বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) আন্দোলনকারী শিক্ষার্থীরা এবার ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত সাড়ে আটটায় মশাল মিছিলের পর মহাসড়ক অবরোধ করেন তারা। আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, ৪ দফা দাবিসহ শিক্ষার্থীদের নামে করা মামলা প্রত্যাহার করার জন্য তারা বারবার দাবি জানিয়ে আসছে। তবে প্রশাসন এ বিষয়ে নির্বিকার থাকায় শিক্ষার্থীরা মহাসড়কে নামতে বাধ্য হয়েছে বলে জানান। ঢাকা…