রোকুনুজ্জামান, জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রফিক ভবনের ছাঁদ ও দেয়ালের আবরনের একাংশ খসে পড়ছে যত্রতত্র। কোথাও কোথাও ছাঁদের কার্নিশ ভেঙে ঝুলে পড়েছে। জরাজীর্ণ ভবনের বেহাল দশা দীর্ঘদিন ধরে। বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছে শিক্ষক-শিক্ষার্থীরা। নিরাপত্তা নিয়ে গভীর উদ্বিগ্ন তারা। বুধবার (২৩ জুলাই) রফিক ভবনের ছাঁদ খসে পড়েছে সিঁড়িতে। অল্পের জন্য গায়ে পড়েনি এক শিক্ষার্থীর।…