নজরুল বিশ্ববিদ্যালয়কে ঘিরে শিক্ষার্থীদের অনুভূতি, স্মৃতি আর স্বপ্ন মিলিয়ে গড়ে উঠেছে এক উজ্জ্বল ক্যানভাস। কারও কাছে এটি মুক্তচিন্তার বাতিঘর, কারও কাছে স্বপ্নের আঁতুড়ঘর। জন্মদিনে শিক্ষার্থীদের কণ্ঠে ধ্বনিত হয়েছে ভালোবাসা, প্রত্যাশা আর পরিবর্তনের আকাঙ্ক্ষা; নজরুল বিশ্ববিদ্যালয় হোক মানবতা, জ্ঞান ও মননের আলোকশিখা। বিশ্ববিদ্যালয়ের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কেউ তুলে ধরেছেন সীমাবদ্ধতার মধ্যেও এগিয়ে চলার প্রত্যয়, আবার কেউ…