্তমান সরকার…
মাসুদুর রহমান, দিনাজপুর : নার্সিং ডিপ্লোমাকে ডিগ্রি সমমানে উন্নীত করার দাবিতে ও ঢাকার শাহবাগে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে দিনাজপুরে নার্সিং শিক্ষার্থীরা রাস্তার অবরোধ বিক্ষোভ করেছে। বৃহস্পতিবার (১৫ মে ২০২৫) সকাল সাড়ে ১১টায় দিনাজপুর জেনারেল হাসপাতাল মোড়ে নার্সিং শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে।অবরোধের ফলে দু’পাশে বিভিন্ন যানবাহন আটকা পড়ে। এতে জেনারেল হাসপাতালের আশপাশের এলাকায় তীব্র…
সৈয়দ মুজিবুর রহমান দুলাল, লাকসাম : কুমিল্লার লাকসামে বৃহস্পতিবার (১৫ মে) একটি যাত্রীবাহী বাস উল্টে একজন যাত্রী নিহত ও ৭ জন আহত হয়েছে। ওইদিন ভোর সাড়ে ৫টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম পৌরসভার ভৈষকোপালিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই যাত্রীর নাম মো. আবদুস ছালাম (৬৫)। তিনি নাঙ্গলকোট উপজেলার দৌলখাড় ইউনিয়নে দেওভান্ডার গ্রামের বাসিন্দা।…
সজীব হাসান, আদমদিঘী বগুড়া : বগুড়ার আদমদীঘিতে মাদকদ্রব্য সেবন ও বিক্রি করার অপরাধে ছয় মাদক কারবারিকে বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল বুধবার (১৪ মে) সকাল থেকে বিকেল পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছয় মাদক কারবারিকে আটক করেন। এরপর বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা…
ইসমাইল ইমন, চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর চকবাজার প্রবর্তক মোড়ে নতুন আঙ্গিকে নতুন ব্যবস্থাপনায় ১৫ই মে বৃহস্পতিবার বেলা দশটায় উদ্বোধন হলো সেন্ট্রাল সিটি হসপিটাল এন্ড ডায়গনস্টিক সেন্টার। ডা: জাহেদ বসরীর সঞ্চালনায় ও ডাক্তার মোঃ আব্বাস উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চসিক মেয়র ডা. শাহাদত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের…
এম এন আলী শিপলু, খুলনা : ১৮ ফেব্রুয়ারি হামলার বিচারের জন্য নতুন তদন্ত কমিটি গঠন এবং পূর্ববর্তী তদন্ত কমিটির রিপোর্ট বাতিল করে নতুন এক্সটার্নাল সদস্যসহ নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে ১৮ ফেব্রুয়ারির বিচার করা এবং একই সাথে যত দ্রুত সম্ভব ক্লাস পরীক্ষা চালু করার জন্য খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের শিক্ষার্থীবৃন্দ নবাগত উপাচার্যের কাছে…
এম এন আলী শিপলু, খুলনা : খুলনা জিলা স্কুল মাঠে বুধবার (১৪ মে) থেকে শুরু হয়েছে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা। ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৫ উদ্যাপন উপলক্ষ্যে খুলনা জেলা প্রশাসন এই মেলার আয়োজন করেছে। এ বছর বিজ্ঞান সপ্তাহের প্রতিপাদ্য ‘জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়’। মেলায় খুলনা জেলার ৪১টি শিক্ষা প্রতিষ্ঠানের…
এম এন আলী শিপলু, খুলনা : খুলনার পাইকগাছা থানা পুলিশের অভিযানে নাশকতা মামলায় দুই ইউপি সদস্য ও নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে আটক করেছে পুলিশ। বুধবার (১৪ মে) সকালে উপজেলার বাঁকা বাজার থেকে রাড়ুলী ইউনিয়নের ৫ নং ওয়ার্ড সদস্য সাইফুল ইসলাম মোড়ল(৪০), ১নং ওয়ার্ড সদস্য পিযুষ কান্তি দাশ বাপ্পি (৪৫) কে কাঠিপাড়া বাজার ও ছাত্রলীগের যুগ্ম…