Category: সংবাদ


  • নান্দাইলে ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়ে                                                                                                    হতদরিদ্রদের মাঝে ইউএনওর ভিজিএফ চাল বিতরণ

    ফরিদ মিয়া, নান্দাইল ময়মনসিংহ : ময়মনসিংহের নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার ঈদুল আযহা উপলক্ষে হতদরিদ্রদের মাঝে বর্তমান সরকারের ঈদ উপহার ভিজিএফ কার্ডের মাধ্যমে ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়ে চাল বিতরণ করায় হতদরিদ্র পরিবারের মাঝে প্রশংসায় ভাসছেন। জানাগেছে, ইউএনও সারমিনা সাত্তার ঈদ উপহার ভিজিএফ কার্ড প্রকৃত হতদরিদ্র পরিবারের মাঝে পৌছে দিতে হতদরিদ্রদের তালিকা তৈরির দায়িত্ব প্রদান করেন নান্দাইলের…

  • নোয়াখালীতে ক্ষতিগ্রস্ত প্রান্তিক মৎস্য চাষিদের মাঝে মৎস্য খাদ্য বিতরণ

    সাইফুল ইসলাম, নোয়াখালী বেগমগঞ্জ : নোয়াখালীতে ক্ষতিগ্রস্ত প্রান্তিক মৎস্য চাষিদের মাঝে মৎস্য খাদ্য বিতরণ করা হয়েছে। চলতি ২০২৪/২৫ অর্থ বছরে আগস্ট /২০২৪ মাসের আকস্মিক বন্যায় সেনবাগ উপজেলার প্রান্তিক মৎস্য চাষিদের মাঝে এ বিতরণী কার্যক্রম পরিচালনা করা হয়। সেনবাগ উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে রবিবার দুপুরে সেনবাগ উপজেলা পরিষদের প্রাঙ্গণে খাদ্য বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে…

  • দিনাজপুরে বিভিন্ন আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস পালিত

    মাসুদুর রহমান, দিনাজপুর : “দুধের অপার শক্তিতে-মেতে উঠি একসাথে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় দিনাজপুরে বিভিন্ন আয়োজনে বিশ্ব দুদ্ধ দিবস-২০২৫ পালন করা হয়েছে। এসব আয়োজনের মধ্যে ছিল সরকারি শিশু পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও নির্দিষ্ট সংখ্যক দরিদ্র মানুষকে বিনামূল্যে দুধ পান করানো ও দুগ্ধপণ্য বহুমুখীকরণে পরামর্শ ক্যাম্পেইন ইত্যাদি। রবিবার (১ জুন ২০২৫) সকাল ১০টায় দিনাজপুর জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অধিদপ্তরের অধীন প্রানিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) সহযোগিতায় দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে দিনাজপুর শিশু একাডেমী প্রাঙ্গনে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে শিশু একাডেমি মিলনায়তনে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আব্দুর রহিমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও দিনাজপুর পৌরসভার প্রশাসক মোঃ রিয়াজ উদ্দীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুরের পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন, দিনাজপুর জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ আনিসুর রহমান ও জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপপরিচালক ডা. মাহফুজা খাতুন। সংশ্লিষ্ট বিষয়ের উপর মুল প্রবন্ধ উপস্থাপন করেন ফুলবাড়ী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ সারোয়ার হাসান। খামারিদের পক্ষ থেকে বক্তব্য রাখেন প্রডিউসার গ্রুপের সদস্য মোঃ আব্দুস সালাম ও স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ শাহিনা আক্তার। অনুষ্ঠান সঞ্চালনা করেন চিরিরবন্দর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ মোঃ রায়হান আলী। শোভাযাত্রা ও আলোচনা সভায়  দিনাজপুর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ রিয়াজ উদ্দীন, দিনাজপুরের পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন, জেলা ভেটেরিনারি সার্জন ডা. এম. এ. জলিলসহ অন্যান্য অতিথি ও জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা কর্মচারি উপস্থিত ছিলেন। সভায় দুধ ও দুগ্ধজাত পণ্যকে নিরাপদ পুষ্টির অন্যতম উৎস্য হিসেবে সকল মহলে জনপ্রিয় করা, খামারী ও কৃষককে উৎপাদন বৃদ্ধিতে উৎসাহ প্রদান এবং ডেইরী শিল্পায়ন ত্বরান্বিত করার লক্ষে কাজ করছে বলে জানান জেলা প্রাণিসস্পদ কর্মকর্তা আব্দুর রহিম। সব শেষে বিশ্ব দুগ্ধ দিবস ২০২৫ উপলক্ষে রচনা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরুস্কার ও সনদ বিতরণ করা হয়।

  • ধোপাছড়ীর সাবেক ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবের মিথ্যা মামলা পত্যাহারের দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

    ওসমান চৌধুরী, চন্দনাইশ : চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ১০ নং ধোপাছড়ী ইউনিয়ন  বিএনপির সাবেক আহবায়ক মজিবুল হক কোখা মেম্বার ও সদস্য সচিব মোজাম্মেল মেম্বারের বিরুদ্ধে এলাকার প্রবাসিকে হত্যা ও চাঁদাবাজির মামলা দওয়ায় ধোপাছড়ীর সাধারণ জনগণ ও স্থানীয় বিএনপির নেতাকর্মি ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতা-কর্মী সহ যৌথ উদ্দেগে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল…

  • চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম (সিআরএফ) এর ১৫ সদস্যের নতুন কমিটি ঘোষণা 

    ইসমাইল ইমন, চট্টগ্রাম : চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের সদস্যদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে ১৫ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। পুণরায় সভাপতি হয়েছেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি কাজী আবুল মনসুর (উপসম্পাদক – প্রতিদিনের সংবাদ) ও সাধারণ সম্পাদক হয়েছেন গোলাম মাওলা মুরাদ (ব্যুরো প্রধান-বৈশাখী টিভি)। ‎শনিবার (৩১ মে) বেলা ১২টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের ইন্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে সিআরএফ’র বিশেষ…

  • শিশু গৃহকর্মী রহিমার ধর্ষণ মামলাসহ সকল শিশু ও নারী নির্যাতন মামলার ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবিতে সংবাদ সম্মেলন

    ইসমাইল ইমন, চট্টগ্রাম : শিশু নির্যাতন প্রতিরোধে চট্টগ্রামে কর্মরত সংস্থাসমূহের শুরু থেকে চট্টগ্রামে শিশুর অধিকার সুরক্ষা, শিশু ও নারী নির্যাতন প্রতিরোধ, শিশু শিক্ষা এবং শিশু উন্নয়ন কার্যক্রমসহ বিভিন্ন সমাজ উন্নয়ন ও মানবিক সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। ২০১৯ সালে চট্টগ্রামের চান্দগাঁও’র এনজিও কর্মকর্তা কর্তৃক গৃহকর্মী শিশু রহিমাকে (১৪) গৃহে আটক রেখে ধর্ষন মামলাসহ সকল শিশু…

  • নালিতাবাড়ীতে বজ্রপাতে ১ নারী নিহত

    রিয়াদ আহাম্মেদ, শেরপুর : শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বজ্রপাতে হাজেরা খাতুন (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। শনিবার (৩১ মে) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার কাকরকান্দি ইউনিয়নের মানিককুড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাজেরা খাতুন ওই এলাকার খোরশেদ আলমের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা গেছে,দুপুরের ঝড়-বৃষ্টির মধ্যে হাজেরা খাতুন তার নাতনিকে আনতে হাজী মোড় এলাকার একটি…

  • ফরিদ মিয়া, নান্দাইল ময়মনসিংহ : ময়মনসিংহের নান্দাইল উপজেলার বীর বৈতাগৈর ইউনিয়নের বেতাগৈর গ্রামের গার্মেন্টস শ্রমিক আনিসুর রহমানের পুত্র আফিফ(৩) নামে এক শিশু বৃষ্টির মাঝে আম ও জাম কুড়াতে গিয়ে পুকুরে পড়ে মৃত্যু হয়েছে।  স্থানীয় সূত্রে জানা যায়, মৃত আসিফের বাবা ও মা গার্মেন্টসে চাকরী সুবাদে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মাওনায় বসবাস করেন। আফিফরা তিন ভাই…

  • রিয়াদ আহাম্মেদ, শেরপুর : শেরপুর সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের ছোট ঝাউয়ের চর নামাপাড়া এলাকায় নালায় ডুবে দুই যমজ বোনের এক মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ (৩১ মে) শনিবার বিকেল সাড়ে ৩ টার দিকে এ ঘটনা ঘটে।  স্থানীয় সূত্রে জানা যায়, সকলের অজান্তে ৫ জন বন্ধু মিলে বাড়ির পাশের একটি নালায় গোসল করতে যায়। গোসল করা অবস্থায়…

  • এক দিনে দুই অপমৃত্যু:                                                                                                                                                               বিদ্যুৎপৃষ্ঠে গৃহবধূ ও  বজ্রপাতে শিক্ষার্থী নিহত 

    আশরাফ গোলাপ, নেত্রকোনা : নেত্রকোনার কেন্দুয়া এক দিনে দুই অপমৃত্যুর ঘটনা ঘটেছে। এদের মধ্যে একজন বিদ্যুৎপৃষ্ঠে এবং অন্যজন বজ্রপাতে মারা গিয়েছেন। আজ ৩১মে ( শনিবার) সকাল ০৬.৩০ মিনিটের দিকে উপজেলার রোয়াইলবাড়ি ইউনিয়নের কুতুবপুর গ্রামের মারুফা (৩০) নামের এক গৃহবধূ  বিদ্যুৎপৃষ্ঠে মারা যান। তিনি কুতুবপুর গ্রামের সোহেল মিয়ার স্রী। পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, মারুফা আজ…