জুলাই আন্দোলনের সময় ছাত্রদের ওপর গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা— সম্প্রতি এমন একটি ফোনালাপের অডিও প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি। তারা দাবি করেছে, অডিওটি যাচাই-বাছাই করে তারা নিশ্চিত হয়েছে এটি আসল এবং এতে কোনো ধরনের সম্পাদনা বা বিকৃতি নেই। এই প্রসঙ্গে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর (প্রধান কৌঁসুলি) তাজুল ইসলাম।…