ইসমাইল ইমন, চট্টগ্রাম : জুলাই ২০২৪ আন্দোলনে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা দিয়েছে চট্টগ্রাম প্রেসক্লাব। এছাড়া জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আয়োজন করেছে ২৮ জুলাই থেকে সপ্তাহব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা। অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে তারুণ্যের ভূমিকা, বর্তমান প্রজন্মের ভাবনা, ফটো প্রদর্শনী, জুলাই যোদ্ধাদের সম্মাননা, অভিজ্ঞতা বিনিময়, সাংবাদিকদের ভূমিকা, আইনী বিশ্লেষণ প্রভৃতি। সমাপনী দিনে রয়েছে ‘জুলাই থেকে যাত্রা-সংগ্রামের একতা’…
জুলাই আন্দোলনের সময় ছাত্রদের ওপর গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা— সম্প্রতি এমন একটি ফোনালাপের অডিও প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি। তারা দাবি করেছে, অডিওটি যাচাই-বাছাই করে তারা নিশ্চিত হয়েছে এটি আসল এবং এতে কোনো ধরনের সম্পাদনা বা বিকৃতি নেই। এই প্রসঙ্গে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর (প্রধান কৌঁসুলি) তাজুল ইসলাম।…