মুসাদ্দিকুল ইসলাম তানভীর , বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেছেন, ‘মাৎস্য বিশেষজ্ঞরা দেশের মৎস্য খাতে যে বিপ্লব ঘটিয়েছেন, যার ফলে মানুষ স্বল্প খরচ মাছ খেতে পারছে । আশার কথা হলো, ইলিশের মতো দামি মাছও এখন পুকুরে চাষ করা সম্ভব। ইলিশের আচরণগত পরিবর্তন আনার মাধ্যমে পুকুরেও আবাসস্থল জন্য…