মোঃ রাফিউজ্জামান রাফি, সরকারি কবি নজরুল কলেজ, ঢাকা: আজকের বাংলাদেশ একটি দ্বিমুখী বাস্তবতার মুখোমুখি—একদিকে রয়েছে ক্ষমতার কেন্দ্রস্থলে নানামুখী উত্তেজনা, বৈশ্বিক রাজনীতির প্রভাব এবং রাষ্ট্রীয় কাঠামোর দৃঢ় নিয়ন্ত্রণ; অন্যদিকে রয়েছে তৃণমূল জনগণের নীরব দীর্ঘশ্বাস, সামাজিক নিরাপত্তাহীনতা ও অংশগ্রহণহীনতার গভীর বেদনা। এই বাস্তবতার গভীরে প্রশ্ন জাগে—আমরা কি কেবল একটি ‘নির্বাচন’ করেই গণতন্ত্র নিশ্চিত করেছি, নাকি গণতন্ত্র কেবল…