Category: সংবাদ


  • আদমদীঘিতে  নানা অনিয়মের মধ্যে দিয়ে চলছে নশরতপুর পশুর হাট ও দূর্ঘটনার আশঙ্কা

    সজীব হাসান, আদমদিঘী বগুড়া : বগুড়ার আদমদীঘিতে নানা অনিয়মের মধ্যে দিয়ে চলছে নশরতপুর পশুর হাট। অতিরিক্ত খাজনা আদায়, মূল্য তালিকা না টাঙানো, নিয়ম না মেনে রেল স্টেশনের উপরে হাট বসানো সহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার নশরতপুরে পশুর হাটে এমন চিত্র দেখা যায়। তবে এই ঘটনার পরেও উপজেলা প্রশাসনের নেই কোন পদক্ষেপ।…

  • শাহ আলম জাহাঙ্গীর, কুমিল্লা : কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানায় রানী বালা সরকার (৬৫) নামের এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ।শনিবার সকালে রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের তেমুরিয়া রাস্তার পাশে বাচ্চু মিয়ার বাড়ির পুকুর থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়।তিনি কামাল্লা গ্রামের হিন্দুপাড়া  জয়ন্ত সাহার বাড়ির মৃত নিবারণ সরকারের স্ত্রী।স্থানীয় সূত্রে জানা যায়, সকালে তেমুরিয়া গ্রামের…

  • বরগুনার তালতলীতে ঝড়ে ছিঁড়ে যাওয়া বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

    মাইনুল ইসলাম রাজু, আমতলী বরগুনা : বরগুনার তালতলীতে ঝড়ে ছিঁড়ে যাওয়া বৈদ্যুতিক তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে মুক্তা আক্তার (১৮) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার রাত সোয়া ৮ টার সময় উপজেলার ছোটবগী ইউনিয়নের ঠংপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মুক্তা আক্তার ওই এলাকার রাজিব সিকদারের স্ত্রী। জানা যায়, বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে উপজেলার বিভিন্ন এলাকায় বৃষ্টিসহ…

  • নাসিরনগরে গরু আনতে গিয়ে বৃষ্টির পানিতে ভেসে যাওয়া তিতাস নদী থেকে দুই বোনের মরদেহ  উদ্ধার

    জাবেদ হোসেন ভূইঁয়া, নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ভারী বৃষ্টির কারণে সৃষ্ট পানির ঢলে ভেসে যাওয়া মারিয়া আক্তার  (১২)  ও সামিয়া আক্তার  (১০) নামে  দুই  বোনের মরদেহ  উদ্ধার করা হয়েছে। আজ শনিবার  সকালে তিতাস নদী  থেকে মর‍দেহ দুই টি উদ্ধার করা হয়।এর আগে  শুক্রবার বিকালে বৃষ্টির সময় গোকর্ণ আকাশী মাঠে   গরু আনতে গিয়ে খাল পারাপারের…

  • মান্দায় আলোচনা সভা, দোয়া ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ

    মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ : মহান স্বাধীনতার ঘোষক, বহু দলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশর স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৪ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার সতীহাট কে. টি উচ্চ বিদ্যালয় ও কলেজে আলোচনা সভা, দোয়া ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা…

  • পাইকগাছায় জৈষ্ঠ্যের ফলাহার অনুষ্ঠান অনুষ্ঠিত

    পিসি মন্ডল রিপোর্টার, পাইকগাছা : পাইকগাছায় মৌচাক সাহিত্য – সাংস্কৃতিক সংসদ সংস্থার আয়োজনে প্রথমবারের মতো “জৈষ্ঠ্যের ফলাহার” অনুষ্ঠান পাইকগাছা প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে মৌচাক সাহিত্য ও সংস্কৃতি সংসদের সভাপতি কবি প্রধান শিক্ষক মো. খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংবাদিক নতুন তারা সমাজ কল্যাণ ও সাহিত্য সংস্থার প্রতিষ্ঠাতা মহাপরিচালক কবি সাইফুর রহমান মিনা।…

