Category: রংপুর


  • দিনাজপুর সাংবাদিক ইউনিয়ন (২৯ ৩৬) এর  সভাপতিকে  সদস্যপদ খারিজ/বহিষ্কার করেছে

    মাসুদুর রহমান,  দিনাজপুর : দিনাজপুর সাংবাদিক ইউনিয়ন (২৯ ৩৬)  এর সভাপতি (ভারপ্রাপ্ত) / সাধারণ সম্পাদক এর স্বাক্ষরিত একটি প্রাপ্ত চিঠি থেকে  আমরা জানতে পারি যে, দিনাজপুরের সাংবাদিক ইউনিয়নের সভাপতি জি. এম হিরুকে  বহিষ্কার করেছে। আমরা উক্ত চিঠির মাধ্যমে আরও জানতে পারি জি. এম হিরু সভাপতি থাকাকালীন  সাংবাদিক ইউনিয়নের স্বার্থ বিরোধী কার্যকলাপ, অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার ও একক কর্তৃত্বে প্রকৃত সাংবাদিকদের বাদ দিয়ে ভূয়া তালিকা তৈরি করে   সংগঠনের ভাবমর্যাদা ক্ষুণ্ন করার অপরাধে গঠনতন্ত্রের ৬ এর (খ) এর বিধি মোতাবেক সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর (রেজিঃ নং-রাজ-২৯৩৬) এর সভাপতি জিএম হিরু’র সদস্যপদ স্থায়ীভাবে সরাসরি খারিজ/বহিষ্কার হয়েছে। গত (৬ জুলাই ২০২৫) তারিখ সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর (রেজিঃ নং-রাজ-২৯৩৬) এর ভারপ্রাপ্ত সভাপতি সাদাকাত আলী খান ও সাধারণ সম্পাদক মাহফিজুল ইসলাম রিপন স্বাক্ষরিত এক পত্রে এই তথ্য জানানো হয়েছে।

  • দিনাজপুরের বীরগঞ্জে বিআরটিসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১ ও আহত ২০ জন

    মাসুদুর রহমান, দিনাজপুর : ঢাকা টু পঞ্চগড় মহাসড়কের দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বিআরটিসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১ ও আহত ২০ জন।রবিবার (০৬ জুলাই) বিকাল সাড়ে ৩টার দিকে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন চাকাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সহায়তায় নিহত ও আহতদের উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।স্থানীয়রা জানান, সাড়ে ৩টার দিকে (ঢাকা মেট্রো ব ১১-২২০৪) নম্বরের একটি বিআরটিসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে খাদে পড়ে এমন মর্মান্তিক ঘটনা ঘটে।নিহতের পরিচয় হলো রংপুর সদরের সাতগড়া এলাকার জানকি মহন্তের ছেলে শ্রী সুকুমার মহন্ত(৪৭)।বিষয়টি নিশ্চিত করেছেন বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর।তিনি জানান, পঞ্চগড় থেকে রংপুর যাওয়ার পথে বিআরটিসি নিয়ন্ত্রণ হারিয়ে একজনের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিচয় শনাক্তে আমরা কাজ করছি।

  • দিনাজপুর বোচাগঞ্জে ১৪ বছরের শিশু ধর্ষনের শিকার ;                                                         সে আজ মারা গেছে

    মাসুদুর রহমান,  দিনাজপুর : দিনাজপুর বোচাগঞ্জের কোদালকাটি গ্রামের মোছাঃ মুস্তাহিনা (১৪)  গত ২৭ মে ২০২৫ তারিখ  পর্যন্ত  বেশ কয়েকবার ধর্ষণের শিকার হয়েছিল। আজ তার নিথর দেহ পড়ে আছে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে।  এতদিন সে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে জীবন প্রদীপ আজ নিভে গেল। শিশুটির পিতা মোঃ মাজাহারুল ইসলাম (৪২), পিতা-মৃত আব্দুল জব্বার বলেন, ২৭ মে ২০২৫ তারিখে অনুমান রাত ১১.৪০ ঘটিকার সময় পূর্বের ন্যায় পাশের বাড়ির দাদা মোঃ মোসলেম উদ্দিন (৫৮) মায়ের ঘরে প্রবেশ করে এবং পূর্বের ন্যায়  আমার মেয়েকে তার শয়ন ঘরের বাহিরে চালির নিচে লইয়া গিয়া ইচছার বিরুদ্ধে ধর্ষন করে। বিষয়টি সাক্ষী ১/ মোঃ সাজেদুর রহমান সাজু (৩৫), পিতা-মোঃ আব্দুস সালাম, ২/ বদিউজ্জামান (৪২), পিতা-তৈয়ব আলী, উভয় সাং-কোদালকাটি, থানা-বোচাগঞ্জ, জেলা-দিনাজপুর সহ আরো অনেক লোকজন জানা জানি হলে আমার মেয়ে মনের দুঃখে ২১ জুন  ২০২৫ তারিখে  বিষ পান করলে তাকে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  নিয়ে  চিকিৎসা  করা হয়।  সেখানে  আমার মেয়েকে চিকিৎসা করায় আমার মেয়ে কিছুটা  সুস্থ্য হইলে আমি তার  কাছ  থেকে  বিষ খাওয়ার কারন জানতে চাইলে সে জানায় যে, মো মোসলেম উদ্দিন প্রায় ০১ বছর যাবৎ আমার মায়ের বাড়িতে যায় এবং আমার মায়ের বাড়িতে কেউ না  থাকার সুযোগে মায়ের ঘরের দরজা কৌশলে খুলে আমার মেয়ে মোছাঃ মুস্তাহিনা (১৪)কে টাকা সহ চকলেট, বড়া, মিস্টি এর লোভ এবং বিভিন্ন প্রকারের ভয়ভীতি দেখায় ঘর হইতে বের করে  তার শয়ন ঘরের বাহিরে চালির নিচে নিয়ে  বেশ কয়েকবার আমার মেয়েকে  নির্যাতন ও ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। পরে তার অবস্থার অবনতি হলে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৩০ জুন সন্ধ্যায় ভর্তি করা হয়। এখানে তার নিয়মিত তার চিকিৎসা চলছিল। আজকে সে মারা যায়।…

  • মাসুদুর রহমান, দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরের কালীতলায় বসতবাড়িতে সিলিন্ডার বিস্ফোরণের শিশু নারী ও পুরুষসহ ৮ জন অগ্নিদগ্ধ।  সকলকেই দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ২৪ শতাংশ অগ্নিদগ্ধ ও শ্বাসনালী পুড়ে যাওয়া রিয়াজ উদ্দিনকে দিনাজপুর  মেডিকেল কলেজ হাসপাতাল থেকে  ঢাকা জাতীয় বার্ন ইউনিট  হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আজ শনিবার দুপুর ৩ টায় দিনাজপুর শহরের কালীতলা মাহবুব রহমানের বাড়িতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। অগ্নিদগ্ধ আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন রিয়াজ  উদ্দিন (২০),সে  দিনাজপুর সদরের মাজাডাঙ্গা গ্রামের রফিকুল ইসলাম ছেলে। অগ্নিদগ্ধ বাড়ির মালিক মাহবুবের স্ত্রী রুবিনা আক্তার (৪৫)। প্রতিবেশী নরেশ চন্দ্রের ছেলে মলয় চন্দ্র (৩০) প্রতিবেশী সাল্লুর স্ত্রী আমিদা রানী (৪৬), প্রতিবেশী কামরুদ্দিনের ছেলে শাহজাহান কবির (৬০), প্রতিবেশী মনিরুল ইসলাম বুলু সাবেক কমিশনারের  স্ত্রী শিরিন আক্তার (৪৫) ও তার ছেলে স্বচ্ছ (১৩), প্রাইভেট শিক্ষক ও হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সজীব (২৬), সে রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার আনোয়ারুল ইসলামের ছেলে। অগ্নিদগ্ধ সজীব (২৬) বলেন, দোকান থেকে একটি নতুন গ্যাস সিলিন্ডার মাহবুব এর বাসায় নিয়ে আসা হয়। এরপর সংযোগ দেওয়ার পর থেকেই লিকেস দেখা যায়। গ্যাস সিলিন্ডারের লিকেজ বন্ধ করার জন্য কয়েকজন চেষ্টা করার একপর্যায়ে হঠাৎ করেই আগুন ধরে যায়। এই লিকেস অবস্থায় রিয়াজ উদ্দিন নামে এক ব্যক্তি লিকেজ বন্ধ করার জন্য পুনরায় রান্নাঘরে প্রবেশ করে। এরই একপর্যায়ে রান্নাঘরে হঠাৎ করেই সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে। এতে পার্শ্ববর্তী বাড়ির কয়েকজন দেখতে আসা সেই সিলিন্ডারের আগুনের ছিটকা তাদের গায়েও লাগে। ঘরের পাশেই দাঁড়িয়ে থাকা বাড়ির মালিক মাহবুব রহমানের স্ত্রী রুবিনা বেগম সহ ৮ জন অগ্নিদগ্ধ হয়ে আহত হয়। দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডের ইন্টার্ন ডাক্তার ইসরাত রূপালী ও ডাক্তার নেন্সি জানান, অগ্নিদগ্ধ হয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পুরুষ সার্জারি ও মহিলা সার্জারি ওয়ার্ডে নারী-পুরুষ ও একজন ১৩ বছরের কিশোরসহ আটজন অগ্নিদগ্ধ হয়ে ভর্তি হয়েছে। এদের মধ্যে রিয়াজউদ্দিন নামক এক অগ্নিদগ্ধ রোগীর অবস্থা অসংখ্যজনক হওয়ায় তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা জাতীয় বিরোধী হাসপাতালে স্থানান্তর করা হয়েছে তার প্রায় ২৪ শতাংশ শরীর ও শ্বাসনালী পুড়ে গিয়েছে।

  • দিনাজপুর পার্বতীপুরের মধ্যপাড়া  গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড এর শ্রমিকদের অবস্থান কর্মসূচি পালন

    মাসুদুর রহমান, দিনাজপুর : দিনাজপুর পার্বতীপুরের মধ্যপাড়া  গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড এর শ্রমিকদের ছাঁটাই করার জন্য তারা ৩ জুলাই ২০২৫ তারিখ  ৫:৩০ ঘটিকার সময়  মধ্যপাড়া কাঁচাবাজার মাঠে অবস্থান কর্মসূচি পালন করেছেন। তারা কয়েকটি দাবি পেশ করেন।       মধ্যপাড়া গ্রানাইট সাইনিং শ্রমিক সংগঠন এর ৯ দফা দাবিসমূহ হল:- ১/ ছাটাইকৃত শ্রমিকদের পুনঃ বহাল করতে হবে। ২/ কথায় কথায় শ্রমিক ছাটাই চলবে না। ৩/ বার্ষিক ৫০% হারে শ্রমিকের পদোন্নতি দিতে…

