বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কলাবাগান থানার সমন্বয়ক পরিচয় দেওয়া সালাহউদ্দিন সালমানসহ ১৪ জনকে আটক করেছে যৌথ বাহিনী। শেখ কবির হোসেনের কাবিকো কনস্ট্রাকশনের অফিস ভাঙচুর ও লুটপাটের অভিযোগে তাঁদের আটক করে কলাবাগান থানায় হস্তান্তর করা হয়েছে। আজ শুক্রবার রাতে তাঁদের আটক করা হয় বলে পুলিশ সূত্র জানিয়েছে।শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে বলে যুগান্তরকে নিশ্চিত করেছেন কলাবাগান…