মাসুদুর রহমান, দিনাজপুর :তিনি ৮/০৫/২৫ইং তারিখ রোজ বৃহস্পতিবার বেলা ১ ঘটিকায় দিনাজপুর বিরল উপজেলার মোখলেছপুর ইউনিয়নের ঢেলপীরে ব্রীধান-৮৮ কর্তনের উদ্বোধন করেন মাননীয় কৃষি ও সরাস্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব). জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি এসময় কৃষকদের সাথে খোলা প্রশ্নের উত্তরে বলেন ট্রেনে একটি এসি বগির ব্যবস্থা করবেন কৃষি পন্য পরিবহনের জন্য। শাকসবজি জন্য ছোট-ছোট হিমাগার নির্মাণ করা হবে। কৃষকরা ন্যায্য ধানের দাম পায়না, দাম পায় মধ্যোসত্তোভোগীরা। আমরা চাই কৃষক যাতে ন্যায্য মূল্য পায় আমরা তার ব্যবস্থা করেছি। আপনারা সরাসরি গোডাউনে ধান দিতে পারবেন। কৃষকদেরকে বলেন আপনাদের জন্য এবার ধানের দাম বৃদ্ধি করা হয়েছে। তিনি কৃষি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন মাঠ দিবসে কৃষকদের মাঝে নিয়মিত উঠান করার টাকা উঠান বৈঠকেই খরচ করবেন, এখানে যেন কোন রকম দূর্নীতি না হয়। বরেন্দ্র কর্মসূচীতে পানির দাম কমানো হয়েছে। আপনারা যেন কমদামে পান দিতে পারেন। ব্যাবসায়ীদের উদ্দেশ্যে বলেন, কৃষিতে কোন রকম সিন্ডিকেট করা যাবে না। লিচুতে অতি মাত্রায় ক্যামিকেল ব্যবহার করবেননা।কৃষিতে কৃষি কর্মকর্তা যেভাবে বলেন সেভাবে সার ও স্পে দিবেন। আপনাদের জন্য কাঁঠাল ও লিচু আমরা বিদেশে রপ্তানি করব। দিনাজপুর যেহুতু লিচু জন্য বিখ্যাত তাই ট্রেনে একটি এসি বগীর ব্যাবস্থা করবেন লিচু পরিবহনের জন্য। তিনি মাদক কারবারি দের সাবধান করেন, জনগনকে মাদককারবিদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে এবং তাদেরকে রুখে দিতে হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার মো শহিদুল ইসলাম, রংপুরের ডিআইজি আমিনুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো মজিদ আলী, কৃষি সচিব মো এমদাদুল হক মিয়া, বরেন্দ্র বহু প্রকল্পের চেয়ারম্যান ডক্টর মো আসাদুজ্জামান, দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার মারুফাত হুসাইন, মো মসীহুর রহমান পরিচালক কৃষি তথ্য সার্ভিস, অন্যান্য কৃষি কর্মকর্তা ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তিনি দিনাজপুর সার্কিট হাউজে বেলা ২:৩০ ঘটিকায় আইন শৃঙ্খলা বিষয়ে কথা বলেন। এখানে আইন শৃঙ্খলা বিষয় বিভিন্ন পরামর্শ দেন। ৪:২০ মিনিটে গম গবেষণা ইনিস্টিউটে বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষের সাথে আলোচনা করেন। একই স্থানে রংপুর বিভাগীয় সকল কৃষি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সৈয়দপুর বিমান বন্দরের উদ্দেশ্যে দিনাজপুর ত্যাগ করেন।
মাসুদুর রহমান, দিনাজপুর : ৭ মে বুধবার ২০২৫ দুপুরে এই অভিযান চালানো হয়। অভিযানে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির সাথে সম্পৃক্ত থাকা অপরাধের ফারুক কম্পিউটার এর স্বত্বাধিকারী ৪ দিনের জেল প্রদান করা হয়। সেই সাথে বিআরটিএর অফিসের কর্মকর্তাদের বিভিন্ন অনিয়ম কার্যক্রমের বিষয় নিয়ে সতর্ক থেকে অফিসের সকল কার্যক্রম পরিচালনার নির্দেশ প্রদান করা হয়।দুদক দিনাজপুর সমন্বিত জেলা…
মাসুদুর রহমান, দিনাজপুর : বিএনপির চেয়ারপার্সন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া লন্ডনে চিকিৎসা শেষে দেশে আগমন উপলক্ষে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম দিনাজপুর জেলা ইউনিটের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ মে ২০২৫) বেলা আড়াইটায় দিনাজপুর জেলা আইনজীবী সমিতির পুরাতন ভবনের সামনে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জেলা জজ আদালতের পিপি ও আইনজীবী ফোরাম জেলা ইউনিটের সিনিয়র সহ-সভাপতি এ্যাড. মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক। বক্তব্য রাখেন জেলা জজ আদালতের জিপি ও ফোরামের সহসভাপতি এ্যাড. মোল্লা মোঃ সাখাওয়াত হোসেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জেলা ইউনিটের সাধারণ সম্পাদক এ্যাড. মাহফুজুর রহমান খান বিপুল, সহ-সভাপতি মোঃ এমাম আলী, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. মোঃ খয়রাত আলী, সহ-সভাপতি এ্যাড. কবির বিন গোলাম চার্লি প্রমূখ। আলোচনা শেষে বেগম খালেদা জিয়া’র সুস্থতা কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন জেলা আইনজীবী সমিতির ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ রেজাউল হক। আলোচনা সভা ও দোয়া মাহফিলে সিনিয়র আইনজীবী এ্যাড. মোঃ আব্দুল আজিজ, এ্যাড. মোঃ রইস উদ্দীন, এ্যাড. আনােরুল হক সরকার মানিক, জেলা আইনজীবী ফোরামের সহ-সভাপতি মোঃ মঞ্জুরুল হক, সাংগঠনিক সম্পাদক মোঃ মাহফুজ আলী চৌধুরী, দপ্তর সম্পাদক মোঃ আইনুল হক, জেলা আইনজীবী সমিতির সহ-সাধারণ সম্পাদক এ্যাড. মোঃ আব্দুর রহমান সোহাগ, এডিশনাল পিপি মোঃ রাশেদুল ইসলাম মানিক, এ্যাড. শিরন আলম, মোঃ বরকত আলী, এপিপি এ্যাড. মোঃ তারিকুল ইসলাম তারিক, এ্যাড. দিলারা বেগম রানু, এ্যাড. তৌহিদা ইয়াসমিন তানিন, এ্যাড. সাদিব বিন গোলাম নাসেরসহ আইনজীবী ফোরামের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইনজীবী ফোরাম জেলা ইউনিটের সহ-সাধারণ সম্পাদক একেএম মনজুর রশিদ রতন।
নিজের জমিতে ঘাস চাষ করে প্রতিদিন আয় ১৫০০ টাকা পর্যন্ত, স্বপ্ন দেখছেন সন্তানদের উজ্জ্বল ভবিষ্যতের গরু পালনের পাশাপাশি উন্নত জাতের ঘাস চাষ ও বিক্রি করে সংসার চালাচ্ছেন লালমনিরহাট জেলার সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের নওদাবাস গ্রামের বাসিন্দা কাজল মিয়া (৩৬)। পরিত্যক্ত জমিকে কাজে লাগিয়ে তিনি এখন পরিবারে একমাত্র উপার্জনকারী এবং একজন সফল কৃষক। কাজল মিয়া জানান,…
মাসুদুর রহমান , দিনাজপুর : হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ের ভর্তি পরীক্ষা সোমবার (৫ মে ২০২৫) থেকে শুরু হয়েছে। সকাল থেকে বিকেল ৪.৩০ টা পর্যন্ত সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা তিনটি শিফটে অনুষ্ঠিত হয়। ৮ মে ২০২৫ ভর্তি পরীক্ষা শেষ হবে। পরীক্ষা শুরুর পর…
মাসুদুর রহমান, দিনাজপুর : আজ ৫-০৫-২০২৫ইং তারিখ সন্ধ্যা ৭ টার সময় দিনাজপুর হইতে রংপুরগামী নূরানী নামক বাস যার রেজিস্টেশন নং -রংপুর -ব-১১-০০৫২ এবং দশ মাইল হতে দিনাজপুর শহরগামী ট্রাক যাহার রেজিস্ট্রেশন নং -ঢাকা মেট্রো ট-১৫-৬২৫৮ এর মুখোমুখি সংঘর্ষে ট্রাকের সামনে এবং বাসের সামনে দুমড়ে মুচরে যায়। ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ, দিনাজপুর কোতয়ালী থানা পুলিশ ও জনগণের…
মাসুদুর রহমান, দিনাজপুরঃ ৪/০৫/২০২৫ খ্রি. দিনাজপুর পুলিশ লাইন্স হলরুমে আগামী ৫/০৫/২০২৫ইং তারিখে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ ফেব্রুয়ারি ২০২৫ এর লিখিত পরীক্ষার উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। উক্ত ব্রিফিং প্যারেডের সভাপতিত্ব করেন দিনাজপুর জেলার নিয়োগ বোর্ডের সম্মানিত সভাপতি জনাব মোঃ মারুফাত হুসাইন পুলিশ সুপার দিনাজপুর মহোদয়। পুলিশ সুপার মহোদয় নিয়োগ কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পাদনের লক্ষ্যে নিয়োগ ডিউটিতে নিয়োজিত সংশ্লিষ্ট অফিসার ফোর্সদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে অবগত করেন। তিনি সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য প্রার্থী বাছাইয়ের জন্য দায়িত্বপ্রাপ্ত সকল পুলিশ সদস্যকে পেশাদারিত্বের সহিত নিষ্ঠার সাথে নিজ নিজ দায়িত্ব পালনে নির্দেশনা ও পরামর্শ প্রদান করেন। উক্ত ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ বোর্ডের সদস্যসহ দিনাজপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং নিয়োগ কার্যক্রমে নিয়োজিত সকল পর্যায়ের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
মাসুদুর রহমান, দিনাজপুর : দিনাজপুরের বিরলে সীমান্ত থেকে দুই বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এই ঘটনার জেরে দুই ভারতীয় নাগরিককে ধরে এনে আটকে রেখেছে বিক্ষুব্ধ গ্রামবাসী বিরল উপজেলার ধর্মজৈন সীমান্ত এলাকায় এ ঘটনাটি ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত দুই দেশের নাগরিক বিনিময়ে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে। স্থানীয় সূত্রে জানা যায়, বিরলের ধর্মপুর…
মোঃ আব্দুস সালাম-চিরিরবন্দর (দিনাজপুর ) :- শ্রমজীবী মানুষের অধিকার আদায় ও নির্যাতন নিপীড়ন বন্ধের দাবিতে চিরিরবন্দরে আন্তর্জাতিক ঐতিহাসিক মহান মে দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (১ মে) বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে বিভিন্ন শ্রমিক সংগঠনের ব্যানারে মে দিবস উপলক্ষে ভিন্ন ভিন্ন র্যালি বের হয়। দুনিয়ার মজদুত এক হও, লড়াই লড়াই লড়াই চাই লড়াই করে বাঁচতে চাই, এই…
মাসুদুর রহমান , দিনাজপুরঃ “শ্রমিক-মালিক এক হয়ে-গড়বো এ দেশ নতুন করে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় দিনাজপুরে বিভিন্ন আয়োজনে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২৫ পালিত হয়েছে। এসব আয়োজনের মধ্যে ছিল জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শ্রমিক র্যালি, শ্রমিক সমাবেশ, আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল ইত্যাদি। বুধবার (১ মে ২০২৫) সকাল সাড়ে ৯টায় মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে দিনাজপুর জেলা প্রশাসন ও আঞ্চলিক শ্রম দপ্তরের যৌথ আয়োজনে ও বিভিন্ন শ্রমিক সংগঠনের অংশগ্রহণে দিনাজপুর ইনস্টিটিউট মাঠ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ হয়ে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। র্যালিতে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মােঃ রিয়াজ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোঃ আনোয়ার হোসেন, দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ আনিসুর রহমান, সেক্রেটারি মুহাদ্দিস ড. এনামুল হক, দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি আলহাজ্ব মোঃ আবু বকর সিদ্দিক, চেম্বারের পরিচালক সহিদুর রহমান পাটোয়ারী মোহনসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মী অংশগ্রহণ করেন। র্যালি শেষে দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শ্রমিক দিবসের তাৎপর্যের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সবাপতিত্ব করেন দিনাজপুর আঞ্চলিক শ্রম দপ্তরের উপ-পরিচালক মোঃ ওসমান গনি। র্যালি ও আলোচনা সভায় আঞ্চলিক শ্রম দপ্তরের শ্রম কর্মকর্তা মোঃ শাহিনুর ইসলাম, মােঃ হুমায়ুন কবির, দিনাজপুর জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন, দিনাজপুর জেলা ট্রাক ট্যাংকলরী কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন, দিনাজপুর নির্মাণ মিস্ত্রি শ্রমিক ইউনিয়ন, দিনাজপুর বে-সরকারি বিদ্যুৎ শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক সংগঠনের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। দিনাজপুর জেলা শ্রমিক দলঃ মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস ২০২৫ উপলক্ষে বেলা সাড়ে ১২টায় জাতীয়তাবাদী শ্রমিকদল দিনাজপুর জেলা শাখার উদ্যোগে জেল রােডস্থ দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা শ্রমিকদলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মোস্তাকিমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সভাপতি মোঃ মোকাররাম হোসেন। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন নির্মাণ মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি মােঃ নুরুল ইসলাম নুরু, দিনাজপুর হোটেল শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান আলী প্রমূখ। আলোচনা সভায় বক্তারা বলেন, দীর্ঘ প্রায় ১৭ বছর পর শ্রমিকদল খোলা জায়গায় অনুষ্ঠান করতে পেরেছে। এতদিন ফ্যাসিস্ট আওয়ামী লীগ শ্রমিকদলকে স্বাধীনভাবে অনুষ্ঠান করতে দেয়নি। বক্তারা জেলা শ্রমিকদলকে সংগঠিত হয়ে দেশ ও দলের কল্যাণে কাজ করার আহবান জানান। সভায় বক্তারা শ্রমিকদের প্রাপ্যতা নিশ্চিতকরণ, ন্যায্য মজুরী ও চাকুরীর নিশ্চয়তা প্রদান, শ্রমিকদের সঠিকভাবে দায়িত্ব পালন, শ্রমিকদের জন্য ৮ ঘন্টা কর্মঘন্টা নির্ধারণ, শ্রমিকদেরকে দক্ষ শ্রমিক হিসেবে গড়ে তোলার দাবি জানান। আলোচনা শেষে দলীয় কার্যালয়ের সামনে থেকে