  • সাংবাদিক সমিতির অফিসে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

    মাসুদুর রহমান, দিনাজপুর প্রতিনিধিঃ প্রেস ব্রিফিং হাবিপ্রবি সাংবাদিক সমিতি (হাবিপ্রবিসাস)  ২ জুলাই ২০২৫  তারিখে দিনাজপুর প্রেসক্লাবে  একটি সংবাদ সম্মেলন করেন। গত ৩০ জুন ২০২৫ তারিখে হাবিপ্রবি সাংবাদিক সমিতির অফিসকক্ষে ছাত্রদল কর্মী শামীম আশরাফীর নেতৃত্বে যে ন্যাক্কারজনক হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে,  তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। এর পেছনে কারণ ছিলো-একটি অবৈধ হলে ওঠা সংক্রান্ত সংবাদ, যা তথ্যভিত্তিক ও সত্যনিষ্ঠভাবে আমাদের সদস্যরা রিপোর্ট করেছিলেন। এর জবাবে সামাজিক যোগাযোগমাধ্যমে আমাদের সংগঠনকে হুমকি, কটাক্ষ এবং অপমানজনক পোস্টের মাধ্যমে অপদস্থ করার অপচেষ্টা চালানো হয়। এর চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটেছে আমাদের অফিসকক্ষে সরাসরি হামলার মাধ্যমে। এই ঘটনা শুধু একটি সংগঠনের ওপর হামলা নয়, এটি বিশ্ববিদ্যালয়ের স্বাধীন সাংবাদিকতা, মতপ্রকাশের স্বাধীনতা এবং ছাত্র সমাজের গণতান্ত্রিক চর্চার ওপর সরাসরি আঘাত। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই- সাংবাদিকদের কণ্ঠরোধ করার এই হুমকি ও হামলায় আমরা বিচলিত নই। বরং সত্য ও নিরপেক্ষতার প্রতি আমাদের দায়বদ্ধতা আরও দৃঢ় হয়েছে। প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি, আগামী ২৪ ঘন্টার মধ্যে অভিযুক্ত শামীম আশরাফীসহ বাকিদের সনাক্ত করে যথাযথ প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। ক্যাম্পাসে সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করা প্রশাসনের মৌলিক দায়িত্ব। আমরা আশা করি, এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বোচ্চ সচেতন ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। আমরা সাংবাদিকতা করি দায়িত্ব নিয়ে, তথ্য ও সত্যের ভিত্তিতে। হুমকি কিংবা হামলা দিয়ে আমাদের থামানো যাবে না। বরং এমন ঘটনার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াবো।

  • ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উপলক্ষে শ্রদ্ধা, প্রতিবাদ ও অধিকার প্রতিষ্ঠার আহবান

    মাসুদুর রহমান, দিনাজপুর : আজ ৩০ জুন সোমবার ঐতিহাসিক সাঁওতাল দিবস উপলক্ষে অধিকার     আদায়ের লহ্মে প্রতিবাদ, শ্রদ্ধা, সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।আজকের এই দিনে  বির্টিশ বিদ্রোহী আন্দোলনে ২৫ হাজার সাওতাল নারী -পুরুষ  শহীদ হন। শিহ্মা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সাংস্কৃতিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে এই জনগোষ্ঠী। সংবিধানে আদিবাসীদের নাম পর্যন্ত স্বীকৃতি দেওয়া হয়নি,  যা জাতিগত অস্তিত্বের প্রতি রাষ্ট্রীয় অবঙ্গার পরিচয় বহন করে। দিবসটি উপলক্ষে দিনাজপুর লোকভবনে এক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে তারেক কবিরাজের সভাপতিত্বে ও আদিবাসী সমিতির সাধারণ সম্পাদক স্বপন এক্কার পরিচালনা বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড বদরুল আলম, সাধারণ সম্পাদক জায়েদ ইকবাল খান, সম্মিলিত শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক নাহিদুল হাসান নয়।ন, রাজশাহী জেলার সভাপতি হাসিনুর রহমান, দিনাজপুর জেলার কৃষক সভাপতি নেতা মো: রশিদুল ইসলাম জুয়েল, দিনাজপুর জেলার কৃষাণী নেত্রী সাবিহা খাতুন, রওশন আরা বেগম, শুকলা কুন্ডু ও অন্যান্য আরও অনেকে। সভাশেষে একটি র‍্যালি বের হয় এটি শহরের গুরুত্বপূর্ণ স্থান অতিক্রম করে।

  • দিনাজপুর বোঁচাগঞ্জের সাধক চন্দ্র রায় হত্যার  আসামী গ্রেপ্তার

    মাসুদুর রহমান, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে সাধক চন্দ্র রায় হত্যা রহস্য উদঘাটনসহ জড়িত প্রতিবেশী বন্ধ মোনাদ্বীপ রায়কে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে স্হানীয় থানা পুলিশ।  সেই সাথে আলামতও উদ্ধার করতে পেরেছে তারা। গ্রেপ্তার মনোদ্বীপ রায়(২০) বোচাগঞ্জের ২ নম্বর ঈশানিয়া ইউনিয়নের রনটি গ্রামের তপন কুমার রায়ের ছেলে। জানা গেছে, একই গ্রামের প্রতিবেশী ক্ষুদ্র ঔষধ ব্যবসায়ী সাধন চন্দ্র রায়ে কাছে ১…

