Category: সংবাদ


  • দেশের মানুষ আওয়ামী লীগকে চায় না……

    ঐতিহাসিক পলোগ্রাউন্ডে তারুণ্যের অনুষ্ঠানে…মির্জা ফখরুল ইসলাম আলমগীর  ইসমাইল ইমন চট্টগ্রাম : চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ডে অনুষ্ঠিত তারুণ্যের সমাবেশে বাংলাদেশের ১৮ কোটি মানুষ আওয়ামী লীগকে চায় না বলেও মন্তব্য করেছেন তিনি। শনিবার (১০ মে) বিকেলে চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ডে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে তারুণ্যের সমাবেশে প্রধান  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন   জাতীয় ঐক্যের ডাক দিয়ে বিএনপির মহাসচিব…

  • দিনাজপুর বিরল সীমান্তে  আটক ৯ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ

    মাসুদুর রহমান, দিনাজপুর : দিনাজপুরের বিরল সীমান্তে অবৈধভাবে ভারতে যাওয়ার পর দেশে আসার সময় ৯ জন বাংলাদেশিকে আটক করে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শুক্রবার ৯মে (শুক্রবার) সন্ধ্যা ৭ টার দিকে পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে হস্তান্তর করা হয়। আটককৃতদের বিরল থানা পুলিশের কাছে সোপর্দ করে বিজিবির পক্ষ থেকে মামলা করা হয়েছে।  আটককৃতরা হলেন- দিনাজপুরের বিরল উপজেলার নাগরবাড়ী গ্রামের মৃত খোকা মোহাম্মদের ছেলে মতিউর রহমান (৪৫), মানিকপাড়া গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে রফিকুল ইসলাম (৩৮), রতনুর গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে সামিউল ইসলাম (৩৫), ওকড়া গ্রামের মনছুর আলীর ছেলে নুরজামাল (৪০), বোচাগঞ্জ উপজেলার বড়সুলতানপুর গ্রামের আইয়ুব আলীর ছেলে রমজান আলী (২৩), মোবারকপুর গ্রামের মাজেদ আলীর ছেলে আরমান আলী (২৫) ও তার ভাই কাজল ইসলাম (২০), গোপালপুর গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে নাঈম হোসেন (২৩) এবং সাহাজুল ইসলামের ছেলে রিপন ইসলাম (২৭)।  মামলা সুত্রে জানা গেছে পাশ্ববর্তী দেশ ভারতের বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করার উদ্যেশে বাংলাদেশ থেকে অবৈধভাবে সীমান্ত পার হয়ে বিভিন্ন সময় ভারতে গিয়েছিল ৯ জন শ্রমিক। বৃহস্পতিবার দালাল চক্রের মাধ্যমে অবৈধভাবে ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা পর হয়ে তারা বাংলাদেশে ঢোকার চেষ্টা করছিলো। বৃহস্পতিবার রাতে ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার ৬৩ বিএসএফ ক্যাম্পের একটি টহল টিম তাদেরকে আটক করে বিরল কিশোরীগঞ্জ বিজিবিকে জানায়।  পরে শুক্রবার সন্ধ্যায় পতাকা বৈঠকের মাধ্যমে আটককৃত ৯ বাংলাদেশিকে কিশোরীগঞ্জ বিজিবি ক্যাম্পের সদস্যদের কাছে হস্তান্তর করে ভারতীয় বিএসএফ। শুক্রবার রাতে ৯জনকে বিরল থানায় হস্তান্তর করে বিজিবির পক্ষ থেকে একটি মামলা করা হয়। বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সবুর বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন অবৈধভাবে সীমান্ত পারাপারের অপরাধে ৯ জন বাংলাদেশির বিরুদ্ধে মামলা করে থানায় হস্তান্তর করছে বিজিবি। আসামীদের শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 

  • আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে খুলনা শিববাড়িতে ব্লকেড কর্মসূচি

    এম এন আলী শিপলু, খুলনা : ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘ক্যানসার আওয়ামী লীগ, ব্যান ব্যান আওয়ামী লীগ’, ‘আওয়ামী লীগের ঠিকানা, এ বাংলায় হবে না’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘জ্বালোরে জ্বালো, আগুন জ্বালো’। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে এমন স্লোগানে উত্তপ্ত হয়ে উঠে খুলনার শিববাড়ির মোড়। শনিবার (১০ মে) বিকাল ৪টার পর থেকে জাতীয় নাগরিক পার্টি…

