Category: ফিচার


  • আসাদুজ্জামান খান মুকুল এরা মানুষের সন্তান নয়– কোনো মায়ের কোলের আর্শীবাদ হয়ে এরা জন্মায়নি, এরা অন্ধগলির লালসা আর দম্ভের ঘিনঘিনে বিষে গড়া, এদের রক্তে মিশে আছে নোংরা লোভের শিরা। ওদের চোখে খুঁজি আলো– পাই না, পাই না করুণা, পাই না কোনো মানবিক দৃষ্টি। দেখি কেবল, শিকার খুঁজে বেড়ানো হিংস্র হায়েনার ক্ষুধা! এই হায়েনারাই আজ বাংলার…

  • পুরোনো রূপে ফিরছে কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ

    মুসাদ্দিকুল ইসলাম তানভীর: কিছুদিন আগে শেষে হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা। অপেক্ষা এখন স্কুলের গন্ডি পেরিয়ে কলেজ জীবনে প্রবেশের। স্বপ্ন আর প্রত্যাশিত সফলতা অর্জনে এখানেও পাড়ি হয় দীর্ঘ পথ আর প্রতিযোগিতার। সেই গল্পে ময়মনসিংহ অঞ্চলের শিক্ষার্থীদের কাছে অন্যতম প্রত্যাশিত প্রতিষ্ঠান ‘কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ’ (কেবি কলেজ)। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) চত্বরে অবস্থিত কলেজটি ময়মনসিংহ ও…

  • মোঃ রেজাউল করিম প্রেমের অনলে জ্বলছি সারাহৃদয় পিঞ্জিরা পুঁড়ে ছারখারওহে! নিদয়া পাষাণী বন্ধু-নিঃসঙ্গ লাগে তুমিহীন আমার। লোহায় গড়া মনটি তোমারপাথরের মতন শক্ত,,কত যাতনা সয়ে গেছি বারহইনি তিক্ত বিরক্ত। বসন্তের পাখিরা ফিরছে নীড়েকত গল্পের শুরু এইখানে,,রাতজাগা পাখি হয়ে এসোআজ কবিতা লিখি দু’জনে। তোমার কাননে ফুটাবো ফুলগন্ধে মাতোয়ারা সবে,,সাক্ষী থাকুক চন্দ্র তারাভালোবাসা বৃথা নয় তবে। মোঃ রেজাউল…

  • বর্ষার সাথে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ ! রোধ করতে প্রয়োজন সতর্কতা

    ডা.মুহাম্মাদ মাহতাব হোসাইন মাজেদ  প্রকৃতিতে এখন বর্ষাকাল। এই ঋতু অনেকের কাছে মনোমুগ্ধকর হলেও শরীরের জন্য বয়ে আনতে পারে নানা স্বাস্থ্যঝুঁকি। বিশেষ করে বর্ষায় বাড়ে ডেঙ্গুর প্রকোপ। আর ডেঙ্গু থেকে বাঁচতে ব্যক্তি সচেতনতার বিকল্প নেই। বিশেষ করে এ সময় জ্বর হলে কখনো তা নিয়ে অবহেলা করা উচিত নয়। কারণ হতে পারে তা ডেঙ্গু জ্বর।শরীরে ডেঙ্গুর ভাইরাস…

  • বার্ধক্য

    হানিফ সরকার শান্ত  ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ  চলে গেল যৌবনের জোয়ার পৌঁছে গেছি বার্ধক্যের দুয়ার। যে দেহ ছিল দীপ্ত জ্যোতিতে, আজ কাঁপে ক্লান্তির ক্ষীণ রীতিতে। যে চোখে ছিল স্বপ্নের আলো, আজ সেখানে কেবলই ছায়া কালো। হাসির যে ঢেউ উঠতো বুকে, তা হারিয়ে গেছে নীরব সুখে। চুলে রুপালি কুয়াশা নামিছে, হৃদয় কাঁদে, মনে স্মৃতি ভরিছে। তবু এ বয়স…

  • জাতির উন্নতির জন্য জাতীয় ঐক্য প্রয়োজন – জবির নবীন বরণে মির্জা গালিব

    রোকুনুজ্জামান, জবি প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. মির্জা গালিব বলেছেন, “একটি জাতির উন্নতির জন্য জাতীয় ঐক্য প্রয়োজন। একজন বাংলায় কথা বলে না পাহাড়ি ভাষায় কথা বলে, হিন্দু না মুসলমান এটা কোনো বিষয় না। নাগরিক ও ছাত্র হিসেবে সকলের অধিকার সংরক্ষিত থাকবে।…

  • বর্ষাকাল

    আব্দুস সাত্তার সুমন  সবুজ ঘাসে বৃষ্টি পড়ে মাটির ঘরের চালে, গাছে গাছে বৃষ্টি ঝরে কদম গাছের ডালে। বৃষ্টি পড়ে বৃষ্টি পড়ে আম কুড়াতে যাই, খালে, বিলে, নদী-নালায় জলে পুকুর ঠাই। জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ মাসে ভাসে কলার ভেলা,  বৃষ্টির পড়ে টাপুর টুপুর চড়ুইভাতী মেলা। শাপলা, শালুক, পদ্মফুলে জলস্রোতে ভরা, বর্ষাকালে হঠাৎ করে রোদ বৃষ্টি খরা। জলগুরিতে…

  • পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজনের অনাকাঙ্ক্ষিত মৃত্যু 

    পূর্ণ চন্দ্র মন্ডল, পাইকগাছা : পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই রোগীর স্বজনরা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারি, মারামারি দেখে খুকু মনি (৭৫) নামে রোগী স্ট্রোক করে মৃত্যু ঘটনা ঘটেছে। মৃত্যু ব্যক্তির ছেলে হাফিজুর আহত। মৃত্যু খুকু মনির বাড়ি উপজেলার আরাজী ভবানীপুর গ্রামে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এঘটনাটি ঘটেছে। হাসপাতাল ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত বুধবার আমতলার মোখছেদ…

  • বৃষ্টিতে জেগে ওঠে ডিআইইউ ক্যাম্পাসের কাব্যিক রূপ

    ডিআইইউ প্রতিনিধিঃ বৃষ্টি পড়লেই বদলে যায় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ক্যাম্পাসের চিরচেনা চেহারা। পাঠশালার পরিচিত উঠোনটা হঠাৎ করে পরিণত হয় কাব্যের ক্যানভাসে। দেয়াল বেয়ে নেমে আসে পানির সরু রেখা, জানালার পাশে জমে থাকা ফোঁটাগুলো হয়ে ওঠে মুগ্ধতার আয়না। চারপাশে ছড়িয়ে পড়ে এক ধরনের নিঃশব্দ আনন্দ। লালচে ভবনের পাশ ঘেঁষে ঝুলে থাকা বাগানবিলাস ফুলগুলো বৃষ্টিতে ভিজে আরও রঙিন আরও জীবন্ত। গাছের পাতায় জমে থাকা জলকণা আলো ছুঁয়ে ঝলমল করে ওঠে। পেছনে মাথা তুলে দাঁড়িয়ে থাকা নারকেল গাছ যেন অভিভাবকের মতো পাহারা দিচ্ছে পুরো ক্যাম্পাসকে। বিশ্ববিদ্যালয়ের অন্যতম পুরনো লাল ভবনটি বৃষ্টিতে ভিজে নস্টালজিয়ার ছবিতে পরিণত হয়, পাশেই দাঁড়িয়ে থাকা সাদা ভবনটি যেন ঠাণ্ডা শান্তির প্রতীক হয়ে ওঠে। আর নতুন ভবনের দেয়ালে গড়িয়ে পড়া পানির রেখাগুলো যেন ভবিষ্যতের স্বপ্ন আঁকে অদেখা কোনো পথের পূর্বাভাস। এই সময়টাতে ক্লাসরুমের জানালা হয়ে ওঠে সবচেয়ে পছন্দের জায়গা। কেউ ঠেস দিয়ে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে থাকে, কারও চোখে তখন পড়া নয়, বরং প্রকৃতির এক চুপচাপ অধ্যায়। আর কেউ কেউ বৃষ্টির শব্দে হারিয়ে ফেলে মনের কোলাহল। দেখা যায়, কেউ ছাতা হাতে ধীরে হাঁটছেন আবার কেউ ছাতা ছাড়াই ভিজে যাচ্ছেন স্বতঃস্ফূর্ত আনন্দে। বৃষ্টির দিনে ক্লাস বাতিল হলে করিডোরে নামে আড্ডার জোয়ার। কফির কাপে ধোঁয়া ওঠে, আর কথায় মিশে যায় পুরোনো গান, নতুন গল্প আর সাময়িক আনন্দের খেলা। ইংরেজি বিভাগের শিক্ষার্থী শ্রেয়া বলেন, “বৃষ্টির দিনে এই ক্যাম্পাসটাকে দেখে মনে হয় কোনো কবির হাতে আঁকা জলরঙের ছবি। নতুন ভবনের পাশ দিয়ে যখন হেঁটে যাই, ভেজা দেয়ালের গন্ধটা আমার প্রিয় হয়ে গেছে। আবার সাদা ভবনের সামনে বৃষ্টিতে দাঁড়ানোটা একধরনের অভ্যাস হয়ে গেছে। মন খারাপ থাকলেও ভালো লাগে।” ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী ইমাম হাসান বলেন, “বৃষ্টির দিনে এই ক্যাম্পাসটা সিনেমার মতো লাগে আলো কম, শব্দ কম কিন্তু অনুভব অনেক। বৃষ্টি মানেই ক্লাস বাতিল আর গরম চা। ক্যানটিনে বসে গল্প জমানোর এটাই তো আসল সময়।” বৃষ্টির পর ক্যাম্পাসের প্রতিটি গাছ, ঘাস, করিডোর আর সিঁড়ি যেন নতুন করে প্রাণ ফিরে পায়। একেকটা জলকণা যেন বলে এই জীবন এতটাই সুন্দর, যদি থেমে দাঁড়িয়ে একটুখানি ভিজে নেয়া যায়। বৃষ্টির দিনে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) কেবল একটি শিক্ষাপ্রতিষ্ঠান থাকে না এটা হয়ে ওঠে শিক্ষার্থীদের নিজস্ব ছোট্ট পৃথিবী। যেখানে শ্রেণিকক্ষের বাইরে থাকে খোলা আকাশ, পরীক্ষার বাইরে আবেগ আর পাঠ্যবইয়ের বাইরে লেখা হয় জীবনের সবচেয়ে সুন্দর কবিতা।

  • দাখিল পরীক্ষার ফলাফলে সাফল্যের শীর্ষে কালিকাপুর আলিম মাদ্রাসা

    মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ : নওগাঁর মান্দায় দাখিল পরীক্ষার ফলাফলে সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত  রেখেছেন কালিকাপুর আলিম মাদ্রাসা’র শিক্ষার্থীরা। এবারে দাখিল পরীক্ষায় সর্বমোট ৩১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৩০ জন কৃতকার্য হয়েছে। এদের মধ্যে এ প্লাস পেয়েছে ১২ জন এবং এ গ্রেড পেয়েছে ১৮ জন। এছাড়াও গোল্ডেন এ প্লাস পেয়েছে ২ জন। অত্র মাদ্রাসার বর্তমান শিক্ষক-কর্মচারীর সংখ্যা…