ইসমাইল ইমন, চট্টগ্রাম : প্রথিতযশা চিন্তাবিদ, লেখক ও বুদ্ধিজীবী প্রফেসর ড. সলিমুল্লাহ খানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন চট্টগ্রামে শিক্ষার প্রসার ও শিশুস্বাস্থ্য উন্নয়নে গৃহীত উদ্যোগসমূহ তুলে ধরেছেন। মঙ্গলবার টাইগারপাসস্থ চসিক প্রধান কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাতের আয়োজন করা হয়। এ সময় মেয়র চসিকের উদ্যোগে প্রবন্ধ ও গবেষণায় বিশেষ অবদানের…
এম এন আলী শিপলু, খুলনা : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর শিক্ষকবৃন্দ ভিসিকে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছেন। তারা আগামীকাল (২১ মে) দুপুর ১ টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম সম্পন্ন এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করে ক্লাসে ফিরে যাওয়ার ব্যবস্থা গ্রহণে ভিসি ব্যর্থ হলে ১ টার পর এক দফা কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন। মঙ্গলবার…
এম এন আলী শিপলু, খুলনা : বিশ্ব টিকাদান সপ্তাহ উপলক্ষে বিভাগীয় অ্যাডভোকেসি সভা মঙ্গলবার (২০ মে) সকালে খুলনার সিএসএস আভা সেন্টারে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার। প্রধান অতিথি বলেন, খুলনাকে বিভিন্ন সময়ে প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলা করতে হয়। এ সময়ে আমাদের শিশুদের সঠিক সময়ে যে টিকাগুলো দেওয়ার কথা থাকে সেটা…
মাসুদুর রহমান, দিনাজপুর : “সর্বকালেই পরিমাপ সকলের জন্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় দিনাজপুরে প্রথমবারের মত বিশ্ব মেট্রোলজি দিবস-২০২৫ পালিত হয়েছে। মঙ্গলবার (২০ মে ২০২৫) দিবসটি উপলক্ষে দিনাজপুর জেলা প্রশাসন ও জাতীয় মান সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) দিনাজপুর আঞ্চলিক অফিসের উদ্যোগে দিনাজপুর সার্কিট হাউজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিএসটিআই দিনাজপুর আঞ্চলিক অফিসের উপপরিচালক (সিএম) ও অফিস প্রধান মোঃ জহুরুল হক’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) নূর-এ-আলম সিদ্দিকী। সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ অতিথি হিসেবে আলোচনা করেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ফুড সাইন্স এন্ড নিউট্রিশন বিভাগের সহযোগী অধ্যাপক ড. হাবিবা খাতুন। বিশেষ অতিথির দিনাজপুর পেট্রোল পাম্প মালিক গ্রুপের সভাপতি এ্যাড. এটিএম হাবিবুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএসটিআই দিনাজপুর আঞ্চলিক অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ জিয়াউল হক। আলোচনা সভায় বক্তারা বলেন, মেট্রোলজি বা পরিমাপ বিজ্ঞান প্রতিটি মানুষের জন্য প্রয়োজন। এই গুরুত্বের বিষয়টি বিবেচনা করে ১৮৭৫ সালে বিশ্বের ১৭ টি দেশের সমন্বয়ে কনভেনশনের চুক্তি অনুয়াযী বিশ্ব পরিমাপ পালিত হয়ে আসছে। ইসলামের দৃষ্টিতে সঠিক পরিমাপের গুরুত্ব অপরিসিম। এ বিষয় পবিত্র কুরআনে মুতাফফিন নামে একটি সুরাও রয়েছে। তাই পরিমাপ বিষয়ে সকলকে সচেতন হতে হবে।
এম এন আলী শিপলু, খুলনা : মুসলিমদের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা। এ ঈদকে ঘিরে তেরখাদায় জমতে শুরু করেছে কোরবানির পশুরহাট। উপজেলার ঐতিহ্যবাহী ইখড়ি পশুর হাটে পর্যাপ্ত পরিমাণে দেশি গরু-ছাগল উঠতে শুরু করেছে। তবে বেচাকেনা কম। ভারতীয় গরু না আসায় দেশী গরুর দাম শোচনীয় পর্যায়ে বলে ক্রেতা-বিক্রেতারা জানিয়েছেন। সরেজমিনে শুক্রবার (১৬ মে) ইখড়ি পশুরহাট…
সজীব হাসান, আদমদীঘি বগুড়া : বগুড়ার আদমদীঘি থানার নশরতপুর রেল স্টেশনের উপর কোরবানির গরুর হাট বসানো হচ্ছে। যে কোন সময় বড় রেল দূর্ঘটনায় শত শত প্রাণহানির আশংকা থাকছে। সান্তাহার থেকে লালমনিরহাট সেকসনের নশরতপুর রেল স্টেশন। এই সেকশনে ৮ জোড়া অর্থাৎ ১৬টি যাত্রিবাহী ট্রেন চলাচল করে। এর মধ্যে ১০টি আন্তঃনগর খুবই দ্রুতগামী এবং ৬টি মেইল ও…
আসাদুজ্জামান খান মুকুল, নান্দাইল ময়মনসিংহ : বৈশাখ এলে বাংলার ঘরে ঘরে শুরু হয় বোরো ধান মাড়াইয়ের উৎসব। আবহমান কাল ধরে বাংলার ঘরে ঘরে চলে এসেছে এই উৎসব। এই সময়টি যেন কৃষকের জীবনের সবচেয়ে প্রিয় সময়। কষ্ট, ঘাম, প্রতীক্ষা—সবকিছুর ফসল হলো এই বোরো ধান। তাই এই ধান মাড়াইয়ের সঙ্গে জড়িয়ে আছে আনন্দ, উৎসব, আর গভীর এক…
এম এন আলী শিপলু, কয়রা : কয়রা উপজেলা নির্বাহী অফিস অফিসার রুলী বিশ্বাস এক মুদী দোকানের চাবি আটকে রাখায় চাবি ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন দক্ষিণ মদিনাবাদ গ্রামের ইকুব আলী সরদারের পুএ মোঃ আবু মুছা। সোমবার (১৯ মে) বেলা ১১টায় কয়রা প্রেস ক্লাবে লিখিত সংবাদ সম্মেলন করেন তিনি। লিখিত সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন,…