Category: রংপুর


  • চিরিরবন্দরে র‌্যাবের হাতে ৪৮০ পিস ইয়াবাসহ যুবলীগ ও ছাত্রলীগের ২ নেতা আটক

    মোঃ আব্দুস সালাম, চিরিরবন্দর দিনাজপুর : দিনাজপুরের চিরিরবন্দরে ৪৮০ পিস ইয়াবাসহ যুবলীগ ও ছাত্রলীগের ২ নেতাকে র‌্যাব ১৩ এর সিপিসি ২ টহলদল আটক করেছে।  র‌্যাব সুত্র জানায়, র‌্যাবের চলমান মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় গত ১৯ জুলাই শনিবার দিবাগত রাত ১১ টায় সিপিসি-২, নীলফামারী র‌্যাব-১৩, রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ীদের রংপুর থেকে ৫০…

  • র‍্যাব-১৩ এর অভিযানে দিনাজপুর জেলার কোতায়ালী থানা এলাকা হতে বিদেশী রিভলবার ও ৫ রাউন্ড তাজা গুলিসহ বিপুল পরিমান অবৈধ মাদকদ্রব্য উদ্ধার

    মাসুদুর রহমান,  দিনাজপুর : ‘বাংলাদেশ আমার অহংকার’- এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন অবৈধ অস্ত্র উদ্ধারসহ সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে  সর্বাত্মক  অভিযান পরিচালনা করে আসছে। র‌্যাবের চলমান এসকল অভিযানের ধারাবাহিকতায় র‌্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুরের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ১৯ জুলাই, ২০২৫ তারিখ সময় ০৭.৪০ ঘটিকায় দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন ১০নং কমলপুর ইউনিয়নের দক্ষিণ দাইনুর কনজকুড়ী গ্রামস্থ জনৈক মোঃ সাগর বাবু (২১), পিতা- মোঃ আনোয়ার হোসেনের বসত বাড়ির উত্তর পার্শ্বের শয়ন কক্ষের ভিতর অভিযান পরিচালনা করে পলাতক আসামী মোঃ সাগর বাবু এর ফেলে যাওয়া ০১টি বিদেশী রিভলবার ও ০৫ রাউন্ড তাজা গুলি সহ ১৮৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১৭ বোতল বিদেশী মদ এবং ০৩ পিস নেশাজাতীয় এ্যাম্পুল ইনজেকশন উদ্ধার করে। পলাতক আসামীর বিরুদ্ধে দিনাজপুর জেলার কোতয়ালী থানায় র‌্যাব বাদী হয়ে অস্ত্র আইন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা রুজু করেছে।

  • মাসুদুর রহমান, দিনাজপুর জেলা প্রতিনিধি : এন সি পি নেতা নাহিদ ইসলামসহ অন্যান্যদের সম্পর্কে মন্তব্য করায় শালা পাগল নাকি এখন দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) ট্রাফিক মুশফিকুর রহমানের প্রত্যাহার ও গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। আজ বুধবার, ১৬ জুলাই, দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ের প্রধান ফটকের সামনে এই বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। আন্দোলনে নেতৃত্ব দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক একরামুল ইসলাম আবির। আবির জানান, গোপালগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতা ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার ঘটনার পর এসপি মুশফিকুর রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য ও বিভিন্ন হাস্যরসাত্মক পোস্ট করেছেন। এসব পোস্টের মাধ্যমে তিনি আন্দোলনকারীদের অপমান ও উপহাস করেন। এই ঘটনার প্রতিবাদে দিনাজপুরে এসপি মুশফিকুর রহমানের প্রত্যাহার ও গ্রেফতারের দাবি জানিয়ে বিক্ষোভ শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির নেতাকর্মীরা। এদিকে, দিনাজপুরের পুলিশ সুপার মারুফ হোসেন মারুফ আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানান, অভিযুক্ত অতিরিক্ত পুলিশ সুপার মুশফিকুর রহমানকে ইতোমধ্যেই প্রত্যাহার করা হয়েছে।

  • দিনাজপুর বিরামপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

    মাসুদুর রহমান, দিনাজপুর : দিনাজপুরের বিরামপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে বজ্রপাতে প্রিন্স মাহমুদ (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ভিনাইল ইউনিয়নের চাপড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত প্রিন্স মাহমুদ ওই গ্রামের জসিম উদ্দিনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সকালে বাড়ি থেকে বের হয়ে বৃষ্টিতে ভিজে…

  • দিনাজপুর জেলা কারাগারে একজন কয়েদির মৃত্যু

    মাসুদুর রহমান, দিনাজপুর : দিনাজপুর জেলা কারাগারে অসুস্থ হয়ে শামছুল হক মন্ডল (৪৬) নামে এক কয়েদী মারা গেছেন। কর্তৃপক্ষ জানিয়েছে ভোরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বুধবার (১৬ জুলাই) ভোর সাড়ে ৬টায় দিনাজপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে ভোর সোয়া ৫টায় অসুস্থ  হয়ে…

  • খানসামায় বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে সন্ত্রাসী হামলা, আহত অর্ধশতাধিক, ভাঙচুর মোটরসাইকেল

    মাসুদুর রহমান, দিনাজপুর : দিনাজপুর খানসামা উপজেলার ভাবকী ইউনিয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি নিয়ে আয়োজিত  এক আলোচনা সভা ও পরবর্তী শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশে ন্যাক্কারজনক ও সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন এবং প্রায় শতাধিক মোটরসাইকেল ভাঙচুর করা হয়।এ ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ এবং সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন ভুক্তভোগীরা। ১১ জুলাই দুপুর ১২টার দিকে খানসামা উপজেলার কাচিনীয়া বাজারে বিএনপির সাবেক সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সম্মানিত সদস্য আব্দুল জলিল শাহ এবং ইছামতী ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি, সাবেক ইউপি সদস্য ও ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ আলীর ওপর হামলা চালানো হয়। বিএনপি নেতা নাসির উদ্দিন, সেলিম যাহ্, তহিদুল ইসলাম তছি, আলম, যুবদল নেতা রুতুল আমীন, আখতারুজ্জামান, মজিবুল রাজ্জাকসহ একদল সন্ত্রাসী তাদের মারধর ও লাঞ্ছিত করে বলে অভিযোগ করা হয়। এই ঘটনার প্রতিবাদে ওই দিন বাদ মাগরিব কাচিনীয়া বাজারে একটি শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ চলাকালে কেন্দ্রীয় বিএনপির সদস্য ও সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান মিয়ার প্ররোচনায় এবং জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক ও ভাবকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল আলম তুহিনের নির্দেশে সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্রসহ হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। হামলায় বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন এবং প্রায় শতাধিক মোটরসাইকেল ভাঙচুর করা হয়। আহতদের অনেকেই দিনাজপুর মেডিকেল কলেজ, জিয়া হার্ট ফাউন্ডেশন এবং পাকেরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। ১২ জুলাই খানসামা চৌধুরী রাইস মিল চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়ে হামলার তীব্র নিন্দা ও সুষ্ঠু তদন্তসহ দোষীদের দ্রুত বিচার দাবি করা হয়। এতে জানানো হয়, তারেক রহমানের ঘোষিত ৩১ দফা রাষ্ট্রকাঠামো সংস্কার কর্মসূচির অংশ হিসেবে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল এবং শান্তিপূর্ণভাবে রাজনৈতিক অধিকার চর্চা করতে গিয়ে এ ন্যক্কারজনক হামলার শিকার হতে হয়েছে।

  • দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার৬৭.০৩ শতাংশ

    মাসুদুর রহমান, দিনাজপুর : দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৬৭.০৩ শতাংশ। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মীর সাজ্জাদ আলী এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, চলতি বছর বোর্ডের অধীনে ১ লাখ ৮৫ হাজার ৬৭ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ২২ হাজার ১৪৬ জন। বোর্ডে মোট জিপিএ-৫ পেয়েছে ১৫ হাজার ৬২ জন। এছাড়া ছাত্রীদের ফলাফল এবারও ছেলেদের চেয়ে ভালো হয়েছে। ছাত্রীদের পাসের হার ৬৯.৭৮ শতাংশ, আর ছেলেদের ৬৪.৩৮ শতাংশ। রংপুর বিভাগের আটটি জেলার ২৭৮২টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা অংশ নেয়। পরীক্ষা গ্রহণ করা হয় ২৮০টি কেন্দ্রে।

  • চিরিরবন্দরে পুনটি ইউনিয়নে দোয়াপুর  ৩নং ওয়ার্ডে  বিএনপির ৩১ দফা বাস্তবায়নে আলোচনা সভা অনুষ্ঠিত

    মোঃ আব্দুস সালাম, চিরিরবন্দর দিনাজপুর : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “রাষ্ট্র মেরামতের ৩১ দফা” কর্মসূচির আলোকে   বুধবার ৯ জুলাই   বিকেল  ৪ টার দিকে  চিরিরবন্দর  উপজেলার ১০ নং পুনটি  ইউনিয়নে ৩নং  ওয়ার্ড বিএনপির কর্তৃক আয়োজিত বিএনপির ৩১ দফা বাস্তবায়নে আলোচনা  সভা   দোয়াপুর সরকারি প্রাথমিক  বিদ্যালয়ে মাঠে  অনুষ্ঠিত হয়।  উক্ত সভায় সভাপতিত্ব…

  • “জেলা গোয়েন্দা শাখা, দিনাজপুর  কর্তৃক কুখ্যাত দুইজন মাদক ব্যবসায়ী  ইয়াবা ট্যাবলেট সহ  ২  জন গ্রেফতার” এবং ”  (মাদকদ্রব্য) ফেনসিডিল উদ্ধার”

    মাসুদুর রহমান,  দিনাজপুর : দিনাজপুর জেলার  পুলিশ সুপার  মোঃ মারুফাত হোসাইন  দিক-নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্)  মোঃ আনোয়ার হোসেন এর তত্তাবধায়নে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অফিসার ইনচার্জ  জনাব মুহাম্মদ আলমগীর পিপিএম, এর নেতৃত্বে ডিবির একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ০৯/০৭/২০২৫ তারিখে ভোর- ০৫.৩৫ ঘটিকার সময় দিনাজপুর কোতয়ালী থানাধীন লিলির মোড় হইতে নাবিল পরিবহন বাসের যাত্রী মাদক ব্যবসায়ী ০১। মোঃ শাহিন আলম ওরফে সাদ্দাম (২৭), পিতা- মোঃ সিদ্দিক আলী, সাং-দরগাপাড়া, থানা-বোচাগঞ্জ, জেলা-দিনাজপুরকে ৬০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করে তাকে জিজ্ঞাসাবাদ করে তার সহযোগী আসামী ০২। মোঃ ফারুক হোসেন (৪৩), পিতা-মোঃ নাজিমউদ্দিন, সাং-চন্ডিপুর, থানা-বোচাগঞ্জ, জেলা-দিনাজপুরকে কোতয়ালী থানাধীন বালুয়াডাঙ্গা মোড় হতে গ্রেফতার করে। আসামী ০১। মোঃ শাহিন আলম ওরফে সাদ্দাম এর বিরুদ্ধে ০৫টি মাদক মামলা এবং ০২।  মোঃ ফারুাক হোসেন এর বিরুদ্ধে ০২টি মাদক মামলা বিচারাধীন রয়েছে। অপরদিকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) দিনাজপুরের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে অদ্য ০৯/০৭/২০২৫  বিকাল- ০৩.১০ ঘটিকার সময় দিনাজপুর বিরল থানাধীন  মোঃ করিমুল ইসলাম এর বসত বাড়ীর পূর্ব দুয়ারী ঘরের ভিতর হইতে ৫০ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার করে।  ০১। মোঃ করিমুল ইসলাম (৪২), ০২। মোঃ শরিফুল (৪৫) উভয় পিতা- মোঃ মহিদুর রহমান, সাং-বৈরাগীপাড়া, থানা-বিরল, জেলা-দিনাজপুরদ্বয় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে সু-কৌশলে ঘটনাস্থল হতে পালিয়ে যায়। উক্ত পলাতক  আসামীদের একাধিক মাদক মামলা রয়েছে। উক্ত পলাতক আসামীদের গ্রেফতার করার লক্ষ্যে অভিযান অব্যাহত আছে।

  • মাসুদুর রহমান, দিনাজপুর: যুবদল সভাপতি সাইফুল ইসলাম কে মুক্তির দাবিতে দিনাজপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন তার  মেয়ে সুজাতা। তার মেয়ে বলেন  আমি  সুজাতা,  পিতাঃ মোঃ সাইফুল ইসলাম, মাতাঃ মোছাঃ নারগিস বেগম, ঠিকানাঃ সাং-গ্রামঃ সিংঙ্গীমারি তকেয়াপাড়া (জমির হাট), ওয়ার্ড নং-০৯, ডাকঘরঃ বাসুপাড়া, থানাঃ পার্বতীপুর, জেলাঃ দিনাজপুর। এই মর্মে জানাইতেছি যে, আমার বাবা মোঃ সাইফুল ইসলামকে বিগত ফ্যাসিন্ট আওয়ামীলীগের সরকার ক্ষমতায় থাকাকালীন নির্মম অত্যাচার ও চক্রান্তের শিকার যুবদল সভাপতি মোঃ সাইফুল ইসলামকে রাজনৈতিকভাবে হেনস্থা করার জন্য অত্যন্ত সুপরিকল্পিত ভাবে ধর্ষণ মামলায় ফাসানো হয়েছে। স্থানীয় প্রতিবেশী দরিদ্র বাবার কন্যা পূজা রানী দাস, তার বয়স মাত্র ৫ (পাঁচ) বছর। ১৮ অক্টোবর ২০১৬ সালে তাকে কেবা কাহারা অপহরন করে তার গোপনাঙ্গে কাটা ছেড়া ও সিগারেটের ছ্যাঁকা দিয়ে নির্যাতন করে। এই ঘটনাকে কেন্দ্রকরে ফ্যাসিস্ট আওয়ামীলীগের নেতা ও তৎকালীন স্থানীয় কাউন্সিলর মোঃ আহসান হাবিব ও তার সহযোগীদের রাজনৈতিক প্রতিহিংসার কারণে ক্ষমতার অপব্যবহার করে এবং ঘটনার ভিকটিম পুজা রানী দাসের দরিদ্র পরিবারকে অপব্যবহার করে ঘটনার প্রকৃত অপরাধীদের আড়াল করে মামলার যুবদল সভাপতি মোঃ সাইফুল ইসলামকে ১নং আসামী করা হয়। তৎকালীন আওয়ামীলীগ নেতা আহসান হাবিব ও ইসাহাকদের মিথ্যা মামলার যুবদল সভাপতি মোঃ সাইফুল ইসলাম দীর্ঘ ৮ বছর ৬ মাস যাবৎ বন্দি। মামলার তদন্ত ও সাক্ষীদের বক্তোবে স্পষ্ট হয়েছে যে, মোঃ সাইফুল ইসলামকে ধর্ষণ মামলায় ফাঁসানো হয়েছে। কারণ মামলার স্বাক্ষীরা কেউ স্বচক্ষে সাইফুল ইসলামকে ধর্ষণ করতে দেখেননি, তারা সবাই অন্যের কাছে শুনেছেন। পূজা রানী দাসের ডাক্তারী রিপোর্ট অনুযায়ী স্পষ্ট যে, পূজা রানী দাস কখনো ধর্ষিত হননি। ঘটনার সময় মোঃ সাইফুল ইসলাম ঘটনাস্থল থেকে প্রায় ৪০-৪৫ কিলোমিটার দূরে অবস্থান করছিলেন তার মোবাইল লোকেশন থেকে স্পষ্ট।ঢাকা সিআইডি ল্যাব থেকে প্রদত্ত রিপোর্টে ভিকটিম পূজা রানী দাস ও মোঃ সাইফুল ইসলামের ডিএনএ এর মিল। পাওয়া যায়নি। দুইবার রিমান্ডের পরও সাইফুল ইসলামের কোন স্বীকারোক্তি পাওয়া যায়নি। সকল সাক্ষ্য প্রমানের ভিত্তিতে মোঃ সাইফুল ইসলামকে উচ্চ আদালত দীর্ঘ ৮ বছর ৬ মাস পর জামিন প্রদান করেন। এর পরেও আওয়ামীলীগের দোসররা থেমে থাকেনি। সাইফুল ইসলাম জামিনে মুক্ত হওয়ার পর আওয়ামীলীগের দোসরদের অপকর্ম জনসম্মুখে আসার ভয়ে তারা আবারো চক্রান্ত শুরু করে। উদ্দেশ্য প্রনোদিত ভাবে টাকার বিনিময়ে অনুগত ব্যাক্তিদের দিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রদান করে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে পোস্ট করে। এতে মহামান্য হাইকোর্ট জামিন বাতিল করেন। বর্তমান অন্তবর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা জনাব ড. মোহাম্মদ ইউনুস ও মাননীয় আইন উপদেষ্টা জনাব আসিফ নজরুল মহোদয়ের কাছে দাবী বৈষম্যহীন আমাদের বাংলাদেশে মোঃ সাইফুল ইসলামের মতো অন্য কোন নিরপরাধ ব্যাক্তি যাতে শান্তি না পায় তাই ঘটনার প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে নির্দোষ মোঃ সাইফুল ইসলামকে নিঃশর্ত মুক্তি দেয়া হোক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের প্রতি একজন কর্মী হিসাবে আমাদের দাবী মামলাটি যেহেতু রাজনৈতিক প্রতিহিংসার শিকার তাই রাজনৈতিক ভাবে মামলাটি প্রত্যাহার করে পুনঃ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের নামে নতুন মামলা রুজু করা হোক। একই সাথে প্রকৃত অপরাধীদের বাঁচাতে যারা চক্রান্ত করেছে তাদের মুখোশ উন্মোচন করে শাড়ি নিশ্চিত করে নির্দোষ মোঃ সাইফুল ইসলামকে মুক্তি প্রদান করার ব্যবস্থা করা হোক।