এম এন আলী শিপলু, খুলনা :চলতি মৌসুমে দ্বিগুণ মূল্য দিয়েও শ্রমিক সংকটে পড়েছেন খুলনার বিভিন্ন উপজেলার কৃষকরা। ঝড়-বৃষ্টির শঙ্কায় বাড়তি পারিশ্রমিক দিতে না পারায় শেষাবধি পরিবারের লোকজন নিয়ে ধান কেটেও লোকসানের ঘানি টানছেন কৃষকরা। দিগন্তজোড়া সোনালি ধান, চোখ যেদিকে যায় শুধু হলুদ আর সবুজের মিতালি। তেরখাদা উপজেলার মাঠজুড়ে এখন এমনই চিত্র। কৃষকের স্বপ্নের সোনার ধান…