ইসমাইল ইমন, চট্টগ্রাম: বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এর চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেছেন, চট্টগ্রাম বে টার্মিনালে ২৫ হাজার মানুষের কর্মসংস্থান হবে। এসময় তিনি চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর উপর গুরুত্বারোপ করেন। চেয়ারম্যান ৮ মে বৃহস্পতিবার চট্টগ্রামে হোটেল রেডিসন ব্লু -এর মেজবান হলে চট্টগ্রাম বন্দর কতৃপক্ষ কর্তৃক আয়োজিত চট্টগ্রাম বন্দর…
সৈয়দ মুজিবুর রহমান দুলাল, লাকসাম কুমিল্লা : আজ বৃহস্পতিবার, ২৫ বৈশাখ, ৮ এপ্রিল, গ্রীষ্মকাল। শীতকাল শেষ হলো প্রায় তিনমাস আগে। অথচ এখনও রয়েছে শীতের ঘন কুয়াশা। বৈশাখের শেষের দিকেও প্রকৃতিকে ঢেকে রেখেছে ঘন কুয়াশার চাদর। আজ সকালে ঘন কুয়াশায় আবৃত প্রকৃতি দেখে মনে হচ্ছে, ষড়ঋতু এদেশে যেনো ঋতু বদলে গেছে। ছবিটি আজ বৃহস্পতিবার সকালে কুমিল্লার…
সৈয়দ মুজিবুর রহমান দুলাল, লাকসাম : লাকসাম উপজেলায় প্রান্তিক কৃষকদের কাছ থেকে সরকারিভাবে ধান সংগ্রহ কর্মসূচি বুধবার (৭ মে) উদ্বোধন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাউছার হামিদ এই ধান সংগ্রহ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা আল আমিন, উপজেলা খাদ্য কর্মকর্তা মো. আবু মুসা, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) মো.…
সৈয়দ মুজিবুর রহমান দুলাল, লাকসাম : লাকসামে যৌথ বাহিনীর অভিযানে মো. ইসমাইল হোসেন নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে মাদক ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃত মো. ইসমাইল হোসেন লাকসাম পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নশরতপুর (মধ্যপাড়া) গ্রামের মৃত ইব্রাহিম মিয়ার ছেলে। বুধবার (৭ মে) লাকসাম থানা পুলিশ তাকে কুমিল্লার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে। লাকসাম…
আরমান আহমেদ, প্রধান প্রতিবেদক: ফ্যাসিবাদি হাসিনা সরকারের পতন হলেও এখনও সংস্কার হয়নি বন্দরনগরী চট্টগ্রামের সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং (সিআরবি)-এর অনেক চক্র। এখনও সেখানে আতঙ্কের নাম শাহ আলম সিন্ডিকেট। পূর্বাঞ্চল রেলের জমি লিজ নেয়াই যেন মূল পেশা। কখনো নিজের নামে, কখনো স্ত্রী ইয়াসমিন আলমের নামে তিনি চতুরভাবে রেলের জায়গা ও দোকানপাট হাতিয়ে নেন। এসব জমিতে কখনো তৈরি…
ইসমাইল ইমন চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট চান্দগাঁও থানাধীন র্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্পে কর্মরত স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) পলাশ সাহা অফিস কক্ষে নিজের ব্যবহৃত পিস্তল দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। ঘটনাটি ঘটে ৭ মে বুধবার বেলা ১১:৫০ মিনিটে। র্যাব-৭ সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১১টার দিকে একটি অপারেশনে অংশ নেওয়ার জন্য…
মো. মুজিবুর রহমান দুলাল, লাকসাম : দেশের পিছিয়ে থাকা জনগোষ্ঠীর খাদ্য ও পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্যে লাকসামে দু’দিনব্যাপী ‘পুষ্টি সমৃদ্ধ ফসল চাষ এবং নিরাপদ খাদ্য উৎপাদন’ শীর্ষক কৃষাণ-কৃষাণী প্রশিক্ষণ বুধবার (৭ মে) সম্পন্ন হয়েছে। লাকসাম উপজেলা পরিষদ মিলনায়তনে আগেরদিন মঙ্গলবার (৬ মে) কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন…
সৈয়দ মুজিবুর রহমান দুলাল, লাকসাম, কুমিল্লা: ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী ও কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য মো. তাজুল ইসলামসহ ১৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। মঙ্গলবার কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত ৮-এর বিচারক ফারহানা সুলতানা এ আদেশ দেন। ওইদিন বিকেলে কুমিল্লা জেলা আদালতের সরকারি…
সৈয়দ মুজিবুর রহমান দুলাল, লাকসাম : কুমিল্লার লাকসামের শিশু অনু’র অবশেষে খোঁজ মিলেছে। তবে জীবিত নয়, মৃত। নিখোঁজের একদিন পর তার মরদেহের সন্ধান মিলেছে। মঙ্গলবার (৬ মে) বিকেলে মুদাফরগঞ্জ (উত্তর) ইউনিয়নের নাকঝাটিয়া গ্রামের একটি পুকুর থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। আগেরদিন সোমবার (৫ মে) নিখোঁজ হয় ছোট্ট শিশু অনু। এ ঘটনায় এলাকায় বেশ…
চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনে সিটি করপোরেশন (চসিক) ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) বাস্তবায়নাধীন হাজার হাজার কোটি টাকার প্রকল্পে অনিয়মের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।রোববার (২৭ এপ্রিল) দুপুরে দুদকের চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এর একটি এনফোর্সমেন্ট টিম অভিযান চালিয়ে এই অনিয়ম চিহ্নিত করে। অভিযানে দেখা যায়, প্রকল্পের ডিপিপিতে (উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা) যেভাবে রেলিংয়ের দৈর্ঘ্য উল্লেখ…