  • দিনাজপুর জেলার খাদ্য ব্যবসায়ী ও খাদ্য কর্মীদের নিয়ে নিরাপদ খাদ্য প্রস্তুত, পরিবেশন, সংরক্ষণ বিষয়ক সচেতনতামূলক সেমিনার

    মাসুদুর রহমান, দিনাজপুরঃ দিনাজপুর জেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য অধিদপ্তর  কর্তৃক আয়োজিত সেমিনারটি ২৮ জুন ২০২৫ তারিখ  ৯:৩০ ঘটিকার সময় জেলা প্রশাসক সম্মেলন কক্ষ (কাঞ্চন -১) এ অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক শিহ্মা ও আইসিটি এস.এম হাবিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলাম। তিনি সকল হোটেল মালিককে নিরাপদ খাদ্য পরিবেশন করতে বলেন। খাদ্যই সকল শক্তির উৎস। খাদ্যে যেন ভেঁজাল না দেয়। আমাদের এ ব্যবসা হালাল হচ্ছে কিনা এটি নিজেদের কাছে প্রশ্ন করতে হবে। অতিরিক্ত জেলা প্রশাসক শিহ্মা ও আই সিটি এস.এম হাবিবুল হাসান বলেন, পঁচা মাছ, মাংস ও দুধ বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ। কোন রকম খাদ্যে ভেজাল ও প্রক্রিয়াজাতকরণ করার সময় মেডিসিন ব্যবহার করা আইননত সম্পূর্নভাবে নিষিদ্ধ করা হয়েছে। আপনাদেরকে বার বার সতর্কবার্তা দেওয়া হচ্ছে। পরবর্তীতে আর সুয়োগ দেওয়া হবেনা। দোকান কর্মচারীদের সাস্থ্য সচেতনতা করতে হবে। দোকানের কর্মচারীরা অসুস্থ হলে তার চিকিৎসা ব্যবস্থা করতে হবে। অনুষ্ঠানটি পরিচালনা করেন নিরাপদ খাদ্য অফিসার গৌতম কুমার সাহা, মুহ. শাহনুর জামান ( সিনিয়র সহকারী সচিব)  বিশেষ অতিথি ছিলেন উপপরিচালক স্হানীয় সরকার ও পৌরসভার প্রশাসক রিয়াজ উদ্দীন বলেন আমরা প্রতিটি দোকান ও বাসা থেকে ময়লা, আবর্জনা নিয়ে আসা হবে। আমাদের এই শহরটা নিজের শহর মনে করে  আবর্জনা রাস্তায় না ফেলি। রাস্তায় ফেললে শহরের পরিবেশ নস্ট হয়। আমরা সচেতন হই। দিনাজপুরের সকল হোটেল ও রেস্তারা সমূহের মালিক ও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

  • মাসুদুর রহমান,  দিনাজপুরঃ আজ ২৭ জুন ২০২৫ শুক্রবার দুপর ২:৩০ ঘটিকার সময় দিনাজপুর রায়সাহেববাড়ী থেকে এই  রথযাত্রাটি শুরু হয়। এটি দিনাজপুর শহরের মডার্ন মোড়, সাধনা মোড়, বালুবাড়ী, বড়বন্দর,  চুরিপট্টি, চারুবাবুর মোড় দিয়ে  রায়সাহেব বাড়ী মন্দিরে এসে শেষ হয়।এই রথযাত্রাটি উদ্ভোধন করেন দিনাজপুর জেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি। তিনি ভক্তদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করেন। উক্ত রথযাত্রায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন রাজ দেবোত্তর স্টেটের এজেন্ট চিত্ত ঘোষ, সদস্য মনোজ দাস, সুব্রত মজুমদার ডলার, তপন চৌধুরী ও অন্যান্য আরও অনেক ভক্তগণেরা।