পাইকগাছা প্রতিনিধিঃ পাইকগাছা উপজেলা সদরের একটি আবাসিক হোটেল থেকে শেখ বদরুজ্জামান ওরফে বদু (৬৫) নামের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে হোটেল আল মদিনা থেকে এ মৃতদেহ উদ্ধার করা হয়। মৃত ওই ব্যক্তি সাতক্ষীরার আশাশুনি উপজেলার দরগাপুরের অব: শিক্ষক মোসলেহ উদ্দীনের ছেলে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।…