মাসুদুর রহমান, দিনাজপুরঃ বুধবার (৩০ এপ্রিল ২০২৫) দুপুর ২টায় জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের নিচতলা মিলনায়তনে এই আলোচনা সভা ও ঈদপূণর্মিলনি অনুষ্ঠিত হয়। জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ মোঃ আলমগীর কবির। এ সময় তিনি বলেন, একমাত্র বিচারক ও আইনজীবীদের নামের আগে বিজ্ঞ কথাটি বলা হয়, অন্য কোন পেশার ক্ষেত্রে এই কথাটি হয় না। তাই, আমরা যেন আমাদের মর্যাদা রক্ষা করতে পারি সকলকে এই চেষ্টা করতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশেষ জেলা ও দায়রা জজ আল মাহমুদ ফায়জুল কবির, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল জজ মোঃ হুমায়ূন কবির, দিনাজপুরের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ জুলফিকার উল্ল্যাহ। জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোঃ খয়রাত আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জজ আদালতের জিপি এ্যাডভোকেট মোল্লা মোঃ সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে জেলা জজ আদালতের অন্যান্য বিচারকবৃন্দ, পিপি এ্যাডভোকেট মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জেলা ইউনিটের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মাহফুজুর রহমান খান বিপুল, সহ-সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোঃ আব্দুর রহমান সোহাগ, জেলা আইনজীবী সমিতির নির্বাহী কমিটির সকল সদস্যসহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। এর আগে পবিত্র কুরআন তেলাওয়াত, গীতাপাঠ ও জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। সব শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
মাসুদুর রহমান, দিনাজপুর : ফেসবুকে পোস্ট দিয়ে দিনাজপুরের এক যুবক আত্মহত্যা করেছেন। রোহিত চন্দ্র রায় (৩৩) চিরিরবন্দর উপজেলার আউলিয়াপুকুর ইউনিয়ন গলাহার গুঞ্জাবারি গ্রামের ভবেশ চন্দ্র রায়ের ছেলে। খোঁজ নিয়ে জানা গেছে, সোমবার (২৮ এপ্রিল) দিবাগত রাত ১২টার পর রোহিত রায় তার ফেসবুক প্রোফাইল থেকে নিজের একটি সাদাকালো ছবি দিয়ে পোস্ট দেয়। পোস্টে তিনি লেখেন, “আমাকে…
মোঃ আব্দুস সালাম-চিরিরবন্দর ( দিনাজপুর ) : বাবার সাথে মোটর সাইকেলে চড়ে স্কুলে যাবার সময় ঘাতক ট্রাক কেড়ে নিয়েছো তৃতীয় শ্রেণির ছাত্রী আনিছার প্রাণ। আজ ২৮ এপ্রিল সোমবার সকালে ওই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে শহরতলীর গাবুড়া টমেটো বাজারে। আনিছা (৯) কালিগঞ্জ গ্রামের আবু হাসনাতের মেয়ে। জানা গেছে, বাবার সাথে মোটর সাইকেলে চড়ে চিরিরবন্দরের আমেনা বাকী স্কুল…
মাসুদুর রহমান, দিনাজপুরঃ ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এন্ড ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক ডিগ্রী সমমান করার দাবিতে ২৭/০৪/২০২৫ইং তারিখে বেলা ১১:৩০ ঘটিকায় দিনাজপুর প্রেসক্লাব সম্মুক্ষে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন পালন করে ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস দিনাজপুর ইউনিয়ন। উক্ত আন্দোলনে দিনাজপুরের সকল স্তরের নার্সিং ইনস্টিটিউটের শিহ্মার্থীরা অংশগ্রহন করেছিল। তাদের একটিই দাবি ডিপ্লোমাকে ডিগ্রীর সমমান দিতে হবে। তারা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলমান রাখবেন। তারা বিভিন্ন রকম স্লোগান দেয় ‘দফা এক দাবি এক, ডিপ্লোমা কে ডিগ্রি সমমান দিতে হবে, দিতে হবে’। উপস্থিত ছিলেন ডিপ্লোমা ইন নার্সেস ইউনিয়ন দিনাজপুর জেলা শাখার সভাপতি রোকন্নুজামান রনি, সহ সভাপতি সাকিব রায়হান, সাধারণ সম্পাদক লিখন রায় ও সকল ডিপ্লোমা ইন নার্সিং ইনস্টিটিউটের শিহ্মার্থীরা।
কৌশিক চৌধুরী হিলি: দিনাজপুরের হাকিমপুর উপজেলায় ইউনিয়ন পরিষদের প্রায় ১ কিলোমিটার দূরে একটি (ধান ভাঙা) মিল ঘর থেকে ক্রয়-বিক্রয় নিষিদ্ধ সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির প্রায় ৫ হাজার কেজি,১৮০ বস্তা চাল ও খালি বস্তা ১০৪টি জব্দ করেছে উপজেলা প্রশাসন। বর্তমানে চালগুলো উদ্ধার করে উপজেলা খাদ্য গুদাম এল এসডি গোডাউনে জমা রাখা হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) রাত ৯টা…
মাসুদুর রহমান, দিনাজপুরঃ ২৫/০৪/২০২৫ইং তারিখ দিবাগত রাত ১২টার পর লিলির মোড় সংলগ্ন পাহাড়পুর এলাকায় সাবেক সংসদ সদস্য মোখলেসুর রহমানের বাড়ি হতে “মেডিসিন মার্ট “এর স্বত্বাধিকারী সুষমসহ ৬ জন পুরুষ ও ৪ জন নারীকে অসামাজিক ও অবৈধ কার্যকলাপে থাকা অবস্থায় দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মতিউর রহমান-এর নেতৃত্বে একদল চৌকস পুলিশের টিম তাদেরকে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে প্রায় ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আসামীদের নাম ও ঠিকানা:- ১.আহম্মেদ তানভির হুদা @ সুষম (৫৪) পিতা-মৃত নুরুল হুদা, মাতা-মৃত খুরশিদ জাহান,গ্রাম-পাহাড়পুর,থানা-কোতয়ালী, জেলা-দিনাজপুর। ২.গোলাম মোহাম্মাদ মমতাজুর রহমান রাজ(৩২),পিতা-মৃত সামসুর রহমান,মাতা-মাসুরা বেগম,গ্রাম-ঈদগাহ আবাসিক এলাকা, থানা-কোতয়ালী, জেলা-দিনাজপুর। ৩.মো: পারভেজ আলম রাজু(২১), পিতা-মো: আবুল হোসেন, মাতা-মোছা: পারুল বেগম, গ্রাম-বোধ পালিগা,থানা-পীরগঞ্জ, জেলা-ঠাকুরগাও। ৪.বিষ্ণু রায়(২৬), পিতা-পুনেন্দ্র রায়,মাতা-বিনা রানী রায়,গ্রাম-গড়নরপুর, থানা-কাহারোল, জেলা-দিনাজপুর। ৫.মো: শামিম হোসেন(৪৫), পিতা-মো: ফজলুর রহমান,মাতা-সাজেদা বেগম,গ্রাম-পুলহাট মাঝিপাড়া,থানা-কোতয়ালী, জেলা-দিনাজপুর।৬.মো: রুবেল ইসলাম(৩৫),পিতা-মো: নজরুল ইসলাম,মাতা-মোছা: বেলী আক্তার,গ্রাম-পূর্ব সাদিপুর,থানা-কাহারোল, জেলা-দিনাজপুর।৭.মোছা: জবা চৌধুরী @ সারা(১৮)পালক, পিতা-জহুরুল চৌধুরী,স্বামী- গোলাম মোহাম্মাদ মমতাজুর রহমান রাজ,মাতা-তহমিনা খাতুন,গ্রাম-খোদ মাধবপুর মেডিকেল মোড়,থানা-কোতয়ালী, জেলা-দিনাজপুর। ৮.মোছা: রিমি বেগম(২৩),পিতা-মো: রিয়াজুল ইসলাম,গ্রাম-মিশন মোড়,থানা+জেলা-লালমনিরহাট। ৯.মোছা: মনি আক্তার(১৮), পিতা-মৃত তৈয়ব আলী,মাতা-রওশন আরা, গ্রাম-মিশন মোড়না, থানা+জেলা-লালমনিরহাট। ১০.মোছা: নিলিমা ইসলাম(১৯), পিতা-মৃত কুকি, মাতা-মোছা: ঝরনা বেগম, গ্রাম-থানা পাড়া রেলওয়ে কলোনী,থানা+জেলা-লালমনিরহাট। এসময় তাদের কাছ থেকে ২০০০ পিস ইয়াবা পাওয়া গেছে দুইটা মোটরসাইকেল,ছয়টা স্মার্ট ফোন এবং দুইটা বাটন ফোন পাওয়া গেছে, নগদ টাকা এক লক্ষ বার হাজার পাওয়া গেছে। চারটা পতিতা মহিলা এবং বাড়ির মালিকসহ ছয়জন পুরুষ কে আটক করা হয়েছে ।
মাসুদুর রহমান , দিনাজপুর : বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, বাংলাদেশে যত পরিবর্তন হয়েছে, সব জিয়া পরিবারের হাত ধরেই হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রির ২০২৫) দুপুরে দিনাজপুর নাজমা গার্ডেন মিলনায়তনে বিএনপির “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন। ব্যারিষ্টার রুমিন ফারহানা বলেন, অন্তর্বতী সরকারের এই মুহুর্তে নির্বাচন…
মাসুদর রহমান, দিনাজপুর : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, ইসলামী ছাত্রশিবির একটি আদর্শ সমাজ প্রতিষ্ঠা করতে চায়। ছাত্রশিবিরের কর্মীদেরকে আধুনিক জাহেলিয়াতের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রয়োজনীয় জ্ঞান অর্জন করতে হবে। এ জন্য শিবিরকর্মীদের মধ্যে সততা থাকতে হবে। তিনি সকলকে সততার সাথে দেশের কল্যাণে কাজ করার আহবান জানান। বুধবার (২৩ এপ্রির ২০২৫) বিকেল সাড়ে ৫টায়…
মাসুদুর রহমান , দিনাজপুর : দিনাজপুর সদরের রানীগঞ্জ এহিয়া হোসেন হাইস্কুল এন্ড কলেজের বাগান থেকে কমিটিকে না জানিয়ে গাছ বিক্রির অ়ভিযোগ তদন্ত করেছেন মাধ্যমিক শিক্ষক অফিসার মোঃ মিরাজুল ইসলাম। মঙ্গলবার (২২ এপ্রিল ২০২৫) বিকেল ৩টা হতে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দিনাজপুর মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মিরাজুল ইসলামের নেতৃত্বে দুই সদস্যদের একটি তদন্ত দল রানীগঞ্জ এহিয়া…
মাসুদুর রহমান, দিনাজপুর: দৈনিক আমার দেশ এর মজলুম সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমানসহ পত্রিকার সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রসূলক মামলা করার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল ২০২৫) সকাল ১১ টা থেকে ১২ টা পর্যন্ত ঘন্টাব্যাপি দিনাজপুর ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা অবিলম্বে আমার আমার দেশ-এর সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমানসহ পত্রিকার সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক প্রত্যাহারের জন্য অন্তর্বতি সরকারের প্রতি আহবান। আমার দেশ পাঠকমেলা দিনাজপুর জেলা শাখার আয়োজনে ও আমার দেশ দিনাজপুর জেলা প্রতিনিধ মাহবুবুল হক খানের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সময় টিভির স্টাফ রিপোর্টার গোলাম নবী দুলাল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক একরামুল হক আবির, এনসিপি শ্রমিক উইংয়ের কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ রেজাউল ইসলাম, দৈনিক মানবজমিনের জেলা প্রতিনিধি কামারুজ্জামান, এনটিভির স্টাফ রিপোর্টার মোঃ ফারুক হোসেন, এনটিভির সাবেক সিনিয়র করেসপন্ডেন্ট প্রমথেশ শীল, কালেরকন্ঠের জেলা প্রতিনিধি এমদাদুল হক মিলন, দীপ্ত টিভির জেলা প্রতিনিধি সুলতান মাহমুদ, বীরগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম, আমার দেশ বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি মোশাররফ হোসেন, কাহারোল উপজেলা প্রতিনিধি মোঃ আমিনুল ইসলাম, হাকিমপুর উপজেলা প্রতিনিধি মীর শহিদুল ইসলাম প্রমূখ। মানববন্ধনে দিনাজপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি ও দৈনিক আমার দেশ পাঠক মেলার অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।