Category: রংপুর


  • জুলাই ২০২৪ গণঅভ্যুত্থান কেবল একটি ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধেই বিজয় নয়, এটি আমাদের ভবিষ্যৎ নির্মাণেরও শপথ বলেছেন, দিনাজপুরে সাংগঠনিক সফরে- সার্জিস আলম

    মাসুদুর রহমান,  দিনাজপুর: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মূখ্য সংগঠন সারজিস আলম বলেছেন, ‘যে তরুণেরা আন্দোলন করে শেখ হাসিনার মতো ফেরাউনের পতন ঘটাতে পারে তারা অবশ্যই জেলা-উপজেলার নেতৃত্ব দিতে পারবে। তাই মার্কা দেখে নয়, ভাল মানুষকে সমর্থন দিবেন। এতে কোন ব্যাক্তি বা দলের অন্ধভক্ত হওয়ার প্রয়োজন নেই।আগামীর বাংলাদেশে প্রতিটি নির্বাচনে নিজের বিবেককে কাজে লাগিয়ে, সেটি বিক্রি না করে সবচেয়ে ভাল মানুষটিকে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করবেন। তাহলে যে আকাঙ্ক্ষা নিয়ে হাজারের অধিক সন্তান আগামীতে দেশের ও আপনার এলাকায় কারা নেতৃত্ব দেবে সেই ভাল মানুষকে বেছে নিতে হবে। তা না হলে ফ্যাসিস্ট আওয়ামী লীগ পুনরায় মাথা চারা দিয়ে উঠবে।’ আজ মঙ্গলবার সকালে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার পৌর শহরের গাইবান্ধা মোড়ে এক পথ সভায় তিনি এ কথা বলেন। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পক্ষে জনসংযোগ কালে এক পথসভায় সারজিস আলম আরো বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, জুলাই ২০২৪ গণঅভ্যুত্থান কেবল একটি ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধেই বিজয় নয়, এটি আমাদের ভবিষ্যৎ নির্মাণেরও শপথ। যে তরুণ প্রজন্ম জীবন বাজি রেখে শেখ হাসিনার মতো ফ্যাসিস্টের পতন ঘটিয়েছে, তাদের ওপর আস্থা রাখার অনুরোধ করছি। এই তরুণরা, ছাত্ররা দলমত নির্বিশেষে জনগণকে নিয়ে জুলাই অভ্যুত্থান করেছে। আগামীর বাংলাদেশে প্রতিটি নির্বাচনে নিজের বিবেক কাজে লাগিয়ে সবচেয়ে ভালো মানুষটাকে জনপ্রতিনিধি নির্বাচিত করবেন। তাহলেই যারা প্রাণ দিয়েছে তাদের আত্মত্যাগ সার্থক হবে।’ দুই দিনব্যাপী সাংগঠনিক সফরের প্রথম দিনে তিনি আজ ঘোড়াঘাট,হাকিমপুর (হিলি), বিরামপুর, নবাবগঞ্জ ও ফুলবাড়ী উপজেলায় পথসভায় বক্তব্য রাখেন। এ সময় এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, ড. আতিক মুজাহিদ উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা, সাদিয়া ফারজানা, আবু সাঈদ লিওন, আলী নাছের খান, আসাদুল্লাহ আল গালিবসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মূখ্য সংগঠন সারজিস আলম দিনাজপুর সফরের দ্বিতীয় দিন বুধবার বিরল, বোচাগঞ্জ, বীরগঞ্জ খানসামা, চিরিরবন্দর ও দিনাজপুর সদরে পথ সভায় বক্তব্য রাখবেন।

  • চাঁদাবাজি ও বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশজুড়ে সেনাবাহিনীর কঠোর ও দৃঢ় ভূমিকা পালন করছে

    দিনাজপুর সেনা ক্যাম্পের অধিনায়ক লে. কর্ণেল আরাফাত মাসুদুর রহমান,  দিনাজপুর : সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত মব ভায়োলেন্স, চাঁদাবাজি ও বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশজুড়ে সেনাবাহিনীর কঠোর ও দৃঢ় ভূমিকা পালন করছে। সারা দেশের ন্যায় দিনাজপুরেও সাধারণ মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং জনসাধারণের মধ্যে শান্তি ফিরিয়ে আনতে দিনাজপুরে মোতায়েনরত সেনাসদস্যগন মাঠপর্যায়ে আরও সক্রিয়ভাবে কাজ করছে। মঙ্গলবার…

  • চিরিরবন্দরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

    মোঃ আব্দুস সালাম, চিরিরবন্দর  দিনাজপুর : চিরিরবন্দরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৬০) এক ব্যক্তির মৃত্যু হয়েছে।  সোমবার (২৬ মে) বিকেলের দিকে চিরিরবন্দর রেলস্টেশনের সন্নিকটে এ ঘটনা ঘটে। তবে মৃত্যু ব্যক্তির কোনো পরিচয় মেলেনি। দিনাজপুর জিআরপি পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। চিরিরবন্দর রেলস্টেশনের স্টেশন মাস্টার শহিদুল ইসলাম  জানান, পঞ্চগড়  থেকে ছেড়ে আসা পঞ্চগড়  এক্সপ্রেস ট্রেনে কাটা…

  • দিনাজপুর সদর উপজেলা পরিষদ হলরুমে পাট উৎপাদনকারী চাষীদের নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

    মাসুদুর রহমান, দিনাজপুর : ২৬মে সোমবার সকালে দিনাজপুর সদর উপজেলা প্রশাসন ও সদর উপজেলা পাট অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধিন পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (১ম সংশোধিত) প্রকল্পের আওতায় পাট উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ বোরহান উদ্দিন। প্রশিক্ষক হিসেবে ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আফজাল হোসেন, বিএডিসি দিনাজপুরের উপ-পরিচালক মজহারুল ইসলাম, দিনাজপুর পাট অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সোলায়মান আলী, সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সুরভী আক্তার, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার মালাকার, সদর উপজেলা পাট অধিদপ্তরের সহকারী পাট উন্নয়ন কর্তকর্তা বাদশা হোসেন। এসময় অনলাইনে যুক্ত ছিলেন পাট অধিদপ্তর ঢাকার প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) দীপক কুমার সরকার। উক্ত প্রশিক্ষণে ৭৫জন পাটচাষী অংশগ্রহণ করেন।

  • দিনাজপুর জেলার জাতীয় নাগরিক পার্টি

    ( এন.সি.পি) সকল উপজেলার সংগঠকদের সাথে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত মাসুদুর রহমান, দিনাজপুর : দিনাজপুর জেলা নাগরিক পার্টি (এন.সি.পি)  সকল উপজেলার সংগঠকদের নিয়ে ২৪/৫/২০২৫ তারিখ বিকাল ৪ ঘটিকায় বন্ধন কমিউনিটি সেন্টারে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।উক্ত মতবিনিময় ও আলোচনা সভায় দিনাজপুর জেলার ১৩টি উপজেলার নেতা ও নেত্রী বৃন্দরা তাদের গঠনমূলক বক্তব্য রাখেন। (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক আবু সাইদ লিওন বলেছেন বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে গঠন করতে হবে। এই সংবিধান নির্বাচন দিতে ব্যার্থ হয়েছে। উক্ত মত বিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় জাতীয় নাগরিক পার্টি, (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক আবু সাইদ লিওন। অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন এনসিপি কেন্দ্রীয় শ্রমিক উইং -এর সদস্য রেজাউল ইসলাম, এনসিপি’র যুব সংগঠন, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক আরিফ…

  • চিরিরবন্দরে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে  এনজিওর কর্মী নিহত  

    মোঃ আব্দুস সালাম-চিরিরবন্দর (দিনাজপুর): চিরিরবন্দরে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে সন্ধ্যা রাণী রায় (৩৫) নামে এক এনজিও মহিলা কর্মী মর্মান্তিক মৃত্যু হয়েছে।    বৃহস্পতিবার (২২ মে)  সন্ধ্যা সাড়ে ৭টার দিকে   দিনাজপুর-সৈয়দপুর মহাসড়কের তেঁতুলিয়া শাহাপড়া নামক স্থানে এ দূর্ঘটনাটি ঘটে।  পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রানীরবন্দর থেকে বাড়ি ফেরার পথে পিছন থেকে আসা দিনাজপুরগামী যাত্রীবাহী বাসে…

  • দিনাজপুরে বিএসটিআইয়ের আয়োজনে বিশ্ব মেট্রোলজি দিবস পালিত

    মাসুদুর রহমান, দিনাজপুর : “সর্বকালেই পরিমাপ সকলের জন্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় দিনাজপুরে প্রথমবারের মত বিশ্ব মেট্রোলজি দিবস-২০২৫ পালিত হয়েছে। মঙ্গলবার (২০ মে ২০২৫) দিবসটি  উপলক্ষে দিনাজপুর জেলা প্রশাসন ও জাতীয় মান সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) দিনাজপুর আঞ্চলিক অফিসের উদ্যোগে দিনাজপুর সার্কিট হাউজে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  বিএসটিআই দিনাজপুর আঞ্চলিক অফিসের উপপরিচালক (সিএম) ও অফিস প্রধান মোঃ জহুরুল হক’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) নূর-এ-আলম সিদ্দিকী। সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ অতিথি হিসেবে আলোচনা করেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ফুড সাইন্স এন্ড নিউট্রিশন বিভাগের সহযোগী অধ্যাপক ড. হাবিবা খাতুন। বিশেষ অতিথির দিনাজপুর পেট্রোল পাম্প মালিক গ্রুপের সভাপতি এ্যাড. এটিএম হাবিবুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএসটিআই দিনাজপুর আঞ্চলিক অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ জিয়াউল হক। আলোচনা সভায় বক্তারা বলেন, মেট্রোলজি বা পরিমাপ বিজ্ঞান প্রতিটি মানুষের জন্য প্রয়োজন। এই গুরুত্বের বিষয়টি বিবেচনা করে ১৮৭৫ সালে বিশ্বের ১৭ টি দেশের সমন্বয়ে কনভেনশনের চুক্তি অনুয়াযী বিশ্ব পরিমাপ পালিত হয়ে আসছে। ইসলামের দৃষ্টিতে সঠিক পরিমাপের গুরুত্ব অপরিসিম। এ বিষয় পবিত্র কুরআনে মুতাফফিন নামে একটি সুরাও রয়েছে। তাই পরিমাপ বিষয়ে সকলকে সচেতন হতে হবে।

