বাংলাদেশের সমুদ্রসীমায় ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শেষ হয়েছে। দীর্ঘ বিরতির পর চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পটুয়াখালী উপকূলসহ দেশের প্রধান মৎস্যঘাটগুলোতে বাণিজ্যিক ফিশিং জাহাজ (ট্রলার) গুলো এখন সমুদ্রে নামার প্রস্তুতিতে ব্যস্ত। মাছ ধরার এই মৌসুমকে সামনে রেখে উপকূলীয় অঞ্চলজুড়ে জেলেদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। ইলিশসহ অন্যান্য সামুদ্রিক মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যেই সরকার…