  • বাউফলে মেছো বিড়াল ভ্যান উদ্বোধন

    মোঃ জসীম উদ্দিন, বাউফল পটুয়াখালী : বাউফল উপজেলায় মেছো বিড়াল ও বন বিড়াল সম্পর্কে  সচেতনতা বৃদ্ধির জন্য প্রচার কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে সহকারী কমিশনার (ভূমি) প্রতীক কুমার কুন্ডু ওই কার্যক্রম শুরু করেন।  এর আগে গত ২২/০৩/২০২৫ খ্রি.  তারিখ পরিবেশ, বন ও জলবায়ু পরির্তন মন্ত্রণালয় এর মাননীয় উপদেষ্টা জনাব সৈয়দা রিজওয়ানা…

  • দিনাজপুরে জেলা  সদরে এনসিপির পথসভা অনুষ্ঠিত

    মাসুদুর রহমান, দিনাজপুর : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মূখ্য সংগঠন সারজিস আলম বলেছেন, আমরা বিশ্বাস করি যদি ভালো মানুষের কাছে দিনাজপুর টা যায় এভাবে একদিন ৬৪ জেলায় ৬৪ জন ভালো মানুষের কাছে বাংলাদেশটা যায়, তাহলে আমাদের এই চেষ্টা খুব দ্রুত চেষ্টা ও তীব্র আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষা গুলি পূরণ হবে।তখনই আমাদের অনেকে নিরাপদ ক্যারিয়ার ছেড়ে এই যে আমরা দিন রাত রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছি এই আমাদের পরিশ্রমগুলি সার্থক হবে। ‘যে তরুণেরা আন্দোলন করে শেখ হাসিনার মতো ফেরাউনের পতন ঘটাতে পারে তারা অবশ্যই জেলা উপজেলার নেতৃত্ব দিতে পারবে। তাই মার্কা দেখে নয়, ভাল মানুষকে সমর্থন দিবেন। এতে কোন ব্যাক্তি বা দলেরঅন্ধভক্ত হওয়ার প্রয়োজন নেই। দিনাজপুরের সদর উপজেলার পৌর শহরের মর্ডান মোড়ে এক পথ সভায় তিনি এ কথা বলেন। মুখ্য সংগঠন সার্জিস আলম দিনাজপুর সদর এন.সি.পির  তিন জন প্রতিনিধির সাথে পরিচয় করিয়ে…

  • লাকসামে উপকূল ট্রেনের সঙ্গে ট্রাকের ধাক্কা                                                                                         অল্পের জন্য রক্ষা পেলো কয়েক’শ ট্রেন যাত্রী !

    সৈয়দ মুজিবুর রহমান দুলাল, লাকসাম : কুমিল্লার লাকসামে বুধবার (২৮ মে) রাতে ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী যাত্রীবাহী ট্রেন আন্ত:নগর উপকূল এক্সপ্রেসের ধাক্কায় মালবোঝাই একটি মিনি ট্রাক উল্টে গেছে। এতে হতাহতের কোনো ঘটনা না ঘটলেও বড় ধরণের দুর্ঘটনা থেকে রক্ষা এবং অল্পের জন্য প্রাণে বেঁচে গেছে ট্রেনের কয়েক’শ যাত্রী। ঘটনাটি ঘটেছে লাকসাম-দৌলতগঞ্জ রেলস্টেশনের মধ্যবর্তী স্থান…

  • মান্দায় উন্মুক্ত বাজেট ঘোষণা

    মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ : নওগাঁর মান্দায় ২০২৫-২৬ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার (২৮ মে) দুপুরে ১ নং ভারশোঁ, ৩নং পরানপুর ও ৭ নং প্রসাদপুর ইউনিয়ন পরিষদের হল রুমে আনুষ্ঠানিকভাবে এ বাজেট ঘোষণা করা হয়। এসময় ভারশোঁ ইউ’পি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন, পরানপুর ইউ’পি প্যানেল চেয়ারম্যান আতাউর রহমান এবং প্রসাদপুর ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল…