জবি প্রতিনিধি দৈনিক স্বদেশ প্রতিদিন পত্রিকার জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো: জাহাঙ্গীর আলমকে সভাপতি এবং নাগরিক টেলিভিশনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো: জাহিদুল হাসানকে সাধারণ সম্পাদক করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির ২০২৫-২৬ কার্যকরী পরিষদের কমিটি গঠন করা হয়েছে। রবিবার (১৭ আগষ্ট) জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির প্রধান উপদেষ্টা ইমতিয়াজ উদ্দিন, উপদেষ্টা আবু হানিফ,উপদেষ্টা রিসাত রহমান এবং সদ্য সাবেক সভাপতি…
“সৃজনের টানে, মিলি প্রাণে প্রাণের আয়োজনে” এই প্রতিপাদ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কবি-লেখক-পাঠক ফোরামের আয়োজনে শুরু হয়েছে তিন দিনব্যাপী বই প্রদর্শনী ও মেলা ২০২৫। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে অধ্যয়নরত বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের লেখা শতাধিক বই নিয়ে এই প্রদর্শনীতে সাজানো হয়েছে রঙিন আয়োজন। রবিবার (১৭ আগস্ট) জবির কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে কবি-লেখক-পাঠক ফোরাম কর্তৃক আয়োজিত ৩ দিন…
রোকুনুজ্জামান, জবি প্রতিনিধি “সৃজনের টানে, মিলি প্রাণে প্রাণের আয়োজনে”—এই প্রতিপাদ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কবি-লেখক-পাঠক ফোরামের আয়োজনে শুরু হয়েছে তিন দিনব্যাপী বই প্রদর্শনী ও মেলা ২০২৫। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে অধ্যয়নরত বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের লেখা শতাধিক বই নিয়ে এই প্রদর্শনীতে সাজানো হয়েছে রঙিন আয়োজন। রবিবার (১৭ আগস্ট) জবির কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে কবি-লেখক-পাঠক ফোরাম কর্তৃক আয়োজিত…
পাইকগাছা থেকে বছরে ২৭ হাজার মেট্রিক টন মৎস্য উৎপাদন পূর্ণ চন্দ্র মন্ডল, পাইকগাছা : নানা প্রতিকূলতার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে উপকূলীয় খুলনার পাইকগাছার মৎস্য চাষিরা। রোগ বালাই সহ বৈশ্বিক নানা সংকটের মধ্যে ও উৎপাদন বৃদ্ধি, মৎস্য সম্পদ সংরক্ষণ, পুষ্টি নিরাপত্তা নিশ্চিত, কর্মসংস্থান সৃষ্টি, আর্থসামাজিক উন্নয়ন ও জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে এখানকার মৎস্য চাষিরা। মৎস্য দপ্তরের…
আশরাফ বিন হানিফ ভোলাগঞ্জের নদী কাঁদে আজ, হারিয়েছে সাদাপাথরের সাজ। পাথর নয় শুধু, দেশের সম্পদ, চুরি হয়ে গেছে, এ কেমন বিপদ! নীরব কেন আজ সবাই? প্রশাসন কি তবে ঘুমায়? ফিরিয়ে দাও সব, হয়েছে যত পাথর চুরি, এটাই হোক আজ সকলের দাবি। প্রশাসনের কাছে মোদের এটাই দাবি দোষীদের ধরে আজ দাও শাস্তি, ভোলাগঞ্জের রূপ দেখে ভরে…
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, বাকৃবি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কম্বাইন্ড ডিগ্রির (বিএসসি ভেট সায়েন্স এন্ড এএইচ) দাবিতে আন্দোলন চলমান রেখেছে বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি ও পশুপালন অনুষদের শিক্ষার্থীরা। তবে ইতোমধ্যে কম্বাইন্ড ডিগ্রির বিপক্ষে পশুপালন অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীদের অবস্থানও স্পষ্ট। এমতাবস্থায় শিক্ষার্থীদের মতামতকে প্রাধান্য দিয়ে তাদের সরাসরি ভোটের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তির সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিষয়টি নিশ্চিত…
সাদিয়া সুলতানা রিমি গণিতকে প্রায়শই শুধুমাত্র একটি তাত্ত্বিক বিষয় হিসেবে বিবেচনা করা হয়, যা কেবল কাগজে-কলমে জটিল সমীকরণ সমাধানের মধ্যেই সীমাবদ্ধ। কিন্তু বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। আধুনিক বিশ্বের প্রতিটি কোণে, বিশেষ করে কম্পিউটার প্রোগ্রামিং, মহাকাশ বিজ্ঞান এবং অর্থনীতির মতো ক্ষেত্রগুলোতে গণিতের ব্যবহার অপরিহার্য। এই ক্ষেত্রগুলো গণিতের বিভিন্ন শাখা, যেমন – ক্যালকুলাস, লিনিয়ার অ্যালজেব্রা, পরিসংখ্যান, এবং…
বাকৃবি প্রতিনিধি- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুপালন ও ভেটেরিনারি অনুষদের ছাত্র-ছাত্রীদের চলমান কম্বাইন্ড ডিগ্রীর আন্দোলনের বিষয়টি নিয়ে দ্রুত সুষ্ঠু সমাধানের লক্ষ্যে ৮ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়ার আদেশক্রমে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. হেলাল উদ্দীন স্বাক্ষরিত এক আদেশনামায় বিষয়টি নিশ্চিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষিদের…
বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ একটি কৃষিনির্ভর দেশ, যেখানে গবাদিপশু ও হাঁস-মুরগি পালন করে লক্ষ লক্ষ পরিবার জীবিকা নির্বাহ করে। তবে প্রাণিসম্পদ খাতটি এখনও বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি, বিশেষ করে রোগ নির্ণয়, সঠিক চিকিৎসা, টিকা প্রয়োগ এবং তথ্যের অভাবে খামারিরা প্রায়ই ক্ষতিগ্রস্ত হন। এই প্রেক্ষাপটে ‘ডিজিটাল খামারি’ নামে একটি মোবাইল অ্যাপ প্রাণিসেবায় এনেছে প্রযুক্তির নতুন বিপ্লব। বাংলাভাষায় নির্মিত…
রোকুনুজ্জামান, জবি প্রতিনিধি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটে ২৪-২৫ সেশনের নবীন শিক্ষার্থীদের উপর র্যাগিং এবং অমানবিক নির্যাতন করে ভয় দেখিয়ে অভিযোগ করা থেকে ঠেকানোর অভিযোগ উঠেছে একই ইন্সটিটিউটের ২৩-২৪ সেশনের কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে। অভিযুক্ত ও অভিযুক্তদের মদদদাতা শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের ২৩-২৪ সেশনের শিক্ষার্থীরা হলেন; পিয়ুস সাহা, প্রকাশ বিশ্বাস, মো. সাজ্জাদ, রিফাত হোসাইন,…