মাইনুল ইসলাম রাজু, আমতলী বরগুনা : বরগুনার তালতলীতে ঝড়ে ছিঁড়ে যাওয়া বৈদ্যুতিক তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে মুক্তা আক্তার (১৮) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার রাত সোয়া ৮ টার সময় উপজেলার ছোটবগী ইউনিয়নের ঠংপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মুক্তা আক্তার ওই এলাকার রাজিব সিকদারের স্ত্রী। জানা যায়, বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে উপজেলার বিভিন্ন এলাকায় বৃষ্টিসহ…