মাসুদুর রহমান, দিনাজপুর : আজ ২৬ জুন ২০২৫ তারিখ বৃহস্পতিবার সারাদেশের ন্যায় দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে এইচ.এস.সি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।এবছর অত্যন্ত সুষ্ঠও সুন্দর পরিবেশে বিভিন্ন পরীক্ষার সেন্টারে এইচ.এস.সি পরীক্ষা শুরু হয়েছে। এবছর দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় ১ লক্ষ ৭ হাজার ৭৬৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। এদের মধ্যে ছাত্র ৫১ হাজার ৬০৪ জন, ছাত্রী ৫৬ হাজার ১৬৪ জন। মোট ২১৩ টি কেন্দ্র ৬৬৪ টি কলেজ। দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জানিয়েছেন এবছর পরীক্ষার পরিবেশ অনেক সুষ্ঠ আছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি কোন অবনতি হয়নি। গত বছরের চেয়ে ছাত্র-ছাত্রী একটু কমেছে। তিনি দিনাজপুর আদর্শ কলেজ পরিদর্শন কালে এ…
মাসুদুর রহমান, দিনাজপুর: আজ ২৫ জুন ২০২৫ তারিখ বেলা ১১:৩০ ঘটিকায় দিনাজপুর প্রেসক্লাব সম্মুখে সুকর্না স্পৃতা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে। উক্ত মানববন্ধনে আহবায়ক একরামুল হক আবীর বলেন বিচার বিভাগের এ দীর্ঘমেয়াদী হওয়ার কারনে এধরনের অপরাধ বারবার সংঘটিত হচ্ছে। ধর্ষণের ছয় দিন হওয়ার পরেও কোন রাজনৈতিক দল এর প্রতিবাদ করেনি। ক্ষমতাসীনদের দাপটে বিচার রায় তরান্বিত করছে। সন্তাসীরা ও অন্যায়কারীরা এখনও ঘুমিয়ে যায়নি সদাজাগ্রত আছে। বাংলাদেশে বিচার বিভাগের দূর্বলতার জন্য বারবার এধর্ষনের মত ঘটনা ঘটছে। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন যুগ্নআহবায়ক মো মোস্তাফিজুর রহমান, সদস্য সচিব অন্তু খান, মুখ্য সংগঠক হযরত আলী, যুগ্ন সদস্য সচিব হৃদয় সরকার ও অন্যান্য সদস্যগণ।
মাসুদুর রহমান, দিনাজপুর: দিনাজপুর বাহাদুর বাজারে ২৫ জুন ২০২৫ তারিখ বুধবার বেলা ১২ ঘটিকার সময় দিনাজপুর ভোক্তা অধিকার ও খাদ্য নিয়ন্ত্রণ অধিদপ্তর একটি অভিযান পরিচালিত করেছে। তারা বিভিন্ন দোকানে পরিদর্শন করে। চাউল দাম কম নেওয়ার জন্য সতর্ক করে। উক্ত অভিযানে রাকিব ট্রেডার্স ও রিপা দৌলা মৌ ইভা চাঊল ঘরে প্রদর্শিত দামের চেয়ে বিক্রয় মুল্য বেশী নেওয়ার জন্য দুটি দোকানকে মোট ৫৫০০ টাকা জরিমানা করেছে। উক্ত অভিযানটি নেতৃত্ব দেন ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক বোরহান উদ্দিন।
