মুহাম্মদ মুহিউদ্দীন ইবনে মোস্তাফিজ রাত গভীর। জানালার কাঁচে জমে ওঠা শিশিরের ফোঁটাগুলো যেন তারই মনের ভেতর জমে থাকা স্বপ্নের প্রতিচ্ছবি। আকাশে পূর্ণিমার চাঁদ। আলো ছড়িয়ে দিচ্ছে ঘরের ভিতরেও। এক কোণে একটা ছোট্ট টেবিল, টেবিলের ওপর খোলা একটা ডায়েরি। ছেলেটি ডায়েরির পৃষ্ঠায় কলম চালাচ্ছে। ভাবনার জোয়ারে ভাসছে মনটা। সে এক অবিবাহিত পুরুষ, অথচ তার লেখাগুলো যেন…