চীনের স্বার্থের বিনিময়ে কোনো দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি মেনে নেওয়া হবে না—এমন হুঁশিয়ারি দিয়েছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়। বৃহস্পতিবার মন্ত্রণালয়ের মুখপাত্র হ্য ইয়োংছিয়ান এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্র ও ভিয়েতনামের মধ্যকার সাম্প্রতিক বাণিজ্য চুক্তি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। তিনি জানান, বিষয়টি চীন গভীরভাবে পর্যবেক্ষণ করছে। হ্য বলেন, ‘যুক্তরাষ্ট্রের তথাকথিত পারস্পরিক শুল্ক আরোপ একতরফা বলপ্রয়োগের…