ডিআইইউ প্রতিনিধি: ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ইংরেজি বিভাগের শিক্ষার্থী নিশীতা আক্তার আত্মহত্যা করেছেন। শুক্রবার (১৮ জুলাই) রাজধানীর বাড্ডার ছাপড়া মসজিদের পাশে ভাড়া বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। তাতে লেখা ছিল, “বাবা আমাকে মাফ করো। আমার কাছে একজন কিছু টাকা পায়—তাকে টাকা দিয়ে দিও।” নিশীতা ইংরেজি…
ডিআইইউ প্রতিনিধিঃ বৃষ্টি পড়লেই বদলে যায় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ক্যাম্পাসের চিরচেনা চেহারা। পাঠশালার পরিচিত উঠোনটা হঠাৎ করে পরিণত হয় কাব্যের ক্যানভাসে। দেয়াল বেয়ে নেমে আসে পানির সরু রেখা, জানালার পাশে জমে থাকা ফোঁটাগুলো হয়ে ওঠে মুগ্ধতার আয়না। চারপাশে ছড়িয়ে পড়ে এক ধরনের নিঃশব্দ আনন্দ। লালচে ভবনের পাশ ঘেঁষে ঝুলে থাকা বাগানবিলাস ফুলগুলো বৃষ্টিতে ভিজে আরও রঙিন আরও জীবন্ত। গাছের পাতায় জমে থাকা জলকণা আলো ছুঁয়ে ঝলমল করে ওঠে। পেছনে মাথা তুলে দাঁড়িয়ে থাকা নারকেল গাছ যেন অভিভাবকের মতো পাহারা দিচ্ছে পুরো ক্যাম্পাসকে। বিশ্ববিদ্যালয়ের অন্যতম পুরনো লাল ভবনটি বৃষ্টিতে ভিজে নস্টালজিয়ার ছবিতে পরিণত হয়, পাশেই দাঁড়িয়ে থাকা সাদা ভবনটি যেন ঠাণ্ডা শান্তির প্রতীক হয়ে ওঠে। আর নতুন ভবনের দেয়ালে গড়িয়ে পড়া পানির রেখাগুলো যেন ভবিষ্যতের স্বপ্ন আঁকে অদেখা কোনো পথের পূর্বাভাস। এই সময়টাতে ক্লাসরুমের জানালা হয়ে ওঠে সবচেয়ে পছন্দের জায়গা। কেউ ঠেস দিয়ে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে থাকে, কারও চোখে তখন পড়া নয়, বরং প্রকৃতির এক চুপচাপ অধ্যায়। আর কেউ কেউ বৃষ্টির শব্দে হারিয়ে ফেলে মনের কোলাহল। দেখা যায়, কেউ ছাতা হাতে ধীরে হাঁটছেন আবার কেউ ছাতা ছাড়াই ভিজে যাচ্ছেন স্বতঃস্ফূর্ত আনন্দে। বৃষ্টির দিনে ক্লাস বাতিল হলে করিডোরে নামে আড্ডার জোয়ার। কফির কাপে ধোঁয়া ওঠে, আর কথায় মিশে যায় পুরোনো গান, নতুন গল্প আর সাময়িক আনন্দের খেলা। ইংরেজি বিভাগের শিক্ষার্থী শ্রেয়া বলেন, “বৃষ্টির দিনে এই ক্যাম্পাসটাকে দেখে মনে হয় কোনো কবির হাতে আঁকা জলরঙের ছবি। নতুন ভবনের পাশ দিয়ে যখন হেঁটে যাই, ভেজা দেয়ালের গন্ধটা আমার প্রিয় হয়ে গেছে। আবার সাদা ভবনের সামনে বৃষ্টিতে দাঁড়ানোটা একধরনের অভ্যাস হয়ে গেছে। মন খারাপ থাকলেও ভালো লাগে।” ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী ইমাম হাসান বলেন, “বৃষ্টির দিনে এই ক্যাম্পাসটা সিনেমার মতো লাগে আলো কম, শব্দ কম কিন্তু অনুভব অনেক। বৃষ্টি মানেই ক্লাস বাতিল আর গরম চা। ক্যানটিনে বসে গল্প জমানোর এটাই তো আসল সময়।” বৃষ্টির পর ক্যাম্পাসের প্রতিটি গাছ, ঘাস, করিডোর আর সিঁড়ি যেন নতুন করে প্রাণ ফিরে পায়। একেকটা জলকণা যেন বলে এই জীবন এতটাই সুন্দর, যদি থেমে দাঁড়িয়ে একটুখানি ভিজে নেয়া যায়। বৃষ্টির দিনে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) কেবল একটি শিক্ষাপ্রতিষ্ঠান থাকে না এটা হয়ে ওঠে শিক্ষার্থীদের নিজস্ব ছোট্ট পৃথিবী। যেখানে শ্রেণিকক্ষের বাইরে থাকে খোলা আকাশ, পরীক্ষার বাইরে আবেগ আর পাঠ্যবইয়ের বাইরে লেখা হয় জীবনের সবচেয়ে সুন্দর কবিতা।
মোঃ আল শাহারিয়া সুইট, ডিআইইউ : নানান আয়োজন ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের ক্রিকেট খেলা। হাড্ডাহাড্ডি লড়াইয়ের ফাইনালে জয় লাভ করে বিভাগের ১৯তম ব্যাচ। শনিবার (১২ জুলাই) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলার উদ্বোধন এবং ফাইনাল ম্যাচ উপভোগ করতে উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের চেয়ারম্যান বাবার আহমেদ…
মোঃ আল শাহারিয়া সুইট, ডিআইইউ : বর্তমানে অনেক তরুণই চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখছেন। তেমনই বিশ্ববিদ্যালয় পড়ুয়া দুই তরুণ জুবাইদ হোসেন জিয়ান ও ইখতিয়ার উদ্দিন। ফেসবুকে পরিচয় থেকে গড়ে ওঠে বন্ধুত্ব, আর সেই বন্ধুত্বই একসময় রূপ নেয় ব্যবসায়িক অংশীদারিত্বে। জিয়ান পড়েন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগে এবং ইখতিয়ার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের…
রাকিবুল ইসলাম, ডিআইইউ: “বাংলাদেশের ভূমিকা, চ্যালেঞ্জ ও কৌশল: ব্রহ্মপুত্র-যমুনা অববাহিকায় আন্তঃসীমান্ত নদী ব্যবস্থাপনা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) “জলরাজনীতি ও জলবায়ু পরিবর্তন” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের মুট কোর্ট রুমে অনুষ্ঠিত এ সেমিনারের আয়োজন করে সি এইচ টি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট নেটওয়ার্ক, পিপস মহিলা কল্যাণ সংস্থা এবং…
মোঃ আল শাহারিয়া সুইট, ডিআইইউ : ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) কম্পিউটার সায়েন্স এন্ড ইন্জিনিয়ারিং বিভাগের সংগঠন ডিআইইউ সিএসই স্পিকার ক্লাবের ২৫-২৬ মেয়াদে সুমাইয়া আক্তারকে সভাপতি ও মো: মেহেদী হাসানকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষনা করা হয়। বৃহস্পতিবার ( ৩ জুন) সিএসই বিভাগের চেয়ারম্যান মো: তাহজিব উল ইসলাম ও প্রভাষক মো: শাকিল সরকার সাক্ষরিত এক…
মোঃ আল শাহারিয়া সুইট, ডিআইইউ : ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের খাবারের মান ও পরিবেশ নিশ্চিত করতে ক্যান্টিন পরিদর্শন করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম। রবিবার (২৯ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের দু’টি ক্যাম্পাসের চারটি ক্যান্টিন পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও প্রক্টোরিয়াল টিমের সদস্যরা। এসময় তারা ক্যান্টিনের পরিচ্ছন্নতা, খাদ্যের গুণগতমান ও পরিবেশ পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের…