ফরিদ মিয়া, নান্দাইল ময়মনসিংহ : ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ব্রহ্মপুত্রের শাখা নদ নরসুন্দা নদ খননের নামে খালে পরিণত করার অভিযোগ উঠায় বিস্মিত এলাকাবাসী। প্রকল্পটির বরাদ্দ ১৩ কোটি টাকা। নান্দাইল উপজেলা শেষ সীমানা রাজগাতী ইউনিয়নের কালীগঞ্জ থেকে নান্দাইল ইউনিয়নের রসুলপুর পর্যন্ত ২৩ কিলোমিটার নদ খনন করা হবে। সরেজমিনে দেখা যায়, কালীগঞ্জ থেকে তারের ঘাট পর্যন্ত খনন কাজ…