মোঃ জসীম উদ্দিন, বাউফল পটুয়াখালী : পটুয়াখালীর বাউফলে জাতীয় পুষ্টি সপ্তাহ ও নিরাপদ মাতৃত্ব দিবস ২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (২৮ মে) সকাল ১০ টার সময় ইউনিসেফের সহযোগিতায়, বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ওই কর্মসূচির আয়োজন করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।…