Category: রংপুর


  • দিনাজপুরে  চীন সরকারের অর্থায়নে হাসপাতাল স্থাপনের দাবিতে  স্মারকলিপি দিয়েছে দিনাজপুরবাসী

    মাসুদুর রহমান,  দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর জেলা প্রশাসকের মাধ্যমে ২১/০৪/২০২৫ইং তারিখ বেলা ১১:৩০ ঘটিকার সময় মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন দিনাজপুরের সর্বস্তরের জনগণ। তাদের একটাই দাবি দিনাজপুরে যেন চীনের অর্থায়নে ১০০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল হয়। এ হাসপাতাল হলে দিনাজপুরে হত-দরিদ্র জনগণ স্বল্প খরচে বিশ্বমানের সেবা পাবেন। তাদেরকে আর ঢাকা ও সূদুরও বিদেশে যেয়ে এত…

  • দিনাজপুর জেলা মটর পরিবহণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধরণ সভা অনুষ্ঠিত

    মো মাসুদুর রহমান,  দিনাজপুর প্রতিনিধি :  দিনাজপুর জেল মটর পরিবহণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধরণ সভা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ এপ্রিল ২০২৫) শহরের চেহেলগাজী স্কুল এন্ড কলেজ মাঠে  অনুষ্ঠিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর জেলা মটর পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আব্দুল হাকিম। জেলা মটর পরিবহণ শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহসভাপতি মোঃ এনামুল হক’র সঞ্চালনায় সাধারণ বার্ষিক আয় ও ব্যয়ের হিসাব পেশ করেন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ ফজলে রাব্বি। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী শ্রম দপ্তরের প্রতিনিধি মোঃ শফিকুল ইসলাম। সাধারণ সভায় মটর শ্রমিক ইউনিয়নের  নির্বাহী কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। বিবিধ ও সাংগঠনিক আলোচনা শেষে শ্রমিক ইউনিয়নের বর্তমান কমিটি ভেঙ্গে দিয়ে নতুন আহবায়ক কমিটি গঠন করা হয় ও শ্রমিক ইউনিয়নের আগামী ত্রি-বার্ষিক নির্বাচনের তারিখ ও স্থান নির্ধারণ করা হয়। সভায় জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনার জন্য এ্যাডভোকেট আশফাক আহমেদকে প্রধান করে ৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।অন্যান্য সদস্যরা হলেন আলহাজ্ব সোলায়মান মোল্লা, গোলাম নবী দুলাল, শাকিল আহমেদ ও মো শহিদুল ইসলাম।  এছাড়া জেলা মটর শ্রমিক ইউনিয়নের বর্তমান কমিটি ভেঙ্গে দিয়ে মোঃ বেলাল হোসেন আহ্বায়ক ও মোঃ শওকত আলী তোতাকে যুগ্ন আহবায়ক করে ১১ সদস্য আহবায়ক কমিটির নাম ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সদস্য মোঃ আফজাল ড্রাইভার, মোঃ স্বাধীন, মোঃ খোকন ড্রাইভার, উদয় চন্দ্র চক্রবর্তী, মোঃ আসাদুজ্জামান বিপ্লব, মজিবর রহমান মজিব, মোঃ মামুন, মোঃ হালিম বাবু ও মো আব্দুল খালেক ড্রাইভার। এর আগে সকাল ১১টায় পবিত্র কুরআন তেলাওয়াত ও গিতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে সংগঠনের মৃত শ্রমিকদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয় ও দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। সব শেষে অনুষ্ঠানের সভাপতি ও দিনাজপুর জেলা মটর পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আব্দুল হাকিম ত্রি-বার্ষিক সাধরণ সভা ২০২৫ এর সমাপ্তি ঘোষণা করেন।

  • রংপুরে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টা, আসামিকে পুলিশে দিল জনতা

    রংপুর সংবাদদাতা : রংপুরের পীরগাছায় ৯ বছর বয়সী এক মানসিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাহবুবার রহমান নামের একজনকে (৫০) আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। সোমবার রাতে উপজেলার ব্রাহ্মণীকুন্ডা বাজার থেকে স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশ দেয়। জানা যায়, গত ২৬ মার্চ সকাল ১১টায়…

  • দিনাজপুরে ৬০০ বছরের পুরোনো পুকুর খননে মিলল ২৭ কেজির কষ্টিপাথরের মূর্তি

    দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের হরিনাথপুর রাজবাড়ি গ্রামে ৬০০ বছরের পুরোনো একটি পুকুরে খননকাজ চলাকালে মিলেছে দুটি প্রাচীন মূর্তি। দীর্ঘকাল শুকিয়ে না যাওয়া এই পুকুর প্রথমবারের মতো সেচে শুকিয়ে তলদেশ খননের সময় সোমবার ও মঙ্গলবার (দুই দিনে) পাওয়া যায় এসব মূর্তি। ধারণা করা হচ্ছে, মূর্তিগুলো কষ্টিপাথরের তৈরি। পুকুরটির মালিক স্থানীয় বাসিন্দা আনিছার রহমান (৫৭)। প্রায়…

  • রংপুরে ৩ সাংবাদিকের নামে বিএনপি নেতার মামলা

    রংপুর সংবাদদাতা : রংপুরের পীরগাছায় ভিজিএফের চাল বিতরণে অনিয়মের সংবাদ পরিবেশন করায় তিন সাংবাদিকের নামে চাঁদাবাজির অভিযোগ এনে সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। পীরগাছার উপজেলার কল্যাণী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা নেছার আহমেদ এ মামলার বাদী। এতে সাক্ষী করা হয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা রাজীব মুন্সিকে। মামলার আসামিরা হলেন একাত্তর টেলিভিশন…

  • পঞ্চগড়ে পেঁয়াজ বীজের বাণিজ্যিক আবাদে ৫ কোটি টাকার সম্ভাবনা

    উত্তরের জেলা পঞ্চগড়ে বাণিজ্যিকভাবে বেড়েছে কালো সোনা খ্যাত পেঁয়াজ বীজের চাষ। বিগত কয়েক বছর ধরে ভালো ফলন হওয়ায় এবার অধিক মুনাফার আশায় বাণিজ্যিকভাবে এই আবাদে ঝুঁকেছেন জেলার কৃষকরা। প্রতি বিঘা জমিতে প্রায় ১ লাখ টাকা খরচ করে ৩-৪ লাখ টাকা আয়ের স্বপ্ন দেখছেন তারা। কৃষি বিভাগ বলছে, চলতি মৌসুমে জেলায় প্রায় ৫ কোটি টাকার পেঁয়াজ…

  • শহীদ দিবসে রংপুরে জনরাষ্ট্র মঞ্চের উদ্যোগে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা

    ভাষা শহীদ দিবস উপলক্ষ্যে আজ ২০ ফেব্রুয়ারি ’২৫খ্রিঃ সকাল ৯:৩০টায় স্থানীয় শিশুকলি প্রি-ক্যাডেট স্কুল শিবরাম স্কুলে প্লে থেকে ১০ম পরীক্ষার্থীসহ মোট ১৪ টি শ্রেণীর প্রায় ৫০০শত শিক্ষার্থী চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে তাদের অঙ্কন, লিখিত কুইজ ও রচনামূলক পরীক্ষার মূল্যায়ন করা হয়। মূল্যায়ন শেষে বিকাল ৪টায় স্কুল মাঠে স্কুলের প্রধান অধ্যক্ষ জনাব…