সৈয়দ মুজিবুর রহমান দুলাল, লাকসাম: কুমিল্লার লাকসাম পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের গুনতি গ্রামের একটি পুকুর থেকে আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) দুই শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। ওইদিন ভোর পৌনে ৬টার দিকে পুকুরে শিশুদের মরদেহ দু’টি ভাসতে দেখে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করেন। নিহত দুই শিশু হলো- ওই গ্রামের পূর্বপাড়ার রুবেল হোসেনের ছেলে জিহাদ হোসেন…
সৈয়দ মুজিবুর রহমান দুলাল, লাকসামঃ অবশেষে ১০দিন পর লাকসাম ইক্বরা মহিলা মাদ্রাসার ছাত্রী সামিয়া আক্তার (১৩) হত্যা মামলা দায়ের করা হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) নিহত সামিয়ার পরিবার এ হত্যাকাণ্ডের সুষ্ঠ তদন্তসহ বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন। ওইদিন দুপুর সাড়ে ১২টায় লাকসাম প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে নিহত সামিয়ার মা অভিযোগ করেন, তাঁর মেয়েকে পরিকল্পিত ভাবে হত্যা…
সৈয়দ মুজিবুর রহমান দুলাল, লাকসামঃ সাংবাদিক ও সুশীলদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মানহানিরকর ও কুরুচিপূর্ণ স্ট্যাটাস দেওয়া সেই জাফরীকে গত ছয়দিনেও পুলিশ গ্রেপ্তার করতে পারেনি! অজ্ঞাত কারণে পুলিশ নীরব রয়েছে। এতে ক্ষুব্ধ সাংবাদিক ও সুশীল সমাজ পুলিশ প্রশাসনের নীরবতায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন। জানা গেছে, গত ১৮ এপ্রিল কুমিল্লার লাকসাম ইক্বরা মহিলা মাদ্রাসার সপ্তম…
শাহ আলম জাহাঙ্গীর, কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার বরুড়া ও মুরাদনগর উপজেলায় বজ্রপাতে চারজন নিহত হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে। জানাযায়, কুমিল্লার বরুড়া উপজেলার খোশবাস ইউনিয়নের পয়ালগাছা গ্রামে সোমবার দুপুরে বজ্রপাতে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। নিহতরা উভয়েই বড়হরিপুর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে হালকা মেঘ থাকা সত্ত্বেও শিশুরা মাঠে ঘুড়ি…
সৈয়দ মুজিবুর রহমান দুলাল, লাকসামঃ কুমিল্লার লাকসাম ও মনোহরগঞ্জে বিএনপির ওয়ার্ড কমিটি গঠনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ নেতাকর্মী আহত হয়েছেন। শনিবার (২৬ এপ্রিল) লাকসাম উপজেলার আজগরা এবং মনোহরগঞ্জের বাইশগাঁও ও নাথেরপেটুয়া ইউনিয়নে পৃথক এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় নেতাকর্মী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ওইদিন সকালে লাকসামের আজগরা হাজি আলতাফ আলী…
ইসমাইল ইমন, চট্টগ্রাম: চট্টগ্রামের ঐতিহাসিক জব্বারের বলি খেলার ১১৬ তম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লা জেলার বাঘা শরীফ, প্রকাশ ( বাঘা বলী)। কুমিল্লা সদরের রাশেদ বলীকে পরাজিত করে তিনি চ্যাম্পিয়ন হন। শুক্রবার (২৫ এপ্রিল) বিকাল ৪টায় ঐতিহাসিক লালদীঘি মাঠে এই বলী খেলায় দেশের বিভিন্ন জেলা থেকে শতাধিক বলী অংশ নেন। কুমিল্লার রাশেদ বলীকে পরাজিত করে চ্যাম্পিয়ন…
সৈয়দ মুজিবুর রহমান দুলাল, লাকসামঃ কুমিল্লার লাকসামে ইক্বরা মহিলা মাদ্রাসায় সপ্তম শ্রেণির এক আবাসিক শিক্ষার্থীর মৃত্যু ঘিরে ধুম্রজাল ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ১০ দিনেও মৃত্যুর রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ। নিহত শিক্ষার্থীর নাম সামিয়া আক্তার (১৩)। সে নাঙ্গলকোট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নাওগোদা গ্রামের সৌদি আরব প্রবাসী মো. নিজাম উদ্দিনের মেয়ে। গত শুক্রবার (১৮…
ইসমাইল ইমন চট্টগ্রাম প্রতিনিধিঃ হাইকোর্ট বেঞ্চ বাস্তবায়ন পরিষদ, চট্টগ্রাম ও চট্টগ্রাম প্রেস ক্লাব এর যৌথ উদ্যোগে”মতবিনিময়” সভা ২৬ এপ্রিল শনিবার বেলা ১১ টায় অনুষ্ঠিত হয় চট্টগ্রাম প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম হাইকোর্ট বেঞ্চ বাস্তবায়ন পরিষদের সভাপতি এড. এ.এস.এম. বদরুল আনোয়ার এবং অনুষ্ঠান সঞ্চালনা করে পরিষদের সাধারণ সম্পাদক এড. কাশেম কামাল ও চট্টগ্রাম…
জেলা পর্যায়ে অনুষ্ঠিত ইংলিশ অলিম্পিয়াডে অংশ নেওয়া ন্যাশনাল গার্লস মাদ্রাসার চার শিক্ষার্থীর মধ্যে দুই জন জাতীয় পর্যায়ে উত্তীর্ণ হওয়ার গৌরব অর্জন করেছে। উত্তীর্ণ শিক্ষার্থীরা হলেন মাহনূর বিনতে জামাল (অষ্টম শ্রেণি) ও তাসনিম বিনতে জামাল (নবম শ্রেণি)। শুধু ইংলিশ অলিম্পিয়াডেই নয়, ২০২৪ সালে ন্যাশনাল গার্লস মাদ্রাসার শিক্ষার্থীরা আরও বেশ কিছু উল্লেখযোগ্য অর্জন করেছে। ফেনী জেলায় অনুষ্ঠিত…