এক বিশাল র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। র্যালিতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, তাঁতীদল, কৃষকদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গসহযোগি সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা শাখাঃ মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস ২০২৫ উপলক্ষে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা শাখার উদ্যোগে রেলওয়ে স্টেশন চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দীর্ঘ প্রায় ১৭ বছর পর খোলা জায়গায় জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন মে দিবস পালন করেছে। জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জাকিরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা শাখার প্রধান উপদেষ্টা অধ্যক্ষ আনিসুর রহমান। জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক এনামুল হকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা শাখার উপদেষ্টা মুহাদ্দিস ড. এনামুল হক, এ্যাড. মাইনুল আলম, দিনাজপুর শহর শাখার উপদেষ্টা সিরাজুস সালেহীন, মাওলানা মুজিবুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর শহর শাখার সভাপতি রাশেদুল ইসলাম রিপন, সদর উপজেলা শাখার সভাপতি জুয়েল রানা, সহ-সভাপতি হোসাইন আলী, শহর ট্রেড বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ প্রমূখ। আলোচনা সভায় বক্তারা বলেন, ইসলামী শ্রমনীতি চালু হলে দেশে কোন কর্মহীন মানুষ থাকবে না। কেবল ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠা হলে শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার পিরে পাবে। বক্তারা ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠার দাবি জানান। আলোচনা সভা শেষে দিনাজপুর রেলওয়ে স্টেশন চত্বর থেকে শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা শাখার উদ্যোগে এক বিশাল র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পাহাড়পুরস্থ জেল জামায়াত কার্যালয় গিয়ে শেষ হয়। র্যালিতে শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা, শহর ও সদর উপজেলা শাখার বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। দিনাজপুর হোটেল এন্ড রেষ্টুরেন্ট শ্রমিক দলঃ মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস ২০২৫ উপলক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় দিনাজপুর হোটেল এন্ড রেষ্টুরেন্ট শ্রমিক দল দিনাজপুর রেলওয়ে স্টেশন চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেল রোডস্থ দিনাজপুর জেলা বিএনপির কার্যালয় গিয়ে শেষ হয়। র্যালিতে দিনাজপুর জাতীয়তাবাদী হোটেল শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুস সালাম, দিনাজপুর হোটেল শ্রমিকদলের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মোতাহারুল আলম, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ ইয়ারুল ইসলাম, হোটেল এন্ড রেস্টুরেন্টস শ্রমিকদল নেতা মোঃ দুলাল, মোঃ মনিরসহ দিনাজপুর হোটেল এন্ড রেষ্টুরেন্ট শ্রমিকদলের অন্যান্য নেতা কর্মী অংশগ্রহণ করেন। দিনাজপুর বেসরকারি বিদ্যুৎ শ্রমিক ইউনিয়নঃ মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস ২০২৫ উপলক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় দিনাজপুর বেসরকারি বিদ্যুৎ শ্রমিক ইউনিয়নের সভাপতি মেয়ের মোঃ আনিসুজ্জামান মিলন যুগ্ম সম্পাদক মোঃ আব্দুল মজিদ মিয়া’র নেতৃত্বে সংগঠনের কালিতলা পৌর মার্কেটে সংগঠনের কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কালিতলা পৌর মার্কেটে সংগঠনের কার্যালয়ে গিয়ে শেষ হয়। র্যালিতে দিনাজপুর বেসরকারি বিদ্যুৎ ইউনিয়নের প্রচার সম্পাদক রাজিবুর রহমান রাজু, সদস্য মোঃ শওকত আলীসহ সংগঠনের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। এছাড়া অন্যান্য শ্রমিক সংগঠন নিজস্ব ভ্যানুতে পৃথক পৃথকভাবে র্যালি ও আলোচনা সভার আয়োজন করে। এ সব কর্মসূচীতে সংশ্লিষ্ট ইউনিটের শ্রমিকরা অংশগ্রহণ করেন।