বাকৃবি প্রতিনিধি: গত ২৮ জুলাই থেকে কম্বাইন্ড ডিগ্রির (বিএসসি ভেট সায়েন্স এন্ড এএইচ) দাবিতে আন্দোলন শুরু করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুপালন অনুষদের শিক্ষার্থীরা। ক্লাস-পরীক্ষা বর্জন, বিক্ষোভ মিছিল, প্রশাসনিক ভবনে তালা দিয়ে দাবির পক্ষে স্লোগান দিতে থাকেন তারা। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও অনুষদের শিক্ষকদের সাথে একাধিক আলোচনা করেও সমাধান না আসায় আন্দোলন অব্যাহত রাখেন শিক্ষার্থীরা। এর…
রোকুনুজ্জামান, ছবি প্রতিনিধি জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রেসক্লাবের সাহসী ও সত্যনিষ্ঠ ভূমিকার প্রশংসা করে ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখার আহ্বান জানান জবির বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ শাখা। প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাথে শুভেচ্ছা বিনিময় করতে এসে এইসব কথা বলেন সংগঠনটি। মঙ্গলবার (১২ আগস্ট) জবি শাখার বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নেতারা জবি প্রেসক্লাবের নিরপেক্ষ ও আপোষহীন সংবাদ পরিবেশনের…
রোকুনুজ্জামান, জবি প্রতিনিধি অনেক বছর পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের (জবি প্রেসক্লাব) কার্যনির্বাহী পরিষদে আসলো নারী নেতৃত্ব। ২০২৫-২৬ নির্বাচনে দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দেশ রূপান্তরের সাংবাদিক ফাতেমা আলী। সংগঠনের দীর্ঘ ইতিহাসে নারীর অংশগ্রহণ বরাবরই সীমিত ছিল, আর এবার একজন নারী প্রতিনিধি নেতৃত্বে আসায় বিষয়টি শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে। শুক্রবার (৮…
রোকুনুজ্জামান, জবি প্রতিনিধি জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী মো. নজরুল ইসলাম। বৃহস্পতিবার (৭ আগস্ট) বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা মো. রাকিবুল ইসলাম রাকিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধিকার সংগ্রামের সারথী, বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে অবদান রাখা এবং সাবেক…
রোকুনুজ্জামান, জবি প্রতিনিধি অস্ত্রধারী ছিনতাইকারীদের হামলার শিকার হয়ে অল্পের জন্য প্রাণে বেঁচেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাইন ইসলাম পবন ও তার বড় ভাই তানজিদুল হক। আহত হলেও প্রাণ নিয়ে বেঁচে ফিরতে সক্ষম হন দু’জনেই। তবে এ বিষয়ে পুলিশি তৎপরতার ঘাটতি এবং জিডিতে তথ্য বিকৃতির অভিযোগ তুলেছেন ভুক্তভোগীরা। গত শনিবার…
আরাফাত হোসাইন, বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ১৫৪ জন শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (৪ আগষ্ট) দুপুরে চিহ্নিত ব্যক্তিবর্গের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিশনের শাস্তির সুপারিশের প্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সূত্রে জানা গেছে, শিক্ষকদের মধ্যে ৬ জনকে বরখাস্ত, ১২ জনকে অপসারণ, ৯ জনকে নিম্নপদে অবনমন,…
আরাফাত হোসাইন, বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ অ্যানিমেল হাজবেন্ড্রি অ্যাসোসিয়েশনকে (বাহা) লাল কার্ড প্রদর্শন করলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুপালন অনুষদের শিক্ষার্থীরা। রোববার (৩ আগষ্ট) সকালে কম্বাইন্ড ডিগ্রির দাবিতে আন্দোলনরত বাকৃবির পশুপালন অনুষদের শিক্ষার্থীরা অনুষদের ফটকে তালা দিয়ে ক্লাস বর্জন করে বিক্ষোভ করতে থাকেন। পরবর্তীতে তারা সকাল সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন সংলগ্ন করিডোরে এসে বাহা’কে…
আরাফাত হোসাইন, বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশে খাদ্য উৎপাদন বাড়লেও বালাইনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহারে স্বাস্থ্য ও পরিবেশ বিপদে পড়েছে। বিষাক্ত এসব বালাইনাশক মানব স্বাস্থ্য, মাটি, পানি ও পরিবেশের ক্ষতি করছে। দেশে বালাইনাশকের মধ্যে ছত্রাকনাশকের ব্যবহার সর্বাধিক ৪৫-৪৬ শতাংশ, এরপর কীটনাশক ৩৩ শতাংশ এবং আগাছানাশক ২০-২১ শতাংশ। এগুলোর বেশির ভাগই মাটি, পানি ও বাতাসে ছড়িয়ে পড়ে। এই সমস্যা সমাধানে…
নির্দিষ্ট কিছু অভিযোগ এনে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক পদ থেকে পদত্যাগ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক সমন্বয়ক নূরনবী। তার পদত্যাগের কিছুক্ষণ পর তাকে দায়িত্ব থেকে নির্দিষ্ট কিছু অভিযোগে অব্যাহতি প্রদান করে বিজ্ঞাপ্তি প্রকাশ করে বাগছাস। অতঃপর সেই অভিযোগকে মিথ্যা দাবি করেন নূরনবী। ২ আগস্ট (শনিবার) শাহবাগে এক প্রেস ব্রিফিং এর…
রোকুনুজ্জামান, জবি প্রতিনিধি : জুলাই গন অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সম্মুখ সারির আন্দোলনকারী শিক্ষার্থী ও সাহসী সাংবাদিকদের সম্মাননা দিয়েছে শাখা কেন্দ্রীয় গনতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস)। আজ শুক্রবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমিক ভবনের নিচে আয়োজিত হয় সম্মাননা প্রদান অনুষ্ঠানটি। অনুষ্ঠানে উপস্থিত ছিলে বাগছাসের কেন্দ্রীয় সভাপতি আবু বাকের মজুমদার, কেন্দ্রীয় মুখ্য সংগঠক তাহমিদ আল…