শাহ আলম জাহাঙ্গীর, কুমিল্লাঃ কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর (দক্ষিণ)ইউনিয়নে অবস্থিত তিতাস নদীতে কোরবানি পশুর বর্জ্য নিক্ষেপের ফলে এলাকায় বায়ু দূষণ দেখা দেয়। এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুর রহমান ও সহকারী কমিশনার (ভূমি), সাকিব হাসান খান কর্তৃক গতকাল মঙ্গলবার বিকালে অভিযান পরিচালনা করা হয়। অভিযান কালে মুরাদনগর থানা পুলিশ বাহিনী, রামচন্দ্রপুর দক্ষিণের…