এম এন আলী শিপলু, খুলনা : মাদক বিক্রিতে বাধা দেওয়ায় প্রতিপক্ষের চা-পাতির আঘাতে গুরুতর জখম হয়েছেন ২৫ নং বিএনপি’র সদস্য মোঃ মামুনুর রশিদ (৫২)। রোববার (১১ মে) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে নগরীর বানরগাতি আরামবাগ এলাকায় ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় মাদক বিক্রিতে বাধা দেওয়ার কারণে ওই এলাকার চিহ্নিত কয়েকজন মাদক…
এম এন আলী শিপলু, খুলনা : ‘তারুণ্যের উৎসব ২০২৫’ এর ‘ইউসিবি বাফুফে অনূর্ধ্ব-১৫ ফুটবল লীগ’ খুলনা-২ জোনের খেলা অনুষ্ঠিত হবে। আগামী ১৭ মে খুলনা জেলা স্টেডিয়ামে শুরু হয়ে চলবে আগামী ২৭ মে পর্যন্ত। উক্ত খেলায় অংশগ্রহণের লক্ষ্যে খুলনা জেলার বাঁছাইকৃত অনুর্ধ্ব-১৫ ফুটবল খেলোয়াড়দের অনুশীলন আগামী মঙ্গলবার শুরু হবে। বাঁছাইকৃত খেলোয়াড়দের আগামী ১৩ মে (মঙ্গলবার) সকাল…
খুলনা ইসলামী আন্দোলনের শুকরিয়া মিছিল এম এন আলী শিপলু, খুলনা : আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণায় খুলনা ইসলামী আন্দোলন অভিনন্দন জানিয়ে শুকরিয়া মিছিল করেছে। রবিবার (১১ মে) বিকাল ৪টায় নগরীর পাওয়ার হাউজ মোড়ের আইএবি কার্যালয়ের সামনে মহানগর সভাপতি মুফতী আমানুল্লাহের সভাপতিত্বে সঞ্চালনা করেন এসিস্ট্যান্ট সেক্রেটারি ইমরান হোসেন মিয়া। বক্তব্য রাখেন সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন,…
এম এন আলী শিপলু, খুলনা : তেরখাদা উপজেলার ছয়টি ইউনিয়নের বিভিন্ন এলাকার ঘের মালিকেরা চিংড়ি চাষে আগ্রহ হারাচ্ছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, চিংড়ির ঘেরে বিষপ্রয়োগ, লুটসহ নানা কারনে চিংড়ি চাষে আগ্রহ হারাচ্ছেন ঘের মালিকেরা। এরকম চলতে থাকলে এ উপজেলার চিংড়ি খাত অচিরেই বড় ধরনের হুমকির মুখে পড়বে বলে জানিয়েছেন চিংড়ি চাষিরা। জানা গেছে, চিংড়িতে অধিক…
এম এন আলী শিপলু, খুলনা : তাপদাহে খুলনার জনপদ পুড়ছে। তীব্র গরমে গত কয়েকদিনের জনজীবন হয়ে পড়েছে বিপর্যস্ত। সেই সাথে প্রাণীকূল পড়েছে অস্বস্তিতে। রোদের তাপ আর ভ্যাপসা গরমে কৃষক, দিনমজুর, দোকানদার, ঠেলা-ভ্যান-রিকশা চালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অস্থির হয়ে পড়ছেন। এ অবস্থায় জরুরি প্রয়োজন ছাড়া মানুষ বাড়ি থেকে বের হচ্ছে না। খুলনা আবহাওয়া অফিসের ইনচার্জ মো.…
খুলনা: খুলনা মহানগর ছাত্র শিবির আয়োজিত বিভাগীয় ‘কুরআনিক অলিম্পিয়াড’ এর চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। রোববার (১১ মে) সকালে খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগর আমীর অধ্যাপক মাহফুজুর রহমান।মহানগর ছাত্রশিবির সভাপতি আরাফাত হোসেন মিলনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন খুলনার…
খুলনা প্রতিনিধিখুলনা মহানগর মহিলা লীগের সহ-সভাপতি লিভানা পারভীনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। রবিবার (১১ মে) দুপুরে নগরীর পূর্ব বানিয়াখামার বিকে মেইন রোডের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। লিভানা পারভীন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র তালুকদার আবদুল খালেকের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। নিয়ম লংঘন করে নিজ, জামাইসহ একাধিক স্বজনের…
এম এন আলী শিপলু, খুলনা : পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের মান্দারবাড়ি থেকে ভারতের নৌবাহিনীর পুশইন করা ৭৮ জন মুসলিম ব্যক্তিকে নিয়ে রবিবার (১১ মে) সকালে মোংলার উদ্দেশে রওনা হয়েছে কোস্টগার্ডের জাহাজ স্বাধীন বাংলা। ধারণ ক্ষমতার অতিরিক্ত হওয়ায় কাঠের ট্রলারে করে তাদেরকে আনা হচ্ছে। দুপুর নাগাদ তারা মোংলায় পৌঁছাবে বলে জানিয়েছে কোস্টগার্ড। কোস্টগার্ড, বিজিবি ও বনবিভাগ…
এম এন আলী শিপলু, খুলনা ব্যুরো : ফকিরহাটে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পিলারের সাথে ধাক্কা লেগে এক গ্যারেজ মিস্ত্রি নিহত হয়েছেন। খুলনা-ঢাকা মহাসড়কের ফকিরহাট উপজেলার আট্টাকীর মেগনিশতলা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহত গ্যারেজ মিস্ত্রি মো. মুন্না ফকির (১৯) উপজেলার পাগলা উত্তরপাড়া এলাকার নওয়াব আলী ফকিরের পুত্র। পুলিশ জানায়, রোববার (১১ মে) সকাল সাড়ে ১০টার দিকে…
এম এন আলী শিপলু, খুলনা : খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (খুবিসাস) বার্ষিক ম্যাগাজিন ‘প্রতিচ্ছবি’ এর মোড়ক উন্মোচন ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান রবিবার (১১ মে)অনুষ্ঠিত হয়। সকালে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। তিনি বলেন, শিক্ষার পাশাপাশি সাংবাদিকতার মতো দায়িত্বশীল পেশায় যুক্ত থেকে…