  • দিনাজপুর জেলা ছাত্রদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

    মাসুদুর রহমান, দিনাজপুর : দিনাজপুর জেলা ছাত্রদলের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৩ মে বগুড়ায় “কৃষি উন্নয়ন, পরিবেশ রক্ষা, নাগরিক সমস্যা নিয়ে তারুণ্যের ভাবনা” শীর্ষক সেমিনার ও ২৪ মে “তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ” সফল করার লক্ষ্যে জেলা ছাত্রদলের উদ্যোগে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সোমবার (১৯ মে ২০২৫) বিকেল ৪টায় জেল রোডস্থ দলীয় কার্যালয়ে…

  • শহীদ জিয়া’র শাহাদতবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

    মাসুদুর রহমান, দিনাজপুর : মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম’র ৪৪তম শাহাদাতবার্ষিকী পালন ও যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের উদ্যোগে বগুড়ায় তারুণ্যের সমাবেশ উপলক্ষে দিনাজপুর জেলা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ মে ২০২৫) বেলা ১২ টায় জেল রোডস্থ দলীয় কার্যালয়ে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত মুরাদ আহমেদের সঞ্চালনায় প্রস্তুতি সভায় জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মোকাররম হোসেন, সহ-সভাপতি খালেকুজ্জামান বাবু, আলহাজ্ব মাহবুব আহমেদ, আলহাজ্ব সোলায়মান মোল্লা, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না, যুগ্ম সম্পাদক শাহীন সুলতানা বিউটি, দপ্তর সম্পাদক অধ্যাপক মোঃ আখতারুজ্জামান আখতার, পৌর বিএনপির সভাপতি জিয়াউর রহমান জিয়া, জেলা যুবদলের আহ্বায়ক একেএম মাসুদুল ইসলাম মাসুদ, সদস্যসচিব রেজাউর রহমান রেজা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাসেল আলী চৌধুরী লিমন, ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ফরিজার রহমান তপু, জেলা তাঁতীদলের সভাপতি মোঃ রেজাউল ইসলাম, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক হামিদুর রহমানসহ বিএনপির বিভিন্ন অঙ্গসহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। প্রস্তুতি সভায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালনের বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া আগামী ২৩ ও ২৪ মে ২০২৫ বগুড়ায় যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের উদ্যোগে তারুণ্যের সমাবেশ উপলক্ষে আলোচনা করা হয়। সভা শেষে ৩ সদস্যবিশিষ্ট “শহীদ জিয়াউর রহমান শাহাদত বার্ষিকী উদযাপন কমিটি” গঠন করা হয়। কমিটির আহবায়ক করা হয়েছে জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব মাহবুব আহমেদকে। সদস্যসচিব করা হয়েছে জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মোকাররম হোসেনকে ও সিনিয়র যুগ্ম আহবায়ক করা হয়েছে জেলা বিএনপির সহ-সভাপতি খালেকুজ্জামান বাবুকে।

  • দিনাজপুরে নার্সিং শিক্ষার্থীদের রাস্তা অবরোধ করে বিক্ষোভ

    মাসুদুর রহমান, দিনাজপুর : নার্সিং ডিপ্লোমাকে ডিগ্রি সমমানে উন্নীত করার দাবিতে ও ঢাকার শাহবাগে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে দিনাজপুরে নার্সিং শিক্ষার্থীরা রাস্তার অবরোধ বিক্ষোভ করেছে। বৃহস্পতিবার (১৫ মে ২০২৫) সকাল সাড়ে ১১টায় দিনাজপুর জেনারেল হাসপাতাল মোড়ে নার্সিং শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে।অবরোধের ফলে দু’পাশে বিভিন্ন যানবাহন আটকা পড়ে। এতে জেনারেল হাসপাতালের আশপাশের এলাকায় তীব্র…