  • খুলনা ভৈরব নদ থেকে যুবকের ভাসমান মরহেদ উদ্ধার

    এম এন আলী শিপলু, খুলনা : খুলনার ভৈরব নদে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা (৩৮) যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১০ মে) নগরীর খানজাহান আলী থানার মিরেরডাঙ্গা এ্যাজাক্স জুট মিল ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। খুলনা মেট্রোপলিটন নৌ পুলিশ স্টেশনের ওসি মোহাম্মদ বাবুল আক্তার বলেন, বেলা পৌনে চারটার দিকে খানজাহান আলী থানা পুলিশের…

  • খুলনায় মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণে অধ্যাপক মাহফুজ

    সুশিক্ষায় শিক্ষিত ছেলে-মেয়ে তার পরিবারের সামগ্রিক অবস্থার পরিবর্তন করতে যথেষ্ট এম এন আলী শিপলু, খুলনা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান বলেছেন, একটি জাতিকে গড়ে তুলতে সুশিক্ষার বিকল্প নেই। মানুষের সুস্থভাবে বেঁচে থাকার জন্য অন্ন, বস্ত্র, চিকিৎসা ও বাসস্থানের মতো শিক্ষা অর্জন অতীব প্রয়োজন। কিন্তু দুঃখজনক…

  • চুয়াডাঙ্গায় সর্বোচ্চ ৪১ দশমিক ২, প্রচন্ড তাপদাহে বিপাকে খেটে খাওয়া মানুষ

    এম এন আলী শিপলু, খুলনা : খুলনাঞ্চল দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। প্রচণ্ড রোদে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। রোদের তাপ আর ভ্যাপসা গরমে কৃষক, দিনমজুর, দোকানদার, ঠেলা-ভ্যান-রিকশা চালকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অস্থির হয়ে পড়ছেন। এ অবস্থায় জরুরি প্রয়োজন ছাড়া মানুষ বাড়ি থেকে বের হচ্ছে না। আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, শুক্রবার (৯ মে) বেলা…

  • ঢাকা থেকে খুলনাগামী জাহানাবাদ এক্সপ্রেসের দুই বগি লাইনচ্যুত

    এম এন আলী শিপলু, খুলনা : ফরিদপুরে ঢাকা থেকে খুলনাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের দুইটি বগি লাইনচ্যুত হয়েছে। শুক্রবার (৯ মে) দিনগত রাত সাড়ে নয়টার দিকে ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের বামনকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা রেলওয়ে স্টেশনের কোয়াইটসম্যান মারুফ হোসেন বলেন, রাত নয়টার দিকে ট্রেনটি ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে ট্রেনটি ছেড়ে…

  • কেসিসি নির্বাচনের ফল বাতিল চান নির্বাচনে অংশ নেয়া প্রার্থী মুশফিক

    এম এন আলী শিপলু, খুলনা : খুলনার আলোচিত নাম এস এম শফিকুর রহমান মুশফিক। খুলনার নগরীর আলোচিত শেখ আবুল কাশেম হত্যা মামলার আসামি ছিলেন। ছিলেন নগরীর আমতলা এলাকার টুটুল হত্যা মামলার ফাসির দন্ডাদেশপ্রাপ্ত আসামি। তিনি নিজেকে কখনও বিএনপি আবার কখনও জাতীয় পার্টির নেতা হিসেবে পরিচয় দেন। একাধিকবার অংশ নিয়েছেন খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী…

  • খুলনায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

    এম এন আলী শিপলু, খুলনা : খুলনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমিরুল ইসলাম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১০ মে) সকাল সাড়ে ৮ টার দিকে নগরীর লবণচরা থানাধীন বুড়ো মৌলভীর দরগা এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত যুবক কয়রা উপজেলার বামিয়া গ্রামের বাসিন্দা ফজলু হাওলাদারের ছেলে। সে ওই এলাকার একটি বাড়িতে ভাড়া থাকাতেন বলে স্থানীয়রা জানিয়েছেন। স্থানীয়রা…

  • খুলনার দাকোপে নদীতে ভাসমান মরদেহ উদ্ধার

    এম এন আলী শিপলু, খুলনা : খুলনার দাকোপ উপজেলার দাকোপ ইউনিয়নে মধ্য দাকোপ মদিয়াচক সিটি বুনিয়া সার্বজনীন শশ্মন ঘাট এলাকা দিয়ে বয়ে যাওয়া চড়া নদী থেকে শনিবার (১০ মে) বেলা ১১ টার দিকে ওই এলাকার এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ ধারণা করছে, এই ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছরের মতো। মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা…