জেমস আব্দুর রহিম রানা, যশোর: “আমার কাছে প্রাইভেট না পড়লে কেউ পাশ করবে না,পরীক্ষায় সর্ষেফুল দেখবে”এমন ঔদ্ধত্যপূর্ণ মন্তব্যের অভিযোগ উঠেছে মনিরামপুর সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষক মোঃ সাইদুল ইসলামের বিরুদ্ধে। তার এই দম্ভোক্তি শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম ক্ষোভ এবং আতঙ্কের সৃষ্টি করেছে। বাধ্য হয়ে তার কাছে প্রাইভেট না পড়লে শিক্ষার্থীদের ফেল করিয়ে দেওয়ার হুমকির…