মনির, চট্টগ্রাম ব্যুরোঃ বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক চিপ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন করিডর কিভাবে দেয়া হবে তা চিন্তা করবে রাজনৈতিক সরকার। তিনি অন্তবর্তী সরকার প্রধানকে উদ্দেশ্য করে বলেন দ্রুত জাতীয় নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করুন এতে সকলেরই মঙ্গল হবে। করিডোর কিভাবে দেওয়া হবে তা চিন্তা করবে দেশের নির্বাচিত সরকার এটা আপনার চিন্তার বিষয়…
আহত-১২, ৮টি ওয়ার্ডের কাউন্সিল অধিবেশন স্থগিত সৈয়দ মুজিবুর রহমান দুলাল, লাকসাম :কুমিল্লার মনোহরগঞ্জে বিএনপি’র তৃণমূলের কাউন্সিল অধিবেশনের মাধ্যমে কমিটি গঠণকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তত ১২জন আহত হয়েছে। উপজেলার লক্ষণপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে কাউন্সিল অধিবেশন চলাকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ওই ইউনিয়নের ৮টি ওয়ার্ডে কাউন্সিল অধিবেশন স্থগিত করা হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১…
ইসমাইল ইমন, চট্টগ্রাম :খাল খনন কর্মসূচি বিএনপির রাজনীতির অন্যতম পিলার (খুঁটি) বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, খাল খনন বিএনপির রাজনীতির অন্যতম পিলার। খাল খনন মানে শুধু পানি নিষ্কাশন না, একটি শহরের পানির যে স্রোত এটা নিশ্চিত করতে হবে। খালের আশেপাশে একটি ভিন্ন অর্থনীতি গড়ে তোলা যাবে। স্থানীয় মানুষদের…
সৈয়দ মুজিবুর রহমান দুলাল, লাকসাম. কুমিল্লার লাকসামে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের উদ্যেগে এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতীঁ শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি, প্রবাসে মৃতের পরিবারকে আর্থিক অনুদান, ক্ষতিপূরণ ও বীমার চেক বিতরণসহ এক কোটি টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে৷ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের আওতায় বৃহস্পতিবার (১ মে) এসব আর্থিক অনুদান প্রদান, ক্ষতিপূরণ ও বীমার চেক…
সৈয়দ মুজিবুর রহমান দুলাল, লাকসাম: বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য, কুমিল্লা (দক্ষিণ) জেলা সেক্রেটারি, কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি ড. সৈয়দ একেএম সরওয়ার উদ্দিন সিদ্দিকী বলেছেন, এদেশে এখনো শ্রমিকদের অধিকার নিশ্চিত হয়নি। শ্রমিকদের কর্মঘন্টা নিশ্চিত হয়নি। হয়নি ন্যায্য মজুরি নিশ্চিত। এখনো…
শ্রমিকবান্ধব ও ইনসাফভিত্তিক সমৃদ্ধ বাংলাদেশ গঠনে শ্রমিকজনতাকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে -আলহাজ্ব শাহজাহান চৌধুরী। ইসমাইল ইমন চট্টগ্রামঃ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চট্টগ্রাম মহানগরীর প্রধান উপদেষ্টা, সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেন, বাংলাদেশের সকল গৌরবময় অর্জনে শ্রমিকজনতার রয়েছে বিশাল অবদান। একাত্তরের মহান মুক্তিযুদ্ধে শ্রমিকরাই সম্মুখযুদ্ধ করেছে। জীবন দিয়েছে। বুকের রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছে। চব্বিশের জুলাই…
সৈয়দ মুজিবুর রহমান দুলাল, লাকসাম: কুমিল্লার মনোহরগঞ্জের আশিরপাড় বাজারে আধিপত্যবিস্তার নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ২০জন আহত হয়েছেন। এ সময় বাজারের কমপক্ষে ১২টি দোকান ভাংচুর ও লুটপাট করে হামলাকারীরা। পরে পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মৈশাতুয়া ইউনিয়নের আশিরপাড় বাজারে এ সংঘর্ষের ঘটনাটি ঘটেছে।…
সৈয়দ মুজিবুর রহমান দুলাল, লাকসাম, কুমিল্লা. কুমিল্লার লাকসামে আজ বুধবার (৩০ এপ্রিল) রোকসানা আক্তার(২০) নামে এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওইদিন সকালে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গোবিন্দপুর গ্রাম থেকে লাকসাম থানা পুলিশ মরদেহটি উদ্ধার করেন। নিহত গৃহবধু ওই গ্রামের মোগল বাড়ির মৃত শহীদ উল্লাহর ছেলে পারভেজ হোসেন ফয়সালের স্ত্রী এবং একই ইউনিয়নের পলকোট গ্রামের আলী আশরাফের মেয়ে।…
সৈয়দ মুজিবুর রহমান দুলাল, লাকসাম. কুমিল্লার লাকসামের দুই শিশু শিক্ষার্থী জিহাদ ও শাব্বিরের অবশেষে খোঁজ মিলেছে। তবে জীবিত নয়, মৃত। দুই বন্ধু জিহাদ ও শাব্বির একসঙ্গে খেলতে গিয়ে নিখোঁজ হয়। এ ঘটনার এক দিন পর তাদের মরদেহের সন্ধান মিলেছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) ভোরে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের গুনতি গ্রামের একটি পুকুর থেকে ওই দুই শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করা…
ইসমাইল ইমন, চট্টগ্রামঃ শব্দ দূষণ রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রামের স্বনামধন্য সুপার স্পেশালিটি ল্যাবরেটরি “এসপেরিয়া হেলথ কেয়ার লিমিটেড” ও চট্টগ্রাম সিটি করপোরেশন এর যৌথ উদ্যোগে নগরীতে এক বর্ণাঢ্য সাইকেল র্যালির আয়োজন করা হয়। র্যালিটি সকাল ৯টায় এম এ আজিজ স্টেডিয়াম থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্যারেড ময়দান এসে শেষ হয়। এতে প্রধান…