সৈয়দ মুজিবুর রহমান দুলাল, লাকসাম :কুমিল্লার নাঙ্গলকোটে ট্রেন থেকে পড়ে এক কিশোরের মৃত্য হয়েছে। লাকসাম রেলওয়ে (জিআরপি) থানা পুলিশ নাঙ্গলকোট রেলওয়ে স্টেশনের আউটার সিগন্যাল সংলগ্ন এলাকা থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করেছেন। নিহত ওই কিশোরের নাম পরিচয় জানা যায়নি। রবিবার (৪ মে) সকাল সাড়ে ৮টার দিকে নাঙ্গলকোট স্টেশনের আউটারের দক্ষিণ বাইপাসের গোত্রশাল এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। লাকসাম…