মাসুদুর রহমান, দিনাজপুর: দিনাজপুর বিরলে বসতভিটা রক্ষায় পিটিয়ে আহত করায় ঘটনায় মামলা দাযের করার অপরাধে প্রতিপক্ষের হামলার ভয়ে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে ভুক্তভোগী পরিবার। আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে এমন ঘটনা কে সামনে নিয়ে দিনাজপুর প্রেসক্লাব নিমতলায় সংবাদ সম্মেলন করেছে বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের পাটিয়ারিপাড়ার জমিল উদ্দিনের ছেলে আকিবুজ্জামান ও তার পরিবার। সংবাদ সম্মেলনে তিনি উল্লেখ করেন, ১৯৮১ সাল হতে অদ্যবতী তাহার বসতবাড়ি র ৩.৭৫ শতক জমি এবং তার ক্রয়কৃত আরো কিছু জমি সহ মোট ৬.২৫ শতক জমির উপর বসতবাড়ি নির্মাণ করে বসবাস করে আসছি। সেই বসত ভিটার উপর নজর পড়ে একই এলাকার ভূমি দস্যু আনিসুর রহমান (৪৫) ও ফরাজুল ইসলাম (৪০)। সেই বসতভিটা দখল করার চেষ্টা করে আসছে এই প্রভাবশালী মহল। একাধিকবার এই বসতভিটা দখল করার জন্য এবং বসতবাড়ির গাছপালাও কেটে ফেলাসহ তারা হামলা করে। হামলায় আকিবুজ্জামান সহ তার বাবা-মাকে একাধিকবার পিটিয়ে গুরুতর আহত করে। এই ঘটনাটি কেন্দ্র করে বিরল থানায় দুটি মামলা দায়ের করা হয়। বর্তমানে মামলা দুটি দিনাজপুর আদালতে বিচারাধীন রয়েছে সর্বশেষ গত বৃহস্পতিবার আসামীরা আদালতের হাজির হওয়ার পর উক্ত ভূমিদস্যু তাদের লাঠিয়াল বাহিনী নিয়ে পুনরায় বসতবাড়িতে হামলা চালায়। মামলার বাদী আকিবুজ্জামান সহ তার পরিবারের সদস্যদের কে মেরে ফেলার বিভিন্ন রকমের হুমকি প্রদান করে। এই হুমকি ধামকি ও মেরে ফেলার হুমকি দেওয়ার কারণে আকিবুজ্জামান ও তার পরিবার এখন তাদের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে। এবং এই ভূমিদস্যুদ্বয় সহ তাদের সাঙ্গোপাঙ্গরা রাস্তায় একাকী পেলে হত্যার পরিকল্পনা করা হচ্ছে বলেও সংবাদ সম্মেলন অভিযোগ করা হয়। এ সময় আকিবুজ্জামান ও তার বৃদ্ধ বাবা মা সংবাদ সম্মেলনে এসে এই ভূমিদস্যদের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ পর্যায়ের কর্তা ব্যক্তিরা ঘটনাটি তদন্তপূর্বক দ্রুত সময়ের মধ্যে পদক্ষেপ গ্রহণ করেন এমন হস্তক্ষেপ কামনা করেন। আকিবুজ্জামান আরো জানান, তারা বর্তমানে প্রতিপক্ষদের ভয়ে পালিয়ে বেড়ানোর সুযোগে বসতবাড়ির কিছু অংশ টিনের বেড়া দিয়ে প্রতিপক্ষ আনিসুর রহমান ও ফরাজুল ইসলাম ও তাদের অনুসারীরা টিনের বেড়া দিয়ে তাদের বসতভিটার কিছু অংশ দখল করে নিয়েছে বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করেন।
মাসুদুর রহমান, দিনাজপুর: আজ ২৪ জুন ২০২৫ তারিখ সোমবার দিনাজপুর নির্বাচন কমিশন অফিসে দুদকের অভিযান পরিচালিত হয়েছে।দুদক দিনাজপুর একটি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দুদকের দিনাজপুরের পরিচালক ইসমাঈল হোসেন অভিযানের নেতৃত্ব দেন। নতুন ভোটার তালিকা প্রনয়ন, সংশোধন, ঘুষগ্রহন, গ্রাহক হয়রানি রোধকল্পে এ অভিযান পরিচালিত হয়েছে। উপজেলা ও জেলা পর্যায়ে বিভিন্ন প্রকারের অভিযোগের ভিত্তিতে তথ্য উপাত্ত ও ডাটা পর্যালোচনা করা হয়। পর্যালোচনা করা শেষে তারা অনলাইনে এন.আইডি ও আংগুলের ছাপের হ্মেত্রে একটি হয়রানির সত্যতা পেয়েছে। নির্বাচন কমিশন অফিসার কামরুল ইসলাম বলেছেন জুন মাসের ৩০ তারিখের মধ্যে আর কোনরকম গ্রাহক হয়রানি হবেনা।
মাসুদুর রহমান, দিনাজপুর : দিনাজপুর চিরিবন্দর স্টেশনে আজ ২০ জুন দুই ঘণ্টার ব্যাবধানে ট্রেনে কাটা পড়ে দুইজন নিহত হয়েছে। মর্মান্তিক এ দুর্ঘটনায় তাদের উভয়ের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। ওসি চিরিরবন্দর থানা মো: আ: ওয়দুদ নিহতদের পরিচয় জানিয়েছেন। তিনি আরো বলেছেন আমরা ঘটনাস্থল থেকে দুটি লাশ উদ্ধার করেছি। লাস্ট পোস্টমেডাম এর জন্য নেয়া হয়েছে। দিনাজপুর চিরিরবন্দর স্টেশনে দোলনচাঁপা ট্রেনে কাটা পড়ে সকাল ৯:৩০ ঘটিকায় ১ জন বৃদ্ধা মহিলা নিহত। নিহতের নাম আন্জুয়ারা বেগম, স্বামী- আখতার হোসেন, সাং- বাসুদেবপুর, থানা- চিরিরবন্দর, জেলা-দিনাজপুর। পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে দুপুর…
মোঃ আব্দুস সালাম, চিরিরবন্দর দিনাজপুর : চিরিরবন্দরে দোলনচাঁপা ও বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার ২০ জুন সকাল ৯টায় চিরিরবন্দর রেলস্টেশন প্ল্যাটফর্মের পশ্চিম পাশে রেললাইন পার হওয়ার সময় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত আনজুমান আরা (৫৯) চিরিরবন্দর উপজেলা অমরপুর ইউনিয়নের বাসুদেবপুর গ্রামের আফজাল হোসনের স্ত্রী। আনজুমানের জামাতা নুরুজ্জামান জানান, তিনি মানসিক রোগী…
মাসুদুর রহমান, দিনাজপুর : ‘বাংলাদেশ আমার অহংকার’-এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে। র্যাবের চলমান এই মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় র্যাব-১৩ ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১ দিনাজপুরের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ১৮ জুন ২০২৫ তারিখ সময় দুপুর ০২.১৫ ঘটিকায় দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন ১০নং কমলপুর ইউপিস্থ…
মাসুদুর রহমান, দিনাজপুর : দিনাজপুরে তিন দিনব্যাপী আম, কৃষি প্রযুক্তি ও ফল মেলা ১৯ জুন ২০২৫ বৃহস্পতিবার সকালে দিনাজপুর গোড়-এ শহীদ বড় ময়দানে দিনাজপুর জেলা ও সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এবং দিনাজপুর জেলা প্রশাসনের সহযোগিতায় ১৯-২১ জুন তিন দিনব্যাপী আম, কৃষি প্রযুক্তি ও ফল মেলা ২০২৫ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠিত মেলার র্যালী, বেলুন-ফেস্টুন উড়িয়ে ও…
মাসুদুর রহমান, দিনাজপুরঃ ১৮ জুন ২০২৫ বুধবার সকাল ৯ টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের পরিদর্শক, মোহাম্মদ আবুল কাশেম এর নেতৃত্বে ডিএনসি দিনাজপুরের এক চৌকস অভিযানিক টিমের সদস্যদের সহযোগিতায় এবং গোপন সংবাদের ভিত্তিতে, দিনাজপুর সদর উপজেলার ৬ নং আউলিয়াপুর ১ নং ওয়ার্ডের মাশিমপুর সড়ক পাড়ার মৃত আইনুল হকের কন্যা শিউলি মনি (৩৭) এর নিজ বাড়ি তল্লাশি করে…