মাইনুল ইসলাম রাজু, আমতলী, বরগুনা :আমতলী পৌরসভার ৪২টি উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে এ সকল উন্নয়ন কাজের উদ্বোধন করেন আমতলীর পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম। এডিবির অর্থায়নে উন্নয়ন কাজের মধ্যে রয়েছে ৩০টি সড়ক, ১০টি ড্রেন ও ২টি সেতু। উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